ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
গোবিন্দগঞ্জ থেকে হত্যাসহ ৩৪টি মামলাও আসামি গ্রেফতার  
গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে
গোবিন্দগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
গোবিন্দগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সৌদি আরব থেকে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শামীম কায়সার এমপি। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস রন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক কাজল চাকী, সদস্য সচিব ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস গোবিন্দ কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।  সভায় বক্তারা আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।
গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
সাংবাদিককে হুমকিদাতা মাদক সম্রাট সেই সুজা অবশেষে এসআরবির জালে আটক
গোবিন্দগঞ্জে ব্যবসায়ির মোবাইল ফোনসহ সাড়ে ৫ লাখ টাকার ছিনতাই, আটক ১  
গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে ছেলের বৌভাতের অনুষ্ঠান আয়োজনের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩ অক্টোবর) সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। শহিদুল ইসলামের দাবি, বৌভাত অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটিই তার চুরি যাওয়া গরু। রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে এনে জবাই করা হয়েছে—এমন অভিযোগে তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন। গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের স্বীকার। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোবিন্দগঞ্জে দুর্ভোগ কমাতে সড়ক সংস্কার করলেন ফারুক আহম্মেদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় খানাখন্দে ভরা সড়ক নিজ অর্থায়নে সংস্কার করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ। এতে সড়কটি পথচারী ও যানবাহন চালকদের জন্য সাময়িকভাবে চলাচলের উপযোগী হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট বড় বড় খানাখন্দে রাবিস ও খোয়া ফেলে রোলার মেশিনের মাধ্যমে সংস্কার করা হয়। স্থানীয়রা জানান, পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত ব্যস্ততম এই সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে বেহাল দশার কারনে যানবাহন চলাচলে সমস্যা হয়। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি ও কাদা জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে আশেপাশের স্কুল ও কোচিং শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি বাজারে আসা লোকজনদের ভোগান্তি পোহাতে হয়। এখন সড়কটি দিয়ে চলাচলে স্বস্তি মিলবে বলে তারা জানান। সড়কটি সংস্কারের সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুন্নাফ চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম চঞ্চল, পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করেন। এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে আপাতত সড়কের খানাখন্দগুলোতে খোয়া ও রাবিস দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।

সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

 গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে। দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  কর্মসুচির অংশ হিসেবে শুরুতেই  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন। এ সময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ইউপি সদস্য আমিনুর রহমান ও শাহিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়া প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ জীবন নিশ্চিত করণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সবশেষে প্রবীণদের অংশগ্রহণে দিবসটির বিভিন্ন কর্মসূচি সম্পন্ন হয়।  

সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত সংগঠন জেলা আওয়ামীলীগ নেতা  মতিয়ার রহমান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাদুল্লাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে  উপজেলার মহিষবান্ধি দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আসমত সরকারের ছেলে। তিনি  জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এপ্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) হাসানুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,মতিয়ার রহমানের বিরুদ্ধে  একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। সেই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি পারিবারিক মামলা রয়েছে।বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।  

গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক কর্তৃক কর্মচারীদের সাথে ভালো আচরনসহ বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা কর্তৃক পৌরসভার কর্মকর্তা -কর্মচারীদের সাথে ভালো আচরনসহ ৭মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে কর্মবিরতি পালিত।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কর্মবিরতি  এ কর্মবিরতি চলাচলে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর সভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মামুন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর প্রধান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া,পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা ছাইদুর রহমান,সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশিদ চৌধুরী,সার্ভেয়ার আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক সামিউল ইসলাম সৌরভ, স্টোর কিপার মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  বক্তারা অবিলম্বে তাদের নায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান। এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ কার্যালয়ের সামনে ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান বকস দুদু, প্রধান বক্তা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খাঁন।  বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ফারুক কবির। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর ও রাজশাহী আঞ্চলিক কমিটির আহবায়ক আব্দুল হামিদ মিটুল।  জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি লাবু মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি এ্যাড আমিনুল ইসলাম ফকু, পলাশবাড়ী সাদুল্ল্যাপুর মটর শ্রমিকের সভাপতি মোশফেকুর রহমান রিপন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহীন প্রমুখ। এসময় গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুরে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আটক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ কার্যক্রম সংগঠন উপজেলা আওয়ামী  যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মন্ডল জীমকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে।তবে পুলিশ তাৎক্ষনিক ভাবে তাকে আটকের সঠিক  কোনো কারণ জানাতে পারেনি। আটক মনোয়ার হোসেন মন্ডল জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ডিপটি মণ্ডল।তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহসভাপতি। পুলিশ জানায় , সন্ধ্যার দিকে উপজেলা শহরের তালের তল এলাকায়  মনোয়ার হোসেন মণ্ডল জীম অবস্থান করছিলেন।এখবর জানতে পেয়ে পুলিশ সেখানে  অভিযান চালিয়ে তাকে আটক করে। এ প্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে। এরপর আইনী প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

আরও
X