ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিককে হুমকিদাতা মাদক সম্রাট সেই সুজা অবশেষে এসআরবির জালে আটক
সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার 
সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত সংগঠন জেলা আওয়ামীলীগ নেতা  মতিয়ার রহমান কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাদুল্লাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে  উপজেলার মহিষবান্ধি দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আসমত সরকারের ছেলে। তিনি  জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এপ্রসঙ্গে জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) হাসানুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,মতিয়ার রহমানের বিরুদ্ধে  একটি সিআর মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। সেই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি পারিবারিক মামলা রয়েছে।বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।  
সাদুল্লাপুরে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা আটক
নলডাঙ্গা ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত
সাদুল্লাপুরে ডেঙ্গু মশক নিধন দিবসের উদ্বোধন
সাদুল্লাপুরে চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
সাদুল্লাপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

গাইবান্ধার জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন আকস্মিক ভাবে সাদুল্লাপুর থানা পরিদর্শন করেছেন।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি সাদুল্লাপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা-সংক্রান্ত নথি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক পর্যালোচনা করেন। এ সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সদাচরণ, দ্রুত ও হয়রানিমুক্ত আইনী সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। এ সময় সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ছেলেকে মাদ্রাসায় নেওয়ার পথে কোচের চাকায় পিষ্ট বাবা, আহত প্রতিবন্ধী সন্তান

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটর সাইকেলে শারীরিক প্রতিবন্ধি ছেলেকে মাদ্রসায় নিয়ে যাওয়ার সময় বেপরোয়াগতির কোচের চাকায় পিষ্ট হয়ে  প্রাণ হারালেন বাবা গোলাম রব্বানী। এসময় মোটর সাইকেল থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন মাদ্রসা পড়ুয়া প্রতিবন্ধি ছেলে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার  সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোঃ জিন্নাহ মিয়ার ছেলে।তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন।চাকুরীর সুবাদে তিনি সাদুল্লাপুর উপজেলা শহরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাদ্রসা পড়ুয়া ছেলেকে মোটর সাইকেলে করে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন বাবা গোলাম রব্বানী।এরইমধ্যে ঢাকাগামী ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি কোচ তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।এতে তিনি কোচের নীচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  ​এ ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিশু সন্তানটিকে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় উদ্ধার করে দ্রুত  সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে শিশু সন্তানটি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এঘটনায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে  ঘাতক কোচটি ভাঙচুরের চেষ্টা চালায়। এরইমধ্যে কোচের চালক, সুপার ভাইজার ও হেলপার কৌশলে পালিয়ে যায়। এপরিস্থিতিতে সাদুল্লাপুর থানা পুলিশ খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে কোচটি থানা হেফাজতে নিয়ে তা জব্দ করে।পরে ঘটনাস্থল থেকে  মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার চলতি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু তালেব জানান, ময়না তদন্তের জন্য  মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া জব্দকৃত কোচের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সাদুল্লাপুরে এমপির উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি ও লেখাপড়ায় মনোযোগী করার লক্ষ্যে  স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।  বুধবার (০২ সেপ্টেম্বর)বিকালে গাইবান্ধা- ৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু মওলানার সহায়তায় উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে  আনুষ্ঠানিক ভাবে এসব স্কুল ব্যাগ তুলে দেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম। এদিকে নতুন স্কুল ব্যাগ হাতে পেয়ে আনন্দিত কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।  এ উপলক্ষে​ ​বিদ্যালয়ে চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওই বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন ,নুরপুর পুরানলক্ষীপুর জামে মসজিদের ইমাম মাওঃ আনছার আলী সর্দার,মুক্তিযোদ্ধা সেরাউল করিম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ ফাতেতুজ্জোহরা জেমি, সদস্য শাহিন মিয়া, সাংবাদিক আবু হাসানুল হুদা রাশেদ প্রমুখ।  

নলডাঙ্গায় মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন ​

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার  নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামে বসতভিটার সীমানার বিরোধের জের ধরে নিরীহ সহজ সরল মোহাম্মদ আলী ও তার পরিবারের বিরুদ্ধে হয়রানীমুলক  মিথ্যা চাঁদাবাজির মামলার প্রতিবাদে  মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় প্রতিবাদী জনতার ব্যানারে উপজেলার খামার দশলিয়া আলীম মাদ্রাসা সংলগ্ন নলডাঙ্গা কাচারী বাজার- হাতিয়া চৌরাস্তা পাকা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে ওই এলাকার নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য লোকজন অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল শেখ,বাবু, শহিদু ইসলাম ও সাগর প্রমুখ। বক্তরা বলেন,প্রতিপক্ষ রেশমার সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকলেও কোন রকম চাঁদাবাজির ঘটনা ঘটেনি।শুধুমাত্র ভুক্তভোগিদের হয়রানী ও মিথ্যা মামলায় ফাঁসাতে সাজানো এ মামলাটি করা হয়েছে।মামলাটি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলস্বে প্রত্যাহারের জোর দাবি জানান বক্তরা। স্থানীয় ও ভুক্তভোগিরা জানান,ওই গ্রামের মোহাম্মদ আলী গংয়ের সঙ্গে প্রতিবেশি রেশমা বেগম ও তার স্বামীর দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল।এরইমধ্যে  প্রতিপক্ষ রেশমা বেগম বাড়ির সীমানা ঘেঁষে পাকাঘর নির্মান করেন।এসময় মোহাম্মদ আলী ও তার ছেলেসহ পরিবারের অন্যান্যেরা রেশমা বেগমকে সীমানা ঘেঁষে ঘর নির্মানে বাধা দেন। এতে রেশমা বেগম ক্ষিপ্ত হয়ে সহজ সরল নিরীহ প্রকৃতির মোহাম্মদ আলী ও তার ছেলেসহ ৫ জনকে আসামী করে গত ২৭ জুলাই সাাদুল্লাপুর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগি মোহাম্মদ আলীর দুই ছেলে আব্দুল মজিদ ও আব্দুল রউফ অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনার সঠিক তদন্ত না করে বাদী রেশমার প্রভাবে প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব অবলম্বন করে গোপনে এমামলাটি রুজু করে। তারা আরো বলেন,মামলা রুজুর দুদিন পরে পুলিশ আমার বাবা মোহাম্মদ আলীকে গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। পরের দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজোতে পাঠায়। তিনি ১৭ দিন মিথ্যা এ মামলায় হাজতবাস করে জামিনে মুক্তি পান। এরপর আরেক আসামী শহিদুল ইসলাম আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন নাকোচ করে তাকে জেলহাজতে পাঠায়।তিনিও ১৪ দিন হাজতবাসের পর জামিনে জেলহাজত থেকে বের হন।মামলার বিষয়ে বাদি রেশমার সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন,মানববন্ধনে যা বলা হয়েছে তা মিথ্যা ও ভিক্তিহীন। সাদুল্লাপুর থানার চলতি দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আবু তালেব বলেন,মামলাটির তদন্ত চলমান আছে। সেহেতু মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে স্বাক্ষ্য প্রমানে প্রকৃত ঘটনা উদঘাটন করে পরবর্তীতে তা আদালতে উণ্থাপন করা হবে।  

সাদুল্লাপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় দীপঙ্কর  (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২০ আগষ্ট )  দুপুর ১২টায় উপজেলার সাদুল্লাপুর  কামারপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ ঘটনাটি ঘটে।  নিহত দীপঙ্কর দিনাজপুর জেলার বিরল থানার ভান্ডারা গ্রামের ভুট্টু রামের ছেলে। কামারপাড়া রেলওয়ে ষ্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার রফিক জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী  আন্তঃনগর করতোয়া ট্রেনের সঙ্গে কামারপাড়া রেলস্টেশনে  আন্তনগর দোলনচাপা টেনের ক্রসিং হচ্ছিল।এসময় ওই যুবক অসাবধানতার বশত: রেল লাইনে পাড় হতে গিয়ে করতোয়া ট্রেনের ধাক্কায় মাথায় মারাত্নক জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।   এ খবর পেয়ে গাইবান্ধা বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন,দরিদ্র পরিবারের নিহত দীপঙ্কর পেটের দায়ে আয় উপার্জনের জন্য নিজ বাড়ি হতে দোলনচাপা ট্রেনযোগে বালাসিঘাট দিয়ে ঢাকা যাচ্ছিলেন।এরই মধ্যে কামার রেলস্টেশনে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান।  বোনারপাড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাচান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তবে এঘটনায় নিহতের পরিবারের কোন দাবি না থাকায় ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।  

সাদুল্লাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে শিক্ষকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরন, সুষ্ঠু ও সুন্দর শিক্ষা কার্যক্রমের পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা নিরসনকল্পে ভবিস্যত সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া সভায় শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকদের দায়িত্বশীল ভুমিকা, শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতনা সৃষ্টির লক্ষ্যে সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, চক সালাইপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সাদুল্লাপুর পাইলট বহুমুখী উচ্চবিদ্যালয়ের নওশাদ আলী, খোর্দ্দকোমরপুর হামিদা চৌধুরী দাখিল মাদ্রাসার সুপার রেজাউল করিম , রফিকুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিনিধি, বড় জামালপুর সিনিয়র মাদ্রাসার মেহেদী হাসান, কিশামত খেজু দাখিল মাদ্রাসার হোসেন আলী, তরফ কামাল আদর্শ দাখিল মাদ্রাসার আয়ুব আলী, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা। মতবিনিময় সভায় নবাগত ইউএনও রওজাতুন জান্নাত শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আরও
X