ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
গোবিন্দগঞ্জ থেকে হত্যাসহ ৩৪টি মামলাও আসামি গ্রেফতার  
গোবিন্দগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে
গোবিন্দগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
গোবিন্দগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সৌদি আরব থেকে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ শামীম কায়সার এমপি। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস রন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক কাজল চাকী, সদস্য সচিব ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস গোবিন্দ কুমার দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।  সভায় বক্তারা আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।
গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
গোবিন্দগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গোবিন্দগঞ্জে ব্যবসায়ির মোবাইল ফোনসহ সাড়ে ৫ লাখ টাকার ছিনতাই, আটক ১  
গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার ১
গোবিন্দগঞ্জে দুর্ভোগ কমাতে সড়ক সংস্কার করলেন ফারুক আহম্মেদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় খানাখন্দে ভরা সড়ক নিজ অর্থায়নে সংস্কার করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ। এতে সড়কটি পথচারী ও যানবাহন চালকদের জন্য সাময়িকভাবে চলাচলের উপযোগী হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট বড় বড় খানাখন্দে রাবিস ও খোয়া ফেলে রোলার মেশিনের মাধ্যমে সংস্কার করা হয়। স্থানীয়রা জানান, পশ্চিম চারমাথা থেকে মাছ বাজার পর্যন্ত ব্যস্ততম এই সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে বেহাল দশার কারনে যানবাহন চলাচলে সমস্যা হয়। বিশেষ করে বৃষ্টির সময় খানাখন্দে পানি ও কাদা জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে আশেপাশের স্কুল ও কোচিং শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি বাজারে আসা লোকজনদের ভোগান্তি পোহাতে হয়। এখন সড়কটি দিয়ে চলাচলে স্বস্তি মিলবে বলে তারা জানান। সড়কটি সংস্কারের সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা জাসাসের আহ্বায়ক মুন্নাফ চৌধুরী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম চঞ্চল, পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করেন। এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে আপাতত সড়কের খানাখন্দগুলোতে খোয়া ও রাবিস দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।

গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক কর্তৃক কর্মচারীদের সাথে ভালো আচরনসহ বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা কর্তৃক পৌরসভার কর্মকর্তা -কর্মচারীদের সাথে ভালো আচরনসহ ৭মাসের বকেয়া বেতন পরিশোধের দাবীতে কর্মবিরতি পালিত।  বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কর্মবিরতি  এ কর্মবিরতি চলাচলে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ পৌর সভার কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মামুন মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ কবীর প্রধান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া,পৌর সভার হিসাব রক্ষণ কর্মকর্তা ছাইদুর রহমান,সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশিদ চৌধুরী,সার্ভেয়ার আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক সামিউল ইসলাম সৌরভ, স্টোর কিপার মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  বক্তারা অবিলম্বে তাদের নায্য দাবী মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে জানান। আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে বলে জানান। এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ কার্যালয়ের সামনে ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ৪১৫ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান বকস দুদু, প্রধান বক্তা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খাঁন।  বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ফারুক কবির। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর ও রাজশাহী আঞ্চলিক কমিটির আহবায়ক আব্দুল হামিদ মিটুল।  জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি লাবু মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি এ্যাড আমিনুল ইসলাম ফকু, পলাশবাড়ী সাদুল্ল্যাপুর মটর শ্রমিকের সভাপতি মোশফেকুর রহমান রিপন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহীন প্রমুখ। এসময় গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জে সাপমারা ইউপি চেয়ারম্যান প্রার্থী মনরের নির্বাচনী উঠান বৈঠক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন সাপমারা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন সরকার। উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, নাগরিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মনির হোসেন সরকার বলেন, সারাই ও পন্ডিতপুর গ্রাম কখনোই অভিন্ন নয়। যদি অভিন্ন হত, তাহলে আজকের এই প্রোগ্রামে এত রাতে এত মানুষের উপস্থিতি আমি পেতাম না। আসলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি ও আনন্দিত। আল্লাহ যদি আমাকে সম্মান প্রদান করে এবং দলীয়ভাবে আমাকে সমর্থন দেন। অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়ন করব। আমি আপনাদের সন্তান হিসেবে, প্রতিবেশী হিসেবে দোয়া ও সহযোগিতা চাই৷ সারাই পন্ডিতপুরের মানুষ অভিন্নভাবে যদি আমাকে সাড়া দেন, তাহলে আমি এই নির্বাচনের মাঠে থাকব৷  তিনি আরও বলেন, দলীয়ভাবে আমি মনোনয়ন ফরম উত্তোলন করেছি। কিন্তু আপনাদের সকলের মতামত ও পরামর্শ নিয়ে, আপনাদের নির্ধারণ করা সময়ে সকলকে সাথে নিয়ে আমি দলীয় মনোনয়ন জমা দিতে যাবো। আমি শতভাগ আশাবাদী, দলীয় মনোনয়ন আমি পাব। আপনাদের ভোটে নির্বাচিত হব - ইনশাআল্লাহ। আইজার রহমান মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন আলহাজ্ব আজিজার রহমান বিএসসি, জাহিদুল ইসলাম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বাদশা, বাবলু মিয়া মন্ডল, ডা. রেজাউল করিম সরকার, নুরুল ইসলাম মন্ডল, সুজা মিয়া, মোহাম্মদ আলী বাদশা, আব্দুল হান্নান মন্ডল, আব্দুর রাজ্জাক, লিটন প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

গোবিন্দগঞ্জে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান, ইউএনওর ওপর হামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। হামলায় ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা শ্রমিক রাজু সেখ গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর)বিকেল থেকে পৌর এলাকার বোয়ালিয়া এবং  উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাতিয়াদহসহ বেশ কয়েকটি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এরপর ওই টিম সেখান থেকে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের অপর একটি বালুর পয়েন্টে গিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত আরও ২টি ড্রেজার মেশিন ধ্বংস করার উদ্দোগ নেয়। এসময় বালু উত্তোলনকারী কতিপয় লোকজন স্থানীয় মসজিদে মাইকিং করে ওই এলাকার জনসাধারণকে একত্রিত করে  ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল ও গাছের ডাল নিক্ষেপ করে হামলা করলে ভ্রাম্যমাণ আদালতের টিমের সহায়তার কাজে থাকা শ্রমিক  রাজু গুরুতর আহত হন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান থানা থেকে একদল পুলিশ নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমান আদালতের কাজে নিয়োজিত সকলকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। আহত শ্রমিক রাজুকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।  গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা হামলার বিষয়টি স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকটি বালুর পয়েন্টে অভিযান চালিয়ে ৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং পরবর্তীতে বিশ্বনাথপুর গ্রামের বালুর পয়েন্টে অভিযান চালাতে গেলে আমিসহ ভ্রাম্যমাণ আদালতের সাথে থাকা লোকজনের ওপর বালু দস্যুরা হামলা করে- এতে শ্রমিক রাজু সেখ গুরুতর আহত হয়।  এ বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, হামলার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  মঙ্গলবার সকাল ৯টায় দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিয়ালগাড়া নামকস্থানে এই  দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচগাছি গ্রামের নজরুল ইসলামের পুত্র লিমন মিয়া ও চাঁদপাড়ার শাহীন মিয়ার পুত্র রুবেল মিয়া। স্থানীয়রা জানান দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের সাথে সংর্ঘষ হলে মোটরসাকেল চালক দুই জনই গুরুতর আহত হয়। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হলে প্রাথমিক সেবা দিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনই নিহত হন। গোবিন্দগঞ্জ থানার এস আই মশিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত  করেছেন।

আরও
X