ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর পূজামণ্ডপে বাড়তি নজরদারি, ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন
পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা
পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা
পঞ্চগড়ের ২৬৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় এসআরবির বিশেষ ব্যবস্থা
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পঞ্চগড়ের ২৬৮টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। আজ রোববার (১৮ অক্টোবর) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গামন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এসআরবি-১৩ রংপুরের পক্ষে ব্রিফিংয়ে বক্তব্য দেন সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন থাকবেন। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। কোনো মন্দির বা পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। প্রতিমা বিসর্জনের দিনও অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা রাখা হবে। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কেউ নাশকতার চেষ্টা করছে—এমন কোনো তথ্য পাওয়া গেলে তা এসআরবিকে জানাতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক, বিভ্রান্তিকর বা যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং দল সার্বক্ষণিক নজরদারি করছে। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব। সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানানো হয়।
রংপুর বিভাগে কোথাও ঝুঁকি নেই ; সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে :ডিআইজি আব্দুল মাবুদ
তেঁতুলিয়ায় গান-গল্প-কবিতায় পাঠদান, সাংস্কৃতিক চর্চায় উচ্ছ্বসিত খুদে প্রতিভারা
বাংলাবান্ধা বন্দরে ৯ দিনের ছুটি
শারদীয় দুর্গাপূজায় ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাংলাবান্ধা স্থলবন্দর 
আটোয়ারীতে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিশেষ আইনশৃংখলা সভা 

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বিশেষ আইনশংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৪ অক্টোবর) সকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।  আসন্ন শারদীয় এই উৎসবে উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইাসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বিজিবি প্রতিনিধি সুবেদার মো: রফিকুল ইসলাম ও সুবেদার মো: আখতারুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ যথাক্রমে আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহ ও মোজাক্কারুল আলম চৌধুরী কচি, পল্লী বিদ্যুতের এজিএম মো: তারিকুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ এবং আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ত্রিশুলিয়া চামেশ^রী পূজা মন্ডপের সভাপতি বিলাশ চন্দ্র বর্মন, পাল্টাপাড়া মন্ডপের সভাপতি প্রদীপ কুমার বর্মন, রঘুনাথ মন্ডপের সভাপতি উত্তম কুমার সেন প্রমূখ।  উল্লেখ্য, অত্র উপজেলায় ৩০টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষে ইতিমধ্যে মন্ডপ গুলোতে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। পাশাপাশি পূজা চলাকালীন সময় দর্শনার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে সর্বক্ষেত্রে নিরাপত্ত্বার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। একইসাথে জেলা প্রশাসন কর্তৃক গৃহিত সিদ্ধান্তবলী প্রতিটি পূজা মন্ডপের নেতৃবৃন্দকে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে।

তেঁতুলিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতর‍্যালি ​

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ​মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)-র আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। এরপর আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত সকলের সামনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডকালীন জরুরি পরিস্থিতিতে কীভাবে আত্মরক্ষা ও উদ্ধার তৎপরতা চালাতে হয়, তা বাস্তব প্রদর্শনী মাধ্যমে তুলে ধরেন। ​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাগন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ​আলোচনা সভায় বক্তারা যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পঞ্চগড় সীমান্তে বিজিবির হাতে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মাদককারবারী আটক

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় সদর উপজেলার পাটসিঁড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল কাদেরুল ইসলামকে আটক করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। হাবিলদার চালক মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় কাদেরুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ‘উইনসেরেক্স কফ সিরাপ’ (WINCEREX COUGH SYRUP) ১০০ মিলিলিটারের ৮০ বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৪(গ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মেঘ-কুয়াশা সরতেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা, পঞ্চগড়ে ছুটছেন পর্যটকেরা

কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালি আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থাকা বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের অপরূপ সৌন্দর্য দেখতে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। তবে সবচেয়ে স্পষ্ট দেখা যাচ্ছে তেঁতুলিয়া ডাকবাংলো পিকনিক কর্নারের পাশের মহানন্দা নদীর তীর থেকে। কাঙ্ক্ষিত এই দৃশ্য একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। প্রতিবছর অক্টোবরের মাঝামাঝি সময়ে আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড় থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভোরের আলো ফুটতেই দূর পাহাড়ের দিকে চোখ রাখেন দর্শনার্থীরা। কখনো মেঘ, কখনো কুয়াশায় আড়াল হয়ে যাচ্ছে পর্বতশৃঙ্গটি। আবার আকাশ পরিষ্কার হতেই ধরা দিচ্ছে বরফে ঢাকা পাহাড়ের অপরূপ রূপ। এমন দৃশ্য ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে পড়ছেন অনেকে। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ আবার স্বজনদের সঙ্গে দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য। ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা বন্ধুরা মিলে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল কাঞ্চনজঙ্ঘা দেখা। আকাশ পরিষ্কার থাকায় কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। রংপুর থেকে পরিবারের সঙ্গে আসা মাফিয়া আক্তার বলেন, শুনেছি, অনেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে হতাশ হয়ে ফিরে গেছেন। ভোরের দিকে আমরাও হতাশ হয়ে পড়েছিলাম। প্রথমে কিছুটা দেখা গেলেও পরে আবার মেঘ ও কুয়াশায় ঢেকে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যায়। গাজীপুর থেকে আসা আব্দুল হাই বলেন, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের কথা অনেক শুনেছি। এবার নিজের চোখে দেখার ইচ্ছা নিয়ে পঞ্চগড়ে এসেছি। মেঘের কারণে প্রথমে কিছুটা হতাশ হয়েছিলাম। পরে আকাশ পরিষ্কার হলে পাহাড়ের যে অপরূপ দৃশ্য দেখলাম, তা সত্যিই মুগ্ধ করার মতো। এই অভিজ্ঞতা মনে রাখার মতো। রাজশাহী থেকে পরিবার নিয়ে আসা ফরহাদ হোসেন বলেন, পরিবারের সবাইকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি। বরফে ঢাকা পাহাড়ের এমন দৃশ্য কাছ থেকে দেখার অনুভূতি আলাদা। মহানন্দা নদীর তীর থেকে পাহাড় দেখতে খুব ভালো লাগছে। সুযোগ পেলে আবারও এখানে আসব। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ থাকে। আকাশ ও আবহাওয়া পরিষ্কার থাকায় আজ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখা যাচ্ছে। তবে পর্যটকদের অবশ্যই আকাশের অবস্থা খেয়াল করে আসতে হবে। তাহলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে। পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিন বলেন, শীতের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পঞ্চগড়ে বেড়াতে আসেন। একই সঙ্গে অনেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেও আসেন। পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালী, অগ্নিকান্ড ও ভুমিকম্পে প্রস্তুতি বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  র‌্যালী শেষে পরিষদ চত্বরেই নবাগত চৌকস উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মোঃ আবদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, সমবায় অফিসার মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ হারুন উর রশিদ সহ শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা অগ্নিকান্ড ও ভুমিকম্পে প্রস্তুতি বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শনের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়। 

পঞ্চগড়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিনসহ পঞ্চগড়ের বিভিন্ন সামাজিক সংগঠনের নারী প্রতিনিধি এবং শিশু-কিশোরেরা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, কন্যাশিশুদের প্রতি সবাইকে যত্নবান হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সোচ্চার হতে হবে। শিশুদের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি কন্যাশিশুদের অধিকার রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় কন্যাশিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ লীগে চমক দেখাল পঞ্চগড়ের ৬ ক্ষুদে শিক্ষার্থী

ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দেশের বৃহত্তম ভাষাবিষয়ক অলিম্পিয়ার্ড 'Bakeman's 4th International Language League 2026'-এ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে পঞ্চগড়ের বোদা পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।  আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতার গ্র্যান্ড ন্যাশনাল ফাইনালে প্রতিষ্ঠানটির মোট ৬ জন ক্ষুদে শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকার করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।  বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পদক ও সনদপত্র তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণচীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিয়াওপেং, আকিজ বেকার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) শফিকুল ইসলাম তুষার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। প্রতিষ্ঠানটির বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে হাতের লেখা (বাংলা) প্রতিযোগিতার 'কিড ১-২' গ্রুপে শাদমান আফিফ ইহান চ্যাম্পিয়ন এবং একই গ্রুপে সায়মা জান্নাত সেকেন্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া হাতের লেখা (বাংলা) '৩-৪' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হুমায়রা জান্নাত ফাতেহা। অন্যদিকে, ইংরেজি হাতের লেখা প্রতিযোগিতার '১-২' গ্রুপে রামিশা তাবাসসুম রাইদা প্রথম রানার-আপ এবং সাদমান আকিব ইহান সেকেন্ড রানার-আপ নির্বাচিত হয়েছে। পাশাপাশি, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বাংলা স্পেলিং বি (বানান অলিম্পিয়াড) প্রতিযোগিতার 'কিড ৩-৪' গ্রুপে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে সমৃদ্ধ রায়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এই অনন্য অর্জনে গভীর সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, "আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের এই বৈশ্বিক অর্জন মফস্বলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।  আমরা সব সময়ই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং সহ-শিক্ষা কার্যক্রম ও আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আজকের এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরাও দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধার আলো ছড়াতে পারে।  আমি বিজয়ী সকল শিক্ষার্থী, তাদের নিষ্ঠাবান শিক্ষক এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।" মফস্বল শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আন্তর্জাতিক মানের এমন একটি প্রতিযোগিতায় একই সাথে ৬ জন শিক্ষার্থীর এই অভূতপূর্ব সাফল্যে পুরো পঞ্চগড় জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা।  উল্লেখ্য, গত ৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার) নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও
X