রাজধানীর মিরপুরে উৎসবমুখর ও বর্ণিল পরিবেশে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত আনন্দঘন ও সাফল্যমণ্ডিতভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত ডিসপ্লে, উদ্দীপনাময় খেলাধুলা ও দলগত অংশগ্রহণের দৃশ্য পুরো আয়োজনকে এক অনন্য প্রাণচাঞ্চল্যে ভরিয়ে তোলে। মাঠজুড়ে শিশুদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহযোগিতার প্রকাশ দর্শক ও অভিভাবকদের গভীরভাবে অনুপ্রাণিত করে। এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি ছিল শিক্ষার্থীদের সাহস, নেতৃত্ব, অধ্যবসায় এবং একসঙ্গে এগিয়ে চলার মানসিকতার এক জীবন্ত উদযাপন, যা শিক্ষা ও চরিত্র গঠনের প্রকৃত সৌন্দর্যকে সবার সামনে তুলে ধরে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দিনব্যাপী মিরপুর সিটি ক্লাব মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার এবং এভেরোজ শরিয়াহ ও ইসলামিক সেন্টারের লিড স্কলার প্রফেসর মোখতার আহমাদ, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মজিদুল হক ও সিটি ব্যাংকের হেড অব ইসলামিক ব্যাংকিং মো. আফজালুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ, পিয়ারসসের বাংলাদেশ ও নেপাল রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন, পিয়ারসনের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড (বাংলাদেশ) সারওয়াত রেজা, অক্সফোর্ড এ কিউ এ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরার পরিচালক সৈয়দা মণিকা সোহাগ এবং এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরার পরিচালক উম্মে হানি।
অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফাতিমা জেমাইমা রহমান এবং সেকশন হেড জ্যোতি ফারহানা গাজী। তাদের দক্ষ নেতৃত্ব, সমন্বয় এবং আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফাতিমা জেমাইমা রহমান তার বক্তব্যে বলেন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলগত সহযোগিতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি উল্লেখ করেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল সবসময় এমন একটি শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যেখানে একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক অর্থ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর।
অনুষ্ঠানের শুরুতে বাংলা ও ইংরেজি অনুবাদসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের প্রায় ১১শ শিক্ষার্থী, ২১৫ শিক্ষক ও স্টাফ এবং প্রায় আড়াই হাজার অভিভাবক ও অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মোট ২৫১টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, আজকের এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চরিত্র গঠন, নেতৃত্বের বিকাশ এবং আত্মবিশ্বাস তৈরির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। মাঠে প্রতিটি পদক্ষেপ আমাদের শিক্ষার্থীদের শৃঙ্খলা, সাহস, অধ্যবসায় এবং দলগত চেতনার শিক্ষা দেয়, যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই তাদের সফলতার ভিত্তি হয়ে উঠবে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর-এ আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা শুধু শ্রেণিকক্ষের ভেতরে সীমাবদ্ধ থাকে না; শিক্ষা গড়ে ওঠে অভিজ্ঞতায়, চ্যালেঞ্জে, সহযোগিতায় এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে। স্পোর্টস ডে সেই শিক্ষারই এক জীবন্ত প্রতিফলন। যেখানে জয় বা পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে অংশগ্রহণের সাহস, আন্তরিক প্রচেষ্টা এবং শক্তিশালী চরিত্র গঠনের যাত্রা।
তিনি বলেন, আজকের এই মাঠে দাঁড়িয়ে আমরা শুধু খেলাধুলা দেখছি না, আমরা দেখছি ভবিষ্যতের সেই নেতৃত্বকে, যারা জ্ঞান, নৈতিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে সমাজ ও বিশ্বকে এগিয়ে নেবে। আমাদের দায়িত্ব তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তারা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে দৃঢ় এবং নৈতিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক, শিক্ষক ও স্টাফদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য দোয়া করেন।
ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুনায়েদ আহমেদ, পিয়ারসসের বাংলাদেশ ও নেপাল রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন লিটন, পিয়ারসনের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড (বাংলাদেশ) সারওয়াত রেজা, অক্সফোর্ড এ কিউ এ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. শাহিন রেজা। বক্তারা এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর-এর শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ, নৈতিক ও সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তারা বিশেষভাবে স্কুলটির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষাবান্ধব উদ্যোগ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য তখনই আসে যখন একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।
তিনি এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষাদর্শন, শিক্ষক ও স্টাফদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল গত এক দশকে বাংলাদেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। ২০১৬ সালে একটি ক্যাম্পাস নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এটি ১১টি ক্যাম্পাসে বিস্তৃত একটি শিক্ষা নেটওয়ার্কে পরিণত হয়েছে, যেখানে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীর জন্য কুরআন শিক্ষা বাধ্যতামূলক এবং আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে পূর্ণ হিফজ প্রোগ্রাম। বর্তমানে প্রায় এক হাজার ৪০০ শিক্ষার্থী হিফজ প্রোগ্রামে অধ্যয়ন করছে এবং শতাধিক শিক্ষার্থী হাফেজে কুরআন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিবছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে পিয়ারসন হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এবং দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ড লাভ করে আসছে। প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ইতোমধ্যেই দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করছে।
স্কুল কর্তৃপক্ষ আশা করছে, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দলগত সহযোগিতার মনোভাব আরও বিকশিত হবে। ভবিষ্যতেও এভেরোজ ইন্টারন্যাশনাল মিরপুর স্কুল শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দিয়ে একটি সুস্থ, সৃজনশীল ও সমন্বিত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।