ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ডেনিশ রেড ক্রস বিভাগে হেলথ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ
পদের নাম: হেলথ ম্যানেজার
বিভাগ: ডেনিশ রেড ক্রস
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, ডেন্টাল সার্জারি স্নাতক (বিডিএস) অথবা বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: পরিকল্পনা, পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং প্রতিবেদন সহ প্রকল্প ব্যবস্থাপনায় জ্ঞান।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন








