নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড। আবেদন নেওয়া শুরু হয়েছে ২৯ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড।
চাকরির ধরন : চুক্তিভিত্তিক।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল ৬০ জন।
পদের নাম : হিসাবরক্ষক (অস্থায়ী)।
আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলে দক্ষ হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়সসীমার উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, লালমনিরহাট, নেত্রকোনা, পাবনা ও রংপুর।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন ১৪ হাজার থেকে ১৫ হাজার টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








