নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। কোয়ালিটি কন্ট্রোল বিভাগ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি।
চাকরির ধরন : বেসরকারি।
পদ ও লোকবল : পদ একটি, লোকবল নির্ধারিত নয়।
পদের নাম : ম্যানেজার/সিনিয়র ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার।
বিভাগ : কোয়ালিটি কন্ট্রোল।
আবেদনের যোগ্যতা : এম.ফার্ম/এম.এসসি পাস হতে হবে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজের দক্ষতা থাকতে হবে। ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল গাজিপুর।
বেতন ও অন্যান্য সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস ও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








