বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪ আসন) ও সারোয়ার আলমগীর (চট্টগ্রাম-২) ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করলে এর বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। পরে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেন।
এ ছাড়া গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।
জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে কমিশন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আসেন।
এই দুই প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই দুই আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
মন্তব্য করুন








