অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত শুষ্ক থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
এছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।
উল্লেখ্য, ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
মন্তব্য করুন







