ঢাকা, বাংলাদেশ ||
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||
কানাডায় গুলির ঘটনায় সন্দেহভাজন এক যুবক শনাক্ত 
কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯
মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলা, নিহত ১১
মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলা, নিহত ১১
মেক্সিকোর সালামানকা শহরে ফুটবল ম্যাচের পর মাঠেই গুলি করে ১১ জনকে হত্যা করেছে একদল অস্ত্রধারী। এ সময় আহত হয়েছেন ১২ জন, এদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর রয়টার্সের। রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকে শহরের মেয়র সিজার প্রিয়েটো এই হামলাকে ‘দুঃখজনক ও কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই হামলা সমাজে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত দেয় এবং সালামানকায় সহিংসতার মাত্রা আরও বেড়ে যাওয়ার প্রমাণ। মেয়র আরও বলেন, দুর্ভাগ্যবশত, অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে ভয় দেখাতে ও দমন করতে চাইছে। কিন্তু তারা সফল হবে না।   এদিকে গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষকে রক্ষা করতে পৌরসভা, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দপ্তরটি। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়র সিজার প্রিয়েতো ফেসবুকে লিখেছেন, ‘দোষীদের খুঁজে বের করা হবে।’ তিনি আরও বলেন, গুয়ানাজুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্যগুলোর একটি, যেখানে সহিংসতা ও অপরাধী গোষ্ঠীর তৎপরতা অনেক বেশি।
আরও