কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে গুলি চালানোর ঘটনায় ১৮ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।
কানাডার পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত জেসি ভ্যান রুটসেলারকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজের গুলিতে আহত হয়েছিলেন এবং পরে মারা যান। তবে এ হামলার কারণ এখনও জানা যায়নি।
অভিযুক্ত জেসির হামলায় টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহত আরও দুজন হলেন—সন্দেহভাজনের মা এবং তার সৎ ভাই। এ ছাড়া ঘাতক নিজেও আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যান রুটসেলার জন্মগতভাবে পুরুষ ছিলেন। কিন্তু, তাকে নারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ, তিনি ট্রান্সজেন্ডার হয়ে নারীতে পরিণত হন।
রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ডেপুটি কমিশনার ডোয়াইন ম্যাকডোনাল্ড বলেন, জেসি একজন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। প্রায় ছয় বছর আগে তিনি নারীতে রূপান্তরিত হন।
মন্তব্য করুন

