ঢাকা, বাংলাদেশ ||
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলা, নিহত ১১

এপি আন্তর্জাতিক

  ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭
ছবি: সংগৃহীত

মেক্সিকোর সালামানকা শহরে ফুটবল ম্যাচের পর মাঠেই গুলি করে ১১ জনকে হত্যা করেছে একদল অস্ত্রধারী। এ সময় আহত হয়েছেন ১২ জন, এদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে। তবে হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর রয়টার্সের।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৫ জানুয়ারি) ফেসবুকে শহরের মেয়র সিজার প্রিয়েটো এই হামলাকে ‘দুঃখজনক ও কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই হামলা সমাজে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত দেয় এবং সালামানকায় সহিংসতার মাত্রা আরও বেড়ে যাওয়ার প্রমাণ।

মেয়র আরও বলেন, দুর্ভাগ্যবশত, অপরাধী গোষ্ঠীগুলো কর্তৃপক্ষকে ভয় দেখাতে ও দমন করতে চাইছে। কিন্তু তারা সফল হবে না।

এদিকে গুয়ানাজুয়াতো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষকে রক্ষা করতে পৌরসভা, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে দপ্তরটি। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মেয়র সিজার প্রিয়েতো ফেসবুকে লিখেছেন, ‘দোষীদের খুঁজে বের করা হবে।’ তিনি আরও বলেন, গুয়ানাজুয়াতো মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক রাজ্যগুলোর একটি, যেখানে সহিংসতা ও অপরাধী গোষ্ঠীর তৎপরতা অনেক বেশি।

মন্তব্য করুন

কানাডায় গুলির ঘটনায় সন্দেহভাজন এক যুবক শনাক্ত 
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজে গুলি চালানোর ঘটনায় ১৮ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে। কানাডার পুলিশ জানিয়েছে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত জেসি ভ্যান রুটসেলারকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি নিজের গুলিতে আহত হয়েছিলেন এবং পরে মারা যান। তবে এ হামলার কারণ এখনও জানা যায়নি। অভিযুক্ত জেসির হামলায় টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। নিহত আরও দুজন হলেন—সন্দেহভাজনের মা এবং তার সৎ ভাই। এ ছাড়া ঘাতক নিজেও আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যান রুটসেলার জন্মগতভাবে পুরুষ ছিলেন। কিন্তু, তাকে নারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ, তিনি ট্রান্সজেন্ডার হয়ে নারীতে পরিণত হন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ডেপুটি কমিশনার ডোয়াইন ম্যাকডোনাল্ড বলেন, জেসি একজন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। প্রায় ছয় বছর আগে তিনি নারীতে রূপান্তরিত হন।
কানাডায় গুলির ঘটনায় সন্দেহভাজন এক যুবক শনাক্ত 
কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি উচ্চ বিদ্যালয় এবং আবাসিক সম্পত্তিতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এটি কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ হামলা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।  মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বে অবস্থিত ছোট গ্রামীণ শহর টাম্বলার রিজের স্কুলে একজন বন্দুকধারী হামলা চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। এরপর ওই এলাকা থেকে ছয়জনকে মৃত এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হাসপাতালে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে এমন একটি বাসভবনে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে স্কুলে মৃত অবস্থায় পাওয়া গেছে, অবস্থা দেখে মনে হচ্ছে—সে আত্মহত্যা করেছে। সিএনএনের সহযোগী সিবিসি নিউজের মতে, বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বাদামি চুলের একজন নারী। পুলিশ জানিয়েছে, গুরুতর বা প্রাণঘাতী আঘাতের কারণে স্কুল থেকে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাণঘাতী নয়, এমন আহত প্রায় ২৫ জনকে স্থানীয় একটি মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কানাডায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯