শাবান মাসের চাঁদ দেখতে আজ সোমবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখান থেকেই জানানো হবে, পবিত্র শবেবরাতের তারিখ।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে চাঁদ দেখা কমিটির এই সভা বসবে।
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে শবেবরাত পালিত হবে ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে। আর যদি চাঁদ দেখা না গেলে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে শবেবরাত।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। মাস শেষেই ঈদের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস রমজান।
মন্তব্য করুন








