আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইনশৃঙ্খলা সমন্বয় সেলের জরুরি যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য এসব নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন








