সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর। জাতীয় বেতন কমিশন নবম পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়া হবে।
জানা গেছে, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা পান। প্রস্তাব অনুযায়ী এ হার বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে।
বৈশাখী ভাতা বৃদ্ধির প্রস্তাব থাকলেও অন্যান্য ভাতা নিয়ে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
তবে নবম পে-স্কেলে চিকিৎসা ভাতা বাড়ানোর সুপারিশও করা হচ্ছে। চিকিৎসা ভাতা বর্তমানে ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
পে-কমিশনের এক সদস্য জানান, বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ব্যয়ও বাড়ে এ বিষয়টি বিবেচনায় নিয়ে বয়স্কদের ভাতা কিছুটা বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। অবসরের পরও একজন সরকারি চাকরিজীবী মাসিক ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।
মন্তব্য করুন








