বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় সরকার পর্যায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্তাসংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, ভারতের প্রধান দূতাবাস বা হাইকমিশন ঢাকায়। অন্যদিকে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে সহকারী হাইকমিশন রয়েছে। সব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশে দেশটির হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে।
মূলত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছেন তারা।
মন্তব্য করুন








