চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-গৌরীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ যাত্রী নিয়ে ‘জৈনপুর পরিবহন’ নামের বাসটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। বাসটি নাগদা এলাকায় পৌঁছলে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন








