পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, সব বিষয়ে একমত না হলেও পরিবর্তনের প্রত্যাশায় মানুষ গণভোটে ‘হ্যাঁ’ -এর পক্ষে থাকবে। নির্বাচনে বিপুল বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।
জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








