বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ
চকরিয়ায় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, নারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেফতার
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌরশহরের ৩ নং ওয়ার্ড়ের বিমান বন্দর রোডস্থ সায়মা প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় আসামি করা হয় সাবেক মেয়র আলমগীর চৌধুরীকে। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন আছেন বলে তার পরিবার থেকে দাবি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান , উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রেস জামিন নেওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাতেও আলমগীর চৌধুরী অভিযুক্তের তালিকায় রয়েছেন।
তবে ওই মামলার বাদী আদালতে আপোসনামা দিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
চকরিয়ায় জায়গা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
চকরিয়ায় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি,শিশু বন্ধুর ঘুষিতে শিশু নিহত