উখিয়া থানার অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ
উখিয়া থানার অভিযানে ৩ আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ
উখিয়ায় জিআর ওয়ারেন্টের আসামিসহ ৩ জন আদালতে
কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলায় ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ উখিয়া থানা পুলিশের নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বুধবার উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান এর নির্দেশে উখিয়া থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়। একই সঙ্গে একটি মামলার এক আসামিকে রিমান্ড শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে—
- জিআর ওয়ারেন্টের আসামি: ২ জন
- রিমান্ড শেষে আদালতে প্রেরণ: ১ জন
সর্বমোট: ৩ জনকে গ্রেপ্তার ও আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
ওসি আতিকুর রহমানের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার ফলে অপরাধীদের আইনের আওতায় আনা সহজ হবে এবং জননিরাপত্তা আরও জোরদার হবে।
নাফ নদী ও উপকূল রক্ষায় টেকনাফে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি