কুতুবদিয়ায় ভূমি অফিসের প্রতিবেদন নিয়ে বিতর্ক, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
কুতুবদিয়ায় মাছ ধরতে গিয়ে খালে বৃদ্ধের মৃত্যু
কুতুবদিয়ায় প্রথম পর্যায়ে ৬ কি:মি বেড়িবাঁধ নির্মাণ করা হবে-প্রতিমন্ত্রী ফরহাদ
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কক্সবাজারের দ্বীপ কুতুবদিয়ায় ধাপে ধাপে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। মোট ৪০ কি: মি: মধ্যে প্রথম পর্যায়ে ৬ কি: মি: বেড়িবাঁধ নির্মাণের কাজ খুব অল্প সময়ের মধ্যে শুরু হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বড়ঘোপ ও আলী আকবর ডেইল সংযোগ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বাঁধ পরিদর্শন ও মতবিনিময় সভায় এসে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার-২(কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ,জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এছাড়া, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ওসি মাহবুবুর হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯ টায় বড়ঘোপ ঘাটে পৌঁছালে প্রশাসনসহ বিএনপির দলীয় নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান।
কুতুবদিয়ায় দুই ট্রলারে ধরা পড়ল ১১৬ মণ ইলিশ
ওয়ার্কঅর্ডার থাকা সত্ত্বেও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ