ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি
মাটিরাঙ্গায় সরকারি রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ, দোকান মালিককে জরিমানা
মাটিরাঙ্গায় ৪১ বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ
মাটিরাঙ্গায় ৪১ বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এ খাদ্যশস্য বিতরণ করেন। এ সময় মাটিরাঙ্গা মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ সহ বিভিন্ন বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ বলেন, বৌদ্ধ  ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা  উদযাপন উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র বরাদ্ধকৃত খাগড়াছড়ি জেলা প্রশাসক ত্রাণ তহবিল থেকে প্রতিটি বৌদ্ধ মন্দিরে ৬০০ কেজি করে ৪২টি বৌদ্ধ মন্দিরে ২৪.৬ মেট্রিক টন খাদ্য খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ, সম্প্রীতি উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারের প্রতিটা কাজেই স্বচ্ছতা রয়েছে। প্রবারণ পূর্ণিমা সুন্দরভাবে উদযাপনের লক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে বরাদ্ধকৃত চাল ৪১টি বৌদ্ধ মন্দিরে উপহার হিসেবে বিতরণ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ।
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাটিরাঙ্গায় পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মাটিরাঙ্গায় সভাপতির পদত্যাগের দাবিতে সিএনজি চালকদের মানববন্ধন ও সড়ক অবরোধ
মাটিরাঙ্গায় ফলনের আগেই তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন মাটিতে মিশিয়ে দিলো দুর্বৃত্তরা

অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে পাহাড়ি এলাকায় কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের ভবিষ্যৎ গড়ার উদ্যোগ নিয়েছিলেন পাঁচ তরুণ। প্রায় দুই মাস আগে সাড়ে চার একর জমিতে রোপণ করেছিলেন প্রায় চার হাজার ‘ইন্ডিয়ান ওডিসি থ্রি’ জাতের বারমাসি সাজনা গাছের চারা। কিন্তু ফলন পাওয়ার আগেই রাতের আঁধারে দুর্বৃত্তদের হাতে তছনছ হয়ে গেছে তাদের সেই স্বপ্নের বাগান। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড হরিধন মগপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাগানের উদ্যোক্তারা। তাদের দাবি, বাগানের ২ থেকে ৩ ফুট উচ্চতার প্রায় সব সাজনা গাছ কেটে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি শতাধিক তরমুজের চারাও উপড়ে ফেলার অভিযোগ রয়েছে। স্থানীয় ও বাগানসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সুদীপ্ত জামানসহ পাঁচ তরুণ উদ্যোক্তা প্রায় দুই মাস আগে হরিধন মগপাড়া এলাকায় সাড়ে চার একর জমিতে বারমাসি সাজনা বাগান গড়ে তোলেন। স্বল্প সময়ে উৎপাদনে যাওয়ার প্রত্যাশায় নিয়মিত পরিচর্যাও করছিলেন তারা। বাগানের ম্যানেজার মো. শামসুল হক বলেন, বৃহস্পতিবার সারাদিন তিনি বাগানেই ছিলেন। শুক্রবার সার ও কীটনাশক দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কেয়ারটেকারের ফোন পেয়ে বাগানে গিয়ে দেখেন, প্রায় সব সাজনা গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। তিনি বলেন, “দুই মাস ধরে গাছগুলোকে সন্তানের মতো পরিচর্যা করেছি। এত বড় একটি বাগান এভাবে নষ্ট হয়ে যাবে—এটা ভাবতেও পারিনি।” উদ্যোক্তা মো. আরিফুল ইসলামের অভিযোগ, শুরু থেকেই ইউপিডিএফের দায়িত্বপ্রাপ্ত অংসা মারমা বাগানটির বিরোধিতা করে আসছিলেন। তার দাবি, রাতের আঁধারে পরিকল্পিতভাবে বাগানের গাছ কেটে দেওয়া হয়েছে। এতে তাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কারা গাছগুলো কেটেছে, তা নিশ্চিতভাবে বলতে পারেননি বাগানের কেয়ারটেকার সাইলাপ্রু মারমা তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাগান থেকে বাসায় চলে যান। শুক্রবার সকালে ফিরে এসে দেখেন সাজনা গাছের চারাগুলো কেটে ফেলা হয়েছে। ঘটনার পর বিষয়টি সেনাবাহিনী ও বিজিবিকে লিখিতভাবে জানানোর পাশাপাশি মাটিরাঙ্গা থানায় অভিযোগ করেছেন বলে জানান উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম। এদিকে, ঘটনার খবর পেয়ে শুক্রবার বিকেলে পলাশপুর বিজিবি ব্যাটালিয়নের একটি দল এবং মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে বলে জানা গেছে। একটি কৃষি প্রকল্পকে কেন্দ্র করে পাঁচ তরুণ উদ্যোক্তার প্রায় দুই মাসের শ্রম ও বিনিয়োগ এভাবে নষ্ট হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। উদ্যোক্তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করা হোক। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত পাঁচ তরুণ উদ্যোক্তা। এব্যাপারে মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল মুন্না জানান, এ ঘটনায় থানায় এবং মাটিরাঙ্গা সেনা জোনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বাংলাদেশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মিলে যৌথ ব্যবস্থা নেওয়া হবে।

সু‌বিধা ব‌ঞ্চিতদের পা‌শে সেনাবাহিনী 

পার্বত্য জেলা খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় সু‌বিধা ব‌ঞ্চিতদের মা‌ঝে বি‌শেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চি‌কিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতা‌ধীন ১৮ ফিল্ড রে‌জি‌মেন্ট আর্টিলারী মা‌টিরাঙ্গা জোন। রবিবার সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা রেসিডেন্সিশাল স্কুল মাঠে অনু‌ষ্ঠিত মে‌ডি‌কেল ক্যাম্পেইনের মাধ্যমে দেড়-শতাধিক স্থানীয় পাহা‌ড়ি-বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান ক‌রেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।  এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম ও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন শেষে স্কুল ভবন মেরামতের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি। দুস্থ ও অসহায় মানুষের জন্য এমন জনকল্যাণ মূলক কর্মসূ‌চি বাস্তবায়‌নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপকার ভো‌গিরা। মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি বলেন, মা‌টিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে: ক‌র্ণেল মাসুদ খা‌নের নি‌র্দেশনা মোতা‌বেক শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে আর্ত-মানবতার সেবায় কাজ কর‌ছে মা‌টিরাঙ্গা জোন। মাটিরাঙ্গার অসহায় দুস্থ ও পাহা‌ড়ে পি‌ছি‌য়ে পড়া জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্য সেবা এবং পারস্পরিক অবস্থা নিশ্চিত কর‌তে আগামী‌তেও এ ধর‌নের কর্মসূ‌চি অব্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।  এ সময় উচ্চপদস্ত সাম‌রিক কর্তকর্তা, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ সহ উপকারভো‌গীরা উপস্থিত ছি‌লেন।

ফুটবল খেলোয়াড়দের মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ প্রদান

খেলাধুলার মানোন্নয়ন ও তরুণ ফুটবল খেলোয়াড়দের দক্ষতা বিকাশে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ত রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে উপজেলার ২০ জন ফুটবল খেলোয়াড়কে মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ফুটবলের মৌলিক ও আধুনিক কৌশল, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, বল নিয়ন্ত্রণ, পাসিং, ড্রিবলিং, শুটিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে গোমতী বি.কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের সাথে কৌশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি।  তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা আরও শাণিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২০ জন খেলোয়াড়ের মধ্যে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে সনদ বিতরণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এ সময় প্রশিক্ষক সুলতান ভূইয়া, গোমতী ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজল হক ভূইয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন।  স্থানীয় ক্রীড়া প্রেমীরা মাটিরাঙ্গা জোনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে মাটিরাঙ্গার তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

সু‌বিধা ব‌ঞ্চিতদের পা‌শে সেনাবাহিনী 

পার্বত্য জেলা খাগড়াছ‌ড়ির মাটিরাঙ্গায় সু‌বিধা ব‌ঞ্চিতদের মা‌ঝে বি‌শেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চি‌কিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতা‌ধীন ১৮ ফিল্ড রে‌জি‌মেন্ট আর্টিলারী মা‌টিরাঙ্গা জোন। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমের অংশ হিসেবে মাটিরাঙ্গা রেসিডেন্সিশাল স্কুল মাঠে অনু‌ষ্ঠিত মে‌ডি‌কেল ক্যাম্পেইনের মাধ্যমে দেড়-শতাধিক স্থানীয় পাহা‌ড়ি-বাঙ্গালীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান ক‌রেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।  এছাড়াও বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম ও মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন শেষে স্কুল ভবন মেরামতের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি। দুস্থ ও অসহায় মানুষের জন্য এমন জনকল্যাণ মূলক কর্মসূ‌চি বাস্তবায়‌নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে মাটিরাঙ্গা জোন অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উপকার ভো‌গিরা। মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল পিএসসি.জি বলেন, মা‌টিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে: ক‌র্ণেল মাসুদ খা‌নের নি‌র্দেশনা মোতা‌বেক শা‌ন্তি সম্প্রী‌তি ও উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে আর্ত-মানবতার সেবায় কাজ কর‌ছে মা‌টিরাঙ্গা জোন। মাটিরাঙ্গার অসহায় দুস্থ ও পাহা‌ড়ে পি‌ছি‌য়ে পড়া জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্য সেবা এবং পারস্পরিক অবস্থা নিশ্চিত কর‌তে আগামী‌তেও এ ধর‌নের কর্মসূ‌চি অব্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।  এ সময় উচ্চপদস্ত সাম‌রিক কর্তকর্তা, মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ সহ উপকারভো‌গীরা উপস্থিত ছি‌লেন।

মাটিরাঙ্গায় মহিলা দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাটিরাঙ্গা উপজেলা বিএনপি কার্যালয়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী থামছি বালা ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির (দপ্তর) সদস্য সুনী ত্রিপুরা'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, উপজেলা মহিলা দলের সহ-সভাপতি অজিফা সিরাজ সহ ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে সভায় সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মাটিরাঙ্গায় ব্যবসায়ীর দোকান থেকে ২৭ বস্তা চাল জব্দ

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর দোকান থেকে ২৭ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ব্যবসায়ী বাবুল মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোমতী ইউনিয়ন পরিষদ এলাকায় গোমতী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত ৩০ কেজি ওজনের ২৭ বস্তা চাল জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। পরে, গোমতী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এ এসআই আনিসুর রহমান এর জিম্মায় ২৭ বস্তা চাল গোমতী ইউনিয়ন পরিষদের হল রুমে রাখা হয়। অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, তবলছড়ি খাদ্য গুদামের ওসিএলএসডি আবদুর রহিম উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি বস্তাসহ ব্যবসায়ী চাল মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোমতী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়া'র দোকানে অভিযান পরিচালনা করে সরকারি চালের বস্তা সহ ২৭ বস্তা চাল জব্দ করা হয়েছে এবং নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনকারী ও ইয়াবাসহ কয়েক জনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও আটক করা হয়েছে। এ ঘটনায় ইয়াবাসহ আটক জাহাঙ্গীরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ইমরান হোসেন (মুন্না), আশিকুর রহমান (সেতু), শাহিন আলম প্রকাশ (নুর আলম), এবং সাহিন ইসলাম ভূঁইয়া-কে আটক করা হয়। এছাড়া অভিযানে ইয়াবাসহ মো: জাহাঙ্গীর হোসেন আটক হন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম-কেও পুলিশের অভিযানে আটক করা হয়েছে। এছাড়া ১২ পিস ইয়াবাসহ মো. ছাব্বির হোসেন এবং সৌরভ হোসেন-কে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌর ৫নং ওয়ার্ড বাজার পাড়া এলাকার বাদশা মিয়া'র ছোট ছেলে ইমরান হোসেন (মুন্না), মাটিরাঙ্গা পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে আশিকুর রহমান (সেতু), মৃত ফরহাদ হোসেনের ছেলে শাহিন আলম ওরপে (নুর আলম), মৃত আবুল কাশেমের ছেলে সাহিন ইসলাম ভূইয়া। চান্দু মিয়া'র ছেলে জাহাঙ্গীর, পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের হাফেজ আহাম্মদের ছেলে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত জাহিদুল ইসলাম, আজিজ মিয়া'র ছেলে মো. ছাব্বির হোসেন, লোকমান হোসেনের ছেলে সৌরভ হোসেন, উভয় সাং মাটিরাঙ্গা পৌরসভা।  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, আটককৃতদের মাদক সেবনকরা অবস্থায় আটক করা হয়েছে।  মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও
X