রামগড়ে বিভিন্ন অসমাপ্ত প্রকল্প পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপি
রামগড়ে প্রতারণার অভিযোগে একজন আটক
খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ভালো জায়গায় পোস্টিং করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছে টাকা চাওয়ার অভিযোগে রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক রেজাউল করিম বর্তমানে ঢাকার মিরপুরে থাকেন। তাঁর নিজ বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
ইউএনও কাজী শামীম জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয় দিয়ে দুই দিন আগে রামগড়ের তাঁকে ফোন দেন রেজাউল। আজ সকালে তিনি রামগড়ে আছেন বলে জানালে তাঁকে কার্যালয়ে ডেকে আনা হয়।
এখানে এসে বদলির প্রসঙ্গ তুলে ভালো জায়গায় পোস্টিং করে দেওয়ার আশ্বাস দেন রেজাউল। এ সময় টাকার সংকটের কথা বলে ইউএনওর কাছে এক লাখ টাকা ধার চান। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে যোগাযোগ করা হয়। সচিব তাঁকে চেনেন না বলে জানান।
এ ছাড়া জানা যায়, ওই ব্যক্তি রামগড় থানার ওসির পরিচয় দিয়ে একটি আবাসিক হোটেলেও উঠেছিলেন। রামগড় থানার ওসি নাজির আলমও তাঁকে চেনেন না বলে জানান।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম গণমাধ্যমকর্মীদের বলেন, প্রতারণার অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। ইউএনওর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রামগড়ে এসএসসি ও সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদল