ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য দিবসে মানিকছড়িতে র‍্যালি ও আলোচনা সভা
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ কর্মশালা
মানিকছড়িতে হু হু করে বাড়ছে হামের প্রাদুর্ভাব; ঔষধ সংকটে ব্যহত চিকিৎসা সেবা
মানিকছড়িতে হু হু করে বাড়ছে হামের প্রাদুর্ভাব; ঔষধ সংকটে ব্যহত চিকিৎসা সেবা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা  আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই সবচেয়ে বেশি। কর্তৃপক্ষ বলছেন অতিরিক্ত রোগীর চাপে বছরের ৫ মাস আগেই ঔষুধ সংকট! এতে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা! আজ শনিবার (১০ অক্টোবর) রাত পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ইউনিটে রোগী ১৭ জন। ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৫২ জন। তবে হামে আক্রান্ত রোগীদের ঔষুধের ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে দরিদ্র পরিবারগুলো। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনই হামে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে আসছেন। আক্রান্তদের অধিকাংশই শিশু এবং দরিদ্র পরিবারের হওয়ায় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন অভিভাবকেরা। এর মধ্যে এন্টিবায়োটিক, ইনজেকশন, স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় রোগীদের স্বজনদের নিজেদের খরচে ওষুধ কিনতে হচ্ছে। স্বামী ও পরপর দুই কন্যা সন্তানের হাম হওয়ায় গত ১০ দিন টানা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ২৮/৩০ হাজার টাকার ঔষুধ কিনে খুঁয়েছেন বিবি জতি! নিতে হয়েছে রোগী কল্যাণ ফান্ডের সহায়তাও। এছাড়া শুক্রবার সকালে উপজেলার মুসলিম পাড়ার সুমি আক্তার তাঁর শিশু কন্যা মীম(৭) কে হামের উপসর্গ নিয়ে হসপিটালে ভর্তি হয়। গৃহকর্তা আবুল কালাম কাজের সন্ধানে যায় পাশ্ববর্তী ফটিকছড়ি উপজেলায়। ফলে সন্তানের অসুস্থতা সারতে হাসপাতালে এনেও ওষুধ না পেয়ে এই দুই দিনে সুমিকে সাড়ে ৩ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে। আবেদন করতে হয়েছে রোগী কল্যাণ ফান্ডেও। শনিবার রাতের ওষুধ ক্রয়ে হাতে টাকা না থাকায় সুমি রাত ৯ টায় মানিকছড়ি বাজারে সন্তানের চিকিৎসায় সাহায্য চাইতে আসেন! তাৎক্ষণিক কিছু টাকা তুলে রাতের ডোজ কিনে মেয়েকে বাঁচাতে মায়ের প্রাণপণ চেষ্টা! শনিবার রাত ১০টায়  হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৪র্থ তলায় হামের ওয়ার্ডে ১৩জন শিশু, ১জন পুরুষ, ১জন নারী। ডেঙ্গু ওয়ার্ডে ২ জন শিশু। এসময় সিনিয়র নার্স রাশেদা আক্তার বলেন, গত দেড় মাস ধরে হামের প্রার্দুভাব বাড়ছে। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। কিন্তু দুই মাসের অধিক সময় হাসপাতালে ওষুধ সংকট প্রকট! ফলে ভর্তি রোগীরা এন্টিবায়োটিক, ইনজেকশন, স্যালাইন কিনে আনতে হয়! আমরা যৎসামান্য দিতে পারছি। দায়িত্বরত সিস্টার (নার্স) কল্পনা চাকমা বলেন, শনিবার রাত ১০ টা নাগাদ ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। এর মধ্যে হামে আক্রান্ত ১৭জন। ঔষুধ সংকট থাকায় রোগীর গার্ডিয়ানের কাছে জবাব দিতে দিতে হয়রান! রোগীর স্বজনরা জানান, হামে আক্রান্তের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ঔষুধের সরবরাহ স্বাভাবিক করা জরুরি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিল্লাত শাহ বলেন, প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে বেশ কিছু প্রয়োজনীয় ঔষুধের সংকট থাকায় চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হচ্ছে। এসব ঔষুধের খরচ রোগীর অভিভাবকদেরই বহন করতে হচ্ছে। এসময় তিনি শিশুদের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি নির্ধারিত সময়ে হামের টিকা দেওয়ার পরামর্শ দেন।  তিনি আরও বলেন, শিশুদের হামের সংক্রমণ থেকে সুরক্ষায় সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
দেড় কিলোমিটার সড়কে কমেছে ৪০ বছরের ভোগান্তি
মানিকছড়িতে হালদা'র জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে ক্লাসের ৭২ সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের জন্য লজিস্টিকস হস্তান্তর
মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম ইউনিটের জন্য লজিস্টিকস হস্তান্তর

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত (Severe Acute Malnutrition-SAM) শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করতে স্যাম ইউনিটের জন্য প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিবেক দেব। এসময় ওয়ার্ড ইনচার্জ স্বপ্না আক্তার, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, উপজেলা সমন্বয়কারী উসুইহ্লা মারমা, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। হস্তান্তরকৃত লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ স্যাম ইউনিটের কার্যক্রমে ব্যবহারের মাধ্যমে মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।

মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের জেল-জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় অনুমোদনহীনভাবে চিকিৎসক ও চক্ষু ক্যাম্পেইন পরিচালক পরিচয়ে চক্ষু ক্যাম্পেইন পরিচালনার অভিযোগে পাঁচজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ক্যাম্পেইন পরিচালক ও চিকিৎসক পরিচয়দানকারী দুজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং তিন সহযোগীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে অভিযুক্ত দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং তাদের তিন সহযোগীকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। অভিযুক্তরা হলেন ঢাকার কোতোয়ালি থানার শাহাজাদা মিয়া লেনের বাসিন্দা অনুপ কুমার বিশ্বাস (ক্যাম্পেইন পরিচালক), পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এলাকার মো. মানিক হাওলাদার (ডিপ্লোমা চিকিৎসক), ঢাকার কেরানীগঞ্জের মো. আরিফ হোসেন ও মো. জাহিদ হোসেন এবং চট্টগ্রামের ডবলমুরিং এলাকার আবদুল কাইয়ুম রিফাত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, অভিযুক্তরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার ছদুরখীল ও বাটনাতলী এলাকায় সাধারণ মানুষকে একত্রিত করে চক্ষু ক্যাম্পেইন পরিচালনা করছিলেন। এসময় তারা চশমা ও ওষুধও বিক্রি করছিলেন। তবে তাদের নিজেদের পরিচয় এবং ক্যাম্পেইন পরিচালনার বিষয়ে তারা যথাযথ কোনো বৈধ কাগজপত্র বা অনুমতিপত্র দেখাতে পারেননি। তিনি আরও জানান, এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোয় নতুন সেতুবন্ধন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্লাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্প। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে ওই পথ দিয়ে চলাচল করেন। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এত দিন তাঁদের পানির ছড়া পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে গেলে এ দুর্ভোগ আরও বাড়ত। বিশেষ করে দুল্লাতলী হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তির মুখে পড়তে হতো। নতুন বাঁশের সাঁকো নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে। লক্ষ্মীছড়ি জোনের দুল্লাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে নির্মিত এই সাঁকোটি ছয়টি পাড়ার মানুষের মধ্যে যোগাযোগ আরও সহজ করেছে বলে স্থানীয়রা জানান। তাঁদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় চলাচলের ক্ষেত্রে সাঁকোটি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনেছে।

মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে খাগড়াছড়ির  মানিকছড়িতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংকের মানিকছড়ি উপশাখার উদ্যোগে র‍্যালি ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে মানিকছড়ি উপশাখার সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজার সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পূবালী ব্যাংক পিএলসির মানিকছড়ি উপশাখা ব্যবস্থাপক ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে ও কর্মকর্তা মো. আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার অঞ্চলপ্রধান এ.কে.এম মাসুদ। এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপনা মো. ইকবাল হোসেন, মাটিরাঙ্গা উপশাখা ব্যবস্থাপক মো. হালিমুর রশিদ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বাজার পরিচালনা কমিটির সহসভাপতি রুপেন পাল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু। কর্মসূচিতে বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব দিন দিন বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু হলে অর্থ লেনদেনে সময় কমার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতাও বাড়বে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে এবং নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন। বক্তারা আরও বলেন, গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ প্রযুক্তিনির্ভর নানা সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন। ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসময় উপশাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোন। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মাঠে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিবিধ  শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ বিষয়ে বাইন্ন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার বলেন, 'এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো বেশি আগ্রহী এবং মনোযোগী  করে তুলবে বলে আমাদের বিশ্বাস। সাধারণ জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে'। মানবিক এই কার্যক্রমে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ স্বস্তি প্রকাশ করেছেন। 

মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

"চারপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু ও চিকনগুনিয়া মুক্ত থাকি" এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে বিশেষ পরিছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মানিকছড়ি উপজেলা অডিটেরিয়ামে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২৬' কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ আয়োজন করে। ভিডিও কনফারেন্সে দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে উপজেলা প্রশাসন কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলে। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজিক সংগঠন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিডি ক্লিন ও রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মানিকছড়ি বাজারের শেড অবৈধ দখল মুক্তির দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ির মানিকছড়ি রাজ বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন বাজার ব্যবসায়ীরা। এতে সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে কয়েকশ ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মানববন্ধন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, জয়নাল আবেদীন মেম্বার, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ব্যবসায়ী মাসুদ উজ জামান ও শহিদুল ইসলামসহ আরো অনেকেই। বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিকছড়ি বাজার শেড অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করে। এই বাজার শেডটি উদ্ধার ও পুনঃস্থাপন করে খুচরা ব্যাবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।

আরও
X