ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী এ্যানি
লক্ষ্মীপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও স্থানীয় নির্বাচন নিয়ে জেলা বিএনপির সভা
লক্ষ্মীপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও স্থানীয় নির্বাচন নিয়ে জেলা বিএনপির সভা
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর শহরের বশির উদ্দিন ভিলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভায় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্বাচনে দল-সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে দলীয় ঐক্য বজায় রাখা ও সমন্বিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর আলোচনা করা হয়। সভায় লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি, সদর উপজেলা পূর্ব বিএনপি, লক্ষ্মীপুর পৌর বিএনপি ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি
লক্ষ্মীপুরে পোশাক তৈরির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিএনপিকে ভূতে ধরেছে: মামুনুল হক
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রায়পুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শুরু হয়েছে তথ্য সংগ্রহ কার্যক্রম। সকালে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল ও বিএনপি নেতা ছালেহ আহাম্মেদ, এডভোকেট এমরানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সরকারের এ কর্মসূচির আওতায় দরিদ্র, অতিদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।  পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নারীর মর্যাদা, অধিকার ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবারকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। কর্মসূচির অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং প্রকৃত দরিদ্র পরিবারের অগ্রাধিকার নিশ্চিত করা জরুরি। সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা গেলে এ কর্মসূচি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রায়পুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের এ সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হলো।  

রামগতিতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা

লক্ষ্মীপুরের রামগতিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন। অনুষ্ঠিত সভায় দুর্যোগ প্রশমনে মতামত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তুজা আল আমিন, ফায়ার সার্ভিসের রামগতি ইনচার্জ মোঃ জাকির হোসেন, সিপিবির উপজেলা কো-অডিনেটর মোঃ মাইন উদ্দিন, বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাংবাদিক কাজী দিদার আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রুহুল আমিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ শিক্ষা প্রধান ও ছাত্র ছাত্রী বৃন্দ।   এর আগে উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে পরিষদ মিলনায়তনে সহজ পদ্ধতিতে অগ্নি নির্ভাপনের মহড়া অনুষ্ঠিত হয় এতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।   

‘ক্রসফায়ার থেকে বাঁচতে ওসি লোকমানকে দিতে হয় ৭০ লাখ টাকা’

লক্ষ্মীপুরে রাজনৈতিক পরিচয়ের কারণে আটক করে শারীরিক নির্যাতন, বিদ্যুৎ শক দেওয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ তুলেছেন সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান বিপ্লব। এ ঘটনায় তৎকালীন লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আব্দুর রহমান বিপ্লব। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক ক্যাম্পাস সেক্রেটারি ছিলেন। লিখিত বক্তব্যে বিপ্লব অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সকালে তৎকালীন ওসি লোকমান হোসেনের নির্দেশে পুলিশ লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার চোখ বেঁধে হাতকড়া পরানো হয়। পরে থানায় নিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। বিপ্লবের দাবি, ২০১৯ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাকে বিদ্যুৎ শক দেওয়া হয়। পরে গভীর রাতে পুলিশ সদস্যরা তাকে গাড়িতে করে রামগতি উপজেলার চর আলেকজান্ডার বেড়িবাঁধ এলাকায় নিয়ে যান। সেখানে মারধরের পাশাপাশি তাকে হত্যার ভয় দেখিয়ে শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, পরে তাকে রামগতি থানায় নিয়ে নির্যাতন করা হয় এবং শরীরে ইনজেকশন দেওয়া হয়। এরপর লক্ষ্মীপুর সদর থানায় নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। লিখিত বক্তব্যে বিপ্লব দাবি করেন, তাকে ক্রসফায়ার থেকে বাঁচাতে তার বাবার কাছে এক কোটি টাকা দাবি করেন তৎকালীন ওসি লোকমান হোসেন। পরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ৭০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। তার দাবি, সকাল ১০টার আগেই তার বাবার কাছ থেকে ওই টাকা নেওয়া হয়। এ সময় তার বাবা, মা ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন বলে জানান তিনি। বিপ্লব আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে সাত থেকে আটটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর মধ্যে দুটি মামলায় তাকে ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিলো। তবে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে তিনি উল্লেখ করেন। এসব নির্যাতন ও মামলার কারণে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন বিপ্লব। তার পরিবারেরও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বিপ্লবের সঙ্গে কয়েকজন ভুক্তভোগীও উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, তৎকালীন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সংগঠনের ছাত্রনেতা ও কর্মীরা নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানির শিকার হয়েছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা চাকরিতে বহাল রয়েছেন বলে অভিযোগ করেন তারা। তৎকালীন ওসি লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা, তাদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বিপ্লব ও অন্য ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক ওসি লোকমান হোসেন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড, ওষুধের দোকানকে জরিমানা  

লক্ষ্মীপুরে পৃথক অভিযানে দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় দুটি ওষুধের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ভোরে কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে এবং দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মতিরহাট মাছঘাটে পরিচালিত অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা ১৫ কেজি ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। অভিযান পরিচালনা করেন কমলনগরের সহকারী কমিশনার (ভূমি) ও লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হুসাইন। অন্যদিকে, দালাল বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি ওষুধের দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ রক্ষা, আইন প্রয়োগ এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে

চেক চুরি ও স্বাক্ষর জালিয়াতির দায়ে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট  হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে।  রবিবার (১১ অক্টোবর) বিকালে জেলা জজ আদালতের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র রেজাউল হক এই আদেশ দেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মো. ফিরোজ আলম। ভুক্তভোগী মরিয়ম বেগম, রায়পুর উপজেলার, উদমদমারা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। আইনজীবী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এডভোকেট হুমায়ুন কবির হাওলাদার আত্মীয় মরিয়ম বেগমের বাড়িতে দাওয়াতে গিয়ে তার সাউথইস্ট ব্যাংক হায়দারগঞ্জ শাখায় খোলা একাউন্টের অনুকূলে ইস্যুকৃক চেক চুরি করে নিয়ে যান। পরে ঐ চেকে ৩৬লক্ষ ৮২হাজার টাকা উল্লেখ করে তিনি নিজেই মরিয়ম বেগমের স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে পাঠান। সন্দেহ ও স্বাক্ষরে অমিল দেখে গ্রাহককে অবগত করেন ব্যাংক কর্তৃপক্ষ। এঘটনায় মরিয়মের স্বমী ইউসুফ আলী বাদী হয়ে হুমায়ুন করির হাওলাদার ও আব্দুস শহীদকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৮১/২৫খ্রিঃ। তদন্তের জন্য মামলাটি অতিরিক্ত পুলিশ সুপার লক্ষ্মীপুরকে দায়িত্ব প্রদান করেন আদালত। দীর্ঘ তদন্ত ও সিআইডির বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয় যে, চেকে দেওয়া স্বাক্ষর গ্রাহক মরিয়ম বেগমের নয় তা হুমায়ুন কবির হাওলাদারের। পরে আদালত বিবাদীদের প্রতি গ্রেফতারি পরওনা জারি করেন। রবিবার (১১ অক্টোবর) হুমায়ুন কবির হাওলাদার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষ আদালত এডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলার অপর আসামি পালাতক আছেন। এ সময় বাদী পক্ষের শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. ফিরোজ আলম। বিবাদী পক্ষে আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, সিনিয়র আইনজীবী মো. হাসান, মিজানুর রহমান মুন্সী প্রমুখ। জানতে চাইলে লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এদিন প্রতিবেদককে বলেন, বিজ্ঞ আদালত বারের সভাপতি হিসেবে বিষয়টি সমঝোতা করার জন্য আমাকে দায়িত্ব প্রদান করেন। আমরা ৭দিনের সময় চেয়েছি কিন্তু বাদী পক্ষ তাৎক্ষণিক প্রতিকার চাওয়ায় আর সমঝোতা হয়নি।  

লক্ষ্মীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  

লক্ষ্মীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম  সফিউল আলম ভূইয়া। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গত মাসের তুলনায় আইন শৃংখলা পরিস্থিতি উন্নত হওয়ায় সন্তোস প্রকাশ করেন, সভায় ভূয়া অনলাইন ও সাংবাদিকদের তালিকা প্রনয়ন ও তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের জনসচেতনতা লিফলেট বিতরণ 

লক্ষ্মীপুরের রামগতিতে ডেঙ্গু জর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি লক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিফলেট বিতরণ করা হয়েছে।  বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি পৌরসভার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জনসচেতনতা কর্মসূচী সপ্তাহ পালনের  অংশ হিসেবে এই কর্মসূচি পালন করছে। ৪ থেকে ১০ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহের শেষ দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাঃ কামনাশিস মজুমদারের কার্যালয়ে এস সৌজন্যে সাক্ষাৎ করেন জামায়াত নেতারা।  সাক্ষাৎ শেষে তারা হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু হাম ডায়রিয়া আক্রান্ত বিভিন্ন ওয়ার্ডের রোগীদের ঘুরে দেখেন ও তাদের খোঁজখবর নেন। পরে সামনে প্রধান ফটকে রোগীর আত্মীয়-স্বজন ডাক্তার নার্স সাংবাদিক সহ সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। এসময় তারা ডেঙ্গু কিভাবে ছড়ায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের করণীয় বিভিন্ন বিষয়হলো উল্লেখ করে বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরের নেতৃত্বে এ সময় সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ( আর এমও ডাঃ নিশাত হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহমদ। ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরনবী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ডেঙ্গু হাম ডায়রিয়া রোগী সহ হাসপাতালে বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ে খোজ খবর নেন। পরে হাসপাতালের আশপাশে মশক নিধনে স্প্রে ঔষধ ছিটিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। বক্তব্যে তিনি আরো বলেন, খোঁজ নিয়ে দেখা গেছে এখানে ডাক্তার স্বল্পতা আছে প্রয়োজনীয় ওষুধপত্র ও এনিস্থাসিয়া এবং ওটি কার্যক্রম চালু করা যায়নি। হাসপাতালটি  আজোও ৮০ রোগী ভর্তি আছেন এদের বেশিরভাগই ছোট শিশুরাই আক্রান্ত হচ্ছে ডাক্তারের পাশাপাশি নিজেরাও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরে দিতে হবে নিচ থেকে এ জাতীয় সংক্রমণ প্রতিরোধ করা যায়।   

আরও
X