ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
গণতন্ত্রের ভিত শক্তিশালী হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী এ্যানি
লক্ষ্মীপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও স্থানীয় নির্বাচন নিয়ে জেলা বিএনপির সভা
লক্ষ্মীপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও স্থানীয় নির্বাচন নিয়ে জেলা বিএনপির সভা
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর শহরের বশির উদ্দিন ভিলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সভায় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নির্বাচনে দল-সমর্থিত একক প্রার্থী নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ক্ষেত্রে দলীয় ঐক্য বজায় রাখা ও সমন্বিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর আলোচনা করা হয়। সভায় লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপি, সদর উপজেলা পূর্ব বিএনপি, লক্ষ্মীপুর পৌর বিএনপি ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিকে ভূতে ধরেছে: মামুনুল হক
লক্ষ্মীপুরে দুই জেলের কারাদণ্ড, ওষুধের দোকানকে জরিমানা  
চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে
লক্ষ্মীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  
লক্ষ্মীপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

লক্ষ্মীপুর সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন নিপা। প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পদ্ধতি, সঠিক তথ্য যাচাই-বাছাই এবং নির্ভুলভাবে উপাত্ত সংগ্রহের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বাড়বে। পাশাপাশি মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত  

জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রম জোরদার করতে লক্ষ্মীপুরে ডেঙ্গু মশক নিধন দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের আয়োজনে এবং লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের সামনে থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম ভূইয়া। এছাড়া চন্দ্রগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় সেখানে অংশগ্রহন করেন নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মশা নিধনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা

লক্ষ্মীপুরের রামগতিতে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের সচেতন করা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রামগতি উপজেলা সিনিয়র  মো শরিফুজ্জামান মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে। তাই নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে সবাইকে বিরত থাকতে হবে। একই সঙ্গে জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণে নদীতে ইলিশ আহরণসহ সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বক্তারা নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য সরকারের দেওয়া সহায়তা যথাযথভাবে গ্রহণ করে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মা ইলিশ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্কের সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে রায়পুর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এলজিইডি লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, জনগুরুত্ব ও যোগাযোগের প্রয়োজনীয়তা পর্যালোচনা করা হয়। একই সঙ্গে কোর রোড নেটওয়ার্কের আওতাভুক্ত সড়কগুলোর তথ্য যাচাই-বাছাই করে উন্নয়ন ও সংস্কারের জন্য অগ্রাধিকার নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সঠিক ও হালনাগাদ তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কগুলো অগ্রাধিকার দেওয়া হলে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এতে গ্রামীণ জনগণের যাতায়াত সহজ ও নিরাপদ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যোগাযোগ আরও গতিশীল হবে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুব অধিকার পরিষদের নেতাকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ যুব অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার এক নেতাকে সাংগঠনিক সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ৫ অক্টোবর দেওয়া এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, অব্যাহতির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্যাডে দেওয়া চিঠিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সংশ্লিষ্ট নেতাকে এ সিদ্ধান্ত জানানো হয়।

লক্ষ্মীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা  

‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মেজবাউল  আলম ভূইয়া সহ জেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্ব ও বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।  

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশক নিধনে বিশেষ কর্মসূচি  

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষ্মীপুর পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচিতে সদর হাসপাতালের চিকিৎসক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। কর্মসূচিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএম ডা. অরূপ পাল, শিশু বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি মশক নিধনে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া চিকিৎসকরা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পরামর্শ দেওয়া হয়। জেলা প্রশাসন ও পৌরসভা সূত্রে জানা যায়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

আরও
X