রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত। অন্যানের মধ্যে থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, ক্যাম্প জে সিও, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডা, নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, জিকু কুমার দে, বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ কামাল উদ্দিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, সাংবাদিক আজগর আলী খান, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ প্যানাল চেয়ারম্যান এমদাদুল হক মিলন, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার প্রমুখ।
সভায় জানানো হয়, এ বছর উপজেলার ২ টি ইউনিয়নে মোট ৪টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। ৪টি মন্ডপের মধ্যে বাঙ্গালহালিয়া দক্ষিনেশ্বর কালি মন্দির, শ্রী শ্রী রাজস্থলী হরি মন্দির, কুতুরিয়া পাড়া শিব মন্দির ও ছাগল খাইয়া কৃষ্ণ মন্দির।
প্রস্তুতিমূলক সভায় পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। সভায় রাজস্থলী থানার পুলিশ, চন্দ্রঘোনা থানার পুলিশ,সেনাবাহিনী রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরে পুজা কমিটির সদস্যবৃন্দ , উপজেলা পুজা উদযাপন পরিষদ, পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দএ সময় উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।