ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজস্থলীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
রাজস্থলীতে কাল থেকে শুরু দুর্গাপূজা, ৫ মণ্ডপে ব্যাপক প্রস্তুতি
রাজস্থলীতে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর সিভি জমা 
রাজস্থলীতে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীর সিভি জমা 
আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে  সিভি জমা দিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া। আজ  ১৪ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা এর  হাতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ  নির্বাচনে রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে  নিজের যোগ্যতা প্রমানের জন্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে (জীবনবৃত্তান্ত)  সিভি জমা দিয়েছেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, ও স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন খোকন। তিনি বলেন, আমি দলের সংকটে বা বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে মামলার শিকার রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। তবু ও  দলের হাল ছাড়িনি। দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে মনোনয়ন নিয়ে আগামী ইউপি নির্বাচনে বাঙ্গালহালিয়া ইউনিয়ন কে একটি সুন্দর সমাজ ও এলাকা উপকার দিতে পারবো।  প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে পারবো। 
রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ ডাম্পার আটক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজস্থলীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও 
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

‘শিক্ষকের পাশে, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, সাংবাদিক আজগর আলী খান, ওসি এলএসডি আশিষ ভৌমিক, সরকারি কলেজের প্রতিনিধি বিশ্বজিৎ সেন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিলি চাকমা প্রমুখ। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিতৈষী চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্টরা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, শিক্ষকরা একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রধান কারিগর। শিক্ষার মানোন্নয়ন ও একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

কাপ্তাই রাইখালি সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক মিজানুর 

কাপ্তাই রাইখালি সিএনজি অটোরিক্সা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৩ অক্টোবর ) সকাল ৯ টা থেকে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচনে মোট ভোটার ৮৮ জন।  সভাপতি, সাধারণ সম্পাদক পদ সহ অন্য  প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল ৯ টা  থেকেই প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার  কাপ্তাই উপজেলা সমবায় অফিসার হিমেল দে  বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।” এদিকে নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা  থানার উপ পরিদর্শক দুর্জয়।  তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনের পর আগামী তিন বছর নবনির্বাচিত কমিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমিতির কার্যক্রম পরিচালনা করবে—এটাই আমাদের প্রত্যাশা।” নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখাগেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন শেষে ৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বেলাল উদ্দিন। তার নিকটতম প্রতিন্ধদি মো, আলী পেয়েছেন ২৪ ভোট।  অপর দিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান তার নিকটতম প্রতিন্ধদি মোর্শেদ পেয়েছেন ১৭ ভোট। 

রাজস্থলীতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব 

সারাদেশের ন্যায় রাজস্থলীতে ও বাড়ছে ডেঙ্গু শনাক্তের হার। গত এক সপ্তাহে উপজেলার ২০ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৭ জন রোগী। সরকারি–বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্র থেকে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। এভাবে উপজেলার বিভিন্ন সরকারি–বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে নিয়মিতভাবে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে বলে বিভিন্ন সূত্র জানায়। সংশ্লিষ্টরা জানান, গত এক সপ্তাহে রাজস্থলীতে ২০জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা, নওশাদ খান  বলেন,রোগীরা ডেঙ্গু কর্ণারে ভর্তি আছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র সমাধান এডিশ মশা নিয়ন্ত্রণ। চিকিৎসকরা মনে করেন, বর্ষার শুরুতেই চলমান পরিস্থিতি আতঙ্কজনক। এখনই নিয়ন্ত্রণে বিশেষ করে এডিশ মশা ধ্বংসে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।  দেরিতে হাসপাতালে আসার কারণে শারীরিক জটিলতাও অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। তাই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুতই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ । যেসব উপসর্গ থাকলে হাসপাতালে ভর্তি হতে হবে তা হচ্ছে হাঁড়ের জয়েন্টে ব্যথা কিংবা গা–হাত–পায়ে ব্যথা, প্রচণ্ড জ্বর, গায়ে র‌্যাশ, বমি আর মাথাব্যথা। এছাড়াও ডেঙ্গুর আরো কিছু উপসর্গ রয়েছে যার মধ্যে মুখ আর নাক দিয়ে রক্তক্ষরণ কিংবা প্রশ্রাবের সঙ্গে রক্তক্ষরণ, রক্তের প্লাটিলেট কমে যাওয়া, শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হওয়া, চামড়ায় কালো কালো ছোপ দেখা দেয়া এবং পেটে অসম্ভব ব্যাথা হওয়াটাও ডেঙ্গুর লক্ষণ। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও রাজস্থলী উপজেলার আশে পাশে যেমন উপজেলা, বাস ষ্টেশন, হ্নারামুখ পাড়া, কলেজ পাড়া, বাজার এলাকা, মহাজন পাড়া, মহব্বত পাড়া, অংজাইন পাড়া, বাঙ্গালহালিয়া,  ইসলামপুর, শফিপুর, ছাগল খাইয়া,  এলাকায় মশার ওষুধ ছিটানোর কার্যক্রমে কোনোও গতি নেই। এলাকার স্থানীয়রা  বলেন, মশার ওষুধ ছিটানোর কার্যক্রম এলাকায় চোখে পড়েনি কখনো। যদি ছিটানো হয় তবে ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণে মশার ওষুধ ছিটানো বাড়ানো দরকার।

রাজস্থলীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত 

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে ৩৬তম ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।   আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে আলোচনা  সভায় সভাপতিত্ব করেন ​রাজস্থলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা লিছা চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান প্রবীণদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে বক্তব্য প্রদান কালে তিনি বলেন, ​প্রবীণরা সমাজের বোঝা নন, বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনার উৎস।  তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পরিবার ও সমাজ সব পর্যায়েই প্রবীণদের সম্মান ও উপযুক্ত মর্যাদা দিতে আমাদের সবাই কে এগিয়ে  আসতে হবে। সরকার প্রবীণদের আত্নমর্যদা সম্মান প্রদর্শন করেছেন। বয়স্ক ভাতা নিয়মিত প্রদান করে আসছেন।  উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, প্রাণী সম্পদ অফিসার আবদুল নোমান, সাংবাদিক আজগর আলী খান, জামাতের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা প্রমুখ।  উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ নাগরিকরা উক্ত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর সমাজ সেবা বিভাগের উদ্যােগে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ঋন গ্রহীতাদের  ২১ জনের মধ্যে  দশ লক্ষ ৮০ হাজার টাকা ঋন প্রদান করা হয় । 

রাজস্থলীতে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজস্থলীতে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার সকালে  উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে  বাজারের  সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে বিএনপির পার্টি অফিসের  সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।  সমাবেশে বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিতে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সাধারণ সম্পাদক মঞো মারমা,  সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সহ সভাপতি ছকির আহম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা, সিনিয়র যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, এমপি প্রতিনিধি জিকু কুমার দে, যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল, সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ খোকন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, নির্যাতিত লিটন  প্রমুখ।  বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি,  ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,জাসাস,  স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৃথকভাবে বিকাল চারটায় উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ  ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।   

রাজস্থলীতে ২৫ প্রাতিষ্ঠানিক পুকুরে ১৭২ কেজি মাছের পোনা অবমুক্ত

রাঙামাটির রাজস্থলীতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলার ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের জন্য বরাদ্দকৃত মাছের পোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, জিকু কুমার দে, চাথোয়াই মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, বিএনপির সহসভাপতি ছকির আহম্মদ, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, মৎস্য বিভাগের মাঠ কর্মকর্তা চিংনুমং মারমাসহ সংশ্লিষ্টরা। রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ পোনা অবমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। রাজস্থলী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।

কাপ্তাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: / শিক্ষার কোনো বিকল্প নেই, মেধা ও মননে এগিয়ে প্রকৃত মানুষ হতে হবে: দীপেন দেওয়ান এমপি 

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টা কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘কাপ্তাই উপজেলা সব দিক থেকে এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নের ব্যাপারে আন্তরিক। শিক্ষার্থীদের মেধা ও মননে এগিয়ে যেতে হবে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই।’ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. আবদুল হালিমের সভাপতিত্বে জাসাসের সভাপতি ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে  কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন,  কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএর সভাপতি বেলাল হোসেন, অনুষ্ঠানের সদস্যসচিব সাবেক ছাত্রনেতা  মো. আনিছুর রহমান সহ জিসাস কেন্দ্রীয়, জেলা ও কাপ্তাই উপজেলা কমিটির সদস্য এবং বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।  

আরও
X