ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কুতুবদিয়া ৩ নম্বর ব্রিজে পর্যটকের ভিড়, জমে উঠছে স্থানীয় কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী খাবারের বাজার
বিলাইছড়ি হেডম্যান কার্বারীদের নিয়ে সেনাজোনের মতবিনিময়
বিলাইছড়িতে ৬ দুস্থ পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা
বিলাইছড়িতে ৬ দুস্থ পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা
রাঙামাটির বিলাইছড়িতে ছয়টি দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এসব সহায়তা প্রদান করা হয়। এতে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অভি দাশ পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় এবং রাঙামাটির সাংসদ প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ উপস্থিত ছিলেন।  
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধন
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বিলাইছড়িতে সেনাবাহিনীর মিডওয়াইপারী নার্সিং প্রশিক্ষণ সমাপনী 
বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ শুরু
বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ শুরু

৬ সেপ্টেম্বর (রোববার) রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের উদ্যোগে মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবা সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ নারী স্বাস্থ্যকর্মী তৈরির লক্ষ্যে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ৬ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে মোট ২১ জন মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে ১৬ জন পাহাড়ি নৃ-গোষ্ঠী এবং ৫ জন বাঙালি প্রশিক্ষণার্থী রয়েছেন।  প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় তাঁদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে জানান বিলাইছড়ি জোন।

বিলাইছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময়

রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিলাইছড়ি উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সকালে বিলাইছড়িতে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।  পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ফারুয়া বাজার স্থানান্তরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।  অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে জেলা প্রশাসক এসএসসি-২০২৬ পরীক্ষায় বিলাইছড়ি উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এছাড়া কেংড়াছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন বিলাইছড়ি মডেল মসজিদ, কলেজ, নীলাদ্রি রিসোর্ট ও ভূমি অফিসের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে উপজেলা পরিষদের পাশে বৃক্ষরোপণ করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামজিদ রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রশাদ রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিলাইছড়িতে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত নজরুল বর্ষ (২৫ মে ২০২৬–২৫ মে ২০২৭) উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) বিলাইছড়িতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসমান গণি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, সাধারণ সম্পাদক জাফর আহমেদ, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিনটি গান পরিবেশন করা হয়েছে।

বিলাইছড়িতে আশিকা'র প্রকল্প অবহিতকরণ সভা

রোববার (৩০ আগস্ট) রাঙামাটির বিলাইছড়িতে মার্জিনালাইজড কমিউনিটির জীবনমান উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এনজিও সংস্থা আশিকা'র বাস্তবায়নাধীন পাইলট কার্যক্রম "অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ" প্রজেক্টের আওতায় বিলাইছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামাচরন মার্মা।  উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (সহকারী সার্জন) ডা. ওমর ফারুক। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি ও আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।  প্রধান অতিথিসহ অনুষ্ঠানে মতামত রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম চাকমা, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তিরায় চাকমা এবং ধুপ্যাচর পাড়ার কার্বারী থুইপ্রু মার্মা। সভায় প্রান্তিক জনসমষ্টির উন্নয়ন, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রকল্পটি বিশেষ করে শিশুদের পুষ্টির ওপর কাজ করে আসছে। প্রান্তিক জনসমষ্টির যেসব শিশুরা গুরুতর তীব্র অপুষ্টি (SAM) এবং মধ‍্যম মাত্রার তীব্র অপুষ্টিতে (MAM) আক্রান্ত শিশুদের পুষ্টিসহায়তায় কাজ করে যাচ্ছে বলে অবহিত করা হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় অবহিতকরণ সভাটির আয়োজন করে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন।

আরও
X