ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
টুঙ্গিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
টুঙ্গিপাড়ায় EARN প্রকল্পে প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী
বর্ণিল আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কলেজে পদার্পণ করা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তাঁরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং তাঁদের ভবিষ্যৎ জীবন ও শিক্ষাজীবন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে প্রধান অতিথি এস এম জিলানী বলেন, কলেজ কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব। তাই শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্যও তাঁদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় কলেজ ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। নতুন সহপাঠী, নতুন শিক্ষাঙ্গন আর ভবিষ্যৎ গড়ার নানা স্বপ্ন নিয়ে দিনটি উপভোগ করেন নবীন শিক্ষার্থীরা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবীন শিক্ষার্থীরা জানান, কলেজজীবনের প্রথম দিনটি তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন পরিবেশে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করাই তাঁদের লক্ষ্য। নবীনদের পদচারণায় মুখর হয়ে ওঠা কলেজ ক্যাম্পাস, অনুষ্ঠানটি পরিণত হয় নতুন সম্ভাবনা, প্রত্যাশা ও আগামীর স্বপ্ন বুননের এক আনন্দঘন মিলনমেলায়।
টুঙ্গিপাড়ায় দুই দিনব্যাপী ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ
টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ
টুঙ্গিপাড়ায় ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি  এমদাদ হোসেন মোল্লার সভাপতির পদের কার্যক্রম স্থগিত করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি। বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা বিএনপির সিদ্ধান্তের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লার বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। দলের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তার টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি পদের দায়িত্ব আপাতত স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমদাদ হোসেন মোল্লাকে টুঙ্গিপাড়া পৌরসভা বিএনপির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে সংগঠনের কোনো কর্মকাণ্ডে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত ওই আদেশে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করা হয়েছে।

টুঙ্গিপাড়ায় মিষ্টির দোকানে ৫ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির অভিযোগে বনলতা মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে এ অভিযান পরিচালিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় বনলতা মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটার তারেক শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, পৌর উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানের খাদ্যপণ্য তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম দোকান মালিককে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার জন্য সতর্ক করেন। তিনি বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করার বিষয়টি পুনরায় পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

টুঙ্গিপাড়ায় ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের সামনের পুকুরে ৪০ কেজি, টুঙ্গিপাড়া দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পুকুরে ২০ কেজি, টুঙ্গিপাড়া থানার পুকুরে ২৫ কেজি, টুঙ্গিপাড়া সরকারি কলেজের পুকুরে ১৫ কেজি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি আশ্রয় প্রকল্পের পুকুরে ১৫ কেজি, গুয়াধানা আদর্শ গ্রামের পুকুরে ১৫ কেজি, সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্প-২-এর পুকুরে ১৫ কেজি, গহরডাঙ্গা মাদ্রাসার মহিলা শাখার পুকুরে ২০ কেজি এবং কুশলি শামসুল উলুম মাদ্রাসা এতিমখানার পুকুরে ১৫ কেজি পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি পাটগাতি দক্ষিণপাড়া চেয়ারম্যান বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, গিমাডাঙ্গা নোয়ামিয়ার বাড়ির মসজিদের পুকুরে ১০ কেজি, শ্রীরামকান্দি উত্তরপাড়া বিলে ৩০ কেজি এবং ইন্দুরকাটা বিলে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়া, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, থানা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসির, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কার্যক্রমটি বাস্তবায়ন করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা ও ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর টুঙ্গিপাড়া উপজেলায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম। অভিযানকালে চরগোপাপুর গ্রামের কালাম সিকদারের ছেলে সজীব সিকদার (৩৫)-কে গাঁজা সেবন করে সামাজিক অবক্ষয় ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন। এ সময় চর কুশলী এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (১৯)-কে ইয়াবা সেবন করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটক করা হয়। তাকেও একই আইনে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টুঙ্গিপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

টুঙ্গিপাড়ায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, গ্রামাঞ্চলে চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম ও শিশু অপহরণ করে পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সভায় সভাপতিত্ব করেন। শুরুতে তিনি স্বাগত বক্তব্য দেন এবং উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। সভায় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তিনি বিভিন্ন এলাকায় সংঘটিত ছোটখাটো চুরি, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। আলোচনায় অপরাধের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বিশেষ গুরুত্ব পায় মাদক নির্মূলের বিষয়টি। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে সংঘটিত ছোটখাটো চুরি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, শিশুশ্রম নিরসন এবং শিশু অপহরণ ও পাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এসব বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, পুলিশ, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধের বিষয়েও আলোচনা হয়। দেশীয় মাছের প্রজাতি রক্ষায় অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ইউএনও। বিশেষ করে মাদক ও পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর তিনি জোর দেন। সভায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। এ সময় ইউএনও টুঙ্গিপাড়া মডেল মসজিদের ইমামকে আগামী শুক্রবার জুমার নামাজের খুতবার বয়ানে মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার এবং অন্যান্য সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে এসব প্রতিরোধে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, টুঙ্গিপাড়া থানার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে কমিটির সদস্যরা মতামত দেন এবং আলোচিত সমস্যাগুলোর সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, পুলিশ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে মাদক নির্মূলকে অগ্রাধিকার দিয়ে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় আলোচিত বিষয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত ও করণীয় নির্ধারণ করে কার্যবিবরণী প্রস্তুতের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

টুঙ্গিপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে দুই রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি রেস্টুরেন্টকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো—পাটগাতীর সাথী সুইট ও মায়ের দোয়া বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। সাথী সুইটের মালিক মো. হাসিব বিশ্বাসকে ৭ হাজার টাকা এবং মায়ের দোয়া বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. তুহিন হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এবং খাদ্যপণ্যের মান ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন হয়েছে।  তারই অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ,প্রানীসম্পদ কর্মকর্তা ডা: প্রকাশ বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম সৈকত বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এম মাহমুদুল হক, যুগ্নসাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ডা. একরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আসাদুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চোকিদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, পৌর সহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সমাজসেবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সরকারের ঘোষিত কর্মসূচিতে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এডিস মশার লার্ভা উৎপাদনের সম্ভাব্য স্থান চিহ্নিত করে তা ধ্বংস করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

আরও
X