ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কাশিয়ানীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত 
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন
কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় স্বামী স্ত্রী নিহত
কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় স্বামী স্ত্রী নিহত
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে স্বামী- স্ত্রী নিহত হয়েছে।   জানাগেছে, সোমবার (৫ অক্টোবর)  দুপুর ১ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয়রা জানান,নিহতরা হলেন সুলাইমান মোল্লা (৭০) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৬০), নিহতদের বাড়ি ফরিদপুর জেলার  আলফাডাঙ্গা উপজেলার দেউলি গ্রামে। তারা ঢাকা থেকে বাস যোগে গ্রামের বাড়ি আসতে ছিল পথে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এসি বাস তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক উদ্ধার তৎপরতা শুরু করেন। মহা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।  অতিরিক্ত দায়িত্বে থাকা ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান দূর্ঘটনা এবং স্বামী ও স্ত্রীর মৃত্যু ঘটনাটি নিশ্চিত করে বলেন নিহতের পরিবারের সদস্যদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কাশিয়ানীতে ব্যবসায়ীকে হাত-পা-গলা কেটে নির্মমভাবে হত্যা
কাশিয়ানী কলেজে সিলগালা করে দিলেন কথিত সভাপতি ! 
কাশিয়ানীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সড়ক দূর্ঘটনায় মানবেতর জীবন যাপন ব্যাবসায়ীর 
কাশিয়ানীতে বিড়ি ফ্যাক্টরিতে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় অনুমতি ছাড়া বিড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ২ লক্ষ টাকার বিড়ি ও তামাক পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাতইল ইউনিয়নের শঙ্করপাশা গ্রামে সাহিদ শেখের বাড়িতে অনুমোদন বিহীন বিড়ির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন  সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা। অভিযানকালে সেখানে অবৈধভাবে বিড়ি তৈরি ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এসময় সাহিদ শেখের স্ত্রী সাকিরা বেগম উপস্থিত ছিলেন। নিবার্হী ম্যাজিস্ট্রেট এর উপস্থিত বুঝতে পারলে বাড়ির পুরুষরা পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেন। পরে কারখানায় মজুদ থাকা প্রায় ২ লক্ষ টাকা মূল্যের "সজিব বিড়ি" জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত বিড়ির মোড়কে ফ্যাক্টরির ঠিকানা হিসেবে নড়াইল জেলার কালিয়া উপজেলার"রঘুনাথপুর গ্রামের ঠিকানা ব্যাবহৃত হয়েছে। সেই সাথে ভ্যাট নম্বর ০০৩৯১০৭৬২-০৯০৭ লেখা ছিল বলে প্রশাসন  জানিয়েছে। এ প্রতিবেদককে  নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা লিজা বলেন, "সরকারের অনুমতি ছাড়া তামাকজাত পণ্য উৎপাদন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে গোপনে বিড়ি তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছিল।  2 Attachments   •  Scanned by Gmail  

আরও
X