ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মানিকগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিংগাইর থানার তদন্ত ওসি মো. রেজাউল করিম
পূজায় যাতায়াত নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
সিংগাইরে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা
মশিউর অর্ণব
মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১ জন কৃতি শিক্ষার্থী ও শিক্ষক হিমাংশু কুমার মন্ডলকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া  হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল আমিন কবির। প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিংগাইর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম, শিক্ষক ফারজানা মিম অভিভাবক সাফায়েত হোসেন খান বিলাস ও জ্যোতি সাহা। বক্তব্য শেষে ২০২৬ সালে এসএসসি পরিক্ষায় ৭ জন জিপিএ-৫, জুনিয়র বৃত্তি পরিক্ষায় ২ জন ও সহপাঠ ক্রমিকে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ৫২ জন শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষক হিমাংশু কুমার মন্ডলকে সম্মাননা স্মারক প্রধান করা হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, খান মো: হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল গফুর, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা, সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, প্রচার সম্পাদক নুর আলম বাবুল, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, পৌর কাউন্সিলর মাহফুজ সরকার,  উপজেলা যুবদলের  সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্না ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিকসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মোবারক হোসেন
গ্রানাডা একাডেমিতে অর্থ ব্যয়ে অনিয়ম ও নির্যাতনের অভিযোগ
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  
মানিকগঞ্জে বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই ও ভাতিজা গ্রেপ্তার
বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
শিবালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের শিবালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পাওয়ার গ্রিড মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার, মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমির হোসেন। এ সময় শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে রূপসা মাদক নির্মূল কমিটির কমিটির আহ্বায়ক আলহাজ্ব অধ্যাপক মো. আব্দুস ছাত্তার, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউদ্দিন মহি, উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রবিউল বারী হিরু, শাকরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বেজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী জনপ্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ  

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রæতি অনুযায়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসন ও ঘিওর এল,জি,ইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।  আজ বুধবার দুপুরে ঘিওর-জাবরা ও ঘিওর-তিল্লী ভায়া সিংজুরী সড়কের বিভিন্ন স্থানে বৃক্ষারোপণ করা হয়েছে। ঘিওর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করেন।  সময়ে উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। দুটি রাস্তার দু পাশে মেহগনী, কাঠাল,পেয়ারা, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চাড়া রোপণ করা হয়। ইতোপূর্বে এই সড়কে সাত শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। কিন্তু অধিকাংশ গাছগুলো মারা যাবার পরে পূনরায় রোপণ করা হয়। 

রাস্তায় খাবার চাইছিলেন নারী, ফেসবুকে ভিডিও দেখে ছুটে এসে জড়িয়ে ধরলেন স্বামী

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাস্তার পাশে বসে মানুষের কাছে খাবার চাইছিলেন এক নারী। ফেসবুকে ছড়িয়ে পড়ে তার এই ভিডিও। সেই ভিডিও দেখে নিজের স্ত্রীকে চিনে ফেললেন স্বামী। দীর্ঘ প্রায় তিন মাস নিখোঁজ থাকার পর সেই ভিডিওর সূত্র ধরেই স্ত্রী আলেয়াকে ফিরে পেলেন আলী হোসেন। স্থানীয় বাসিন্দাদের চোখে অসহায় এক নারী হিসেবে ধরা পড়েছিলেন আলেয়া। কখনো রাস্তার পাশে বসে থাকতেন, আবার কখনো মানুষের কাছে খাবার চাইতেন। নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না তিনি। এমন সময় স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক তার অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে একটি ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একপর্যায়ে সেই ভিডিও পৌঁছে যায় আলেয়ার স্বামী আলী হোসেনের কাছে। ভিডিওটি দেখেই তিনি বুঝতে পারেন, রাস্তার পাশে বসে থাকা ওই নারী আর কেউ নন—তারই স্ত্রী। এরপর আর দেরি করেননি আলী হোসেন। ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় ছুটে যান। সেখানে গিয়ে স্ত্রীকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি। কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন পর স্বামীকে দেখে আলেয়াও তাকে চিনতে পারেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০১ সালে আলেয়াকে বিয়ে করেন ধামরাইয়ের বালিয়া এলাকার বাসিন্দা আলী হোসেন। প্রায় ছয় বছর আগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন আলেয়া। পরে রাজধানীর একটি মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। প্রায় তিন বছর আগে অসুস্থ হয়ে একবার নয় দিন নিখোঁজ ছিলেন আলেয়া। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পান। সম্প্রতি আবার অসুস্থ হয়ে নিখোঁজ হয়ে যান তিনি। এবার প্রায় দুই মাস ২৩ দিন ধরে তাকে খুঁজছিল পরিবার। নিখোঁজের পর আলেয়া সিঙ্গাইরের গোবিন্দল গ্রামের রাস্তার পাশে দিন কাটাচ্ছিলেন। স্থানীয়রা কয়েক দিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশে চুপচাপ বসে থাকতেন। আলী হোসেন ও আলেয়া দম্পতির তিন সন্তান। বড় ছেলে ২৩ বছর বয়সী এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আট বছর বয়সী আরেক ছেলে মাদরাসায় পড়াশোনা করে। তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। স্ত্রীকে ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে আলী হোসেন বলেন, ‘ভিডিওতে স্ত্রীকে দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি। দ্রুত সেখানে (গোবিন্দল) চলে যাই। কাছে গিয়ে দেখি, সত্যিই আমার স্ত্রী। আমাকে দেখেই সে চিনতে পারে। এত দিনের কষ্ট যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি তাকে ফিরে পেয়েছি—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।’

সিংগাইরের ৮৪ টি পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি শান্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮৪ টি পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে এ চালের বরাদ্দ পত্র (ডিও) তুলেদেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। এদিন দুপুরে জিআর চাল বিতরণ ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আল আমীন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সজিব কুমার সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাফসান রেজা, পল্লীবিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী মো: গোলাম সামদানী, উপজেলা আনসার ভিডিপি অফিসার সুশান্ত মোদক, সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক জগদীশ চন্দ্র মালো, বেণী মাদব সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম প্রমূখ। সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। সভা শেষে ৮৪ টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ছয়শত কেজি করে (মোট ৫০ টন ৪ শত কেজি) চালের বরাদ্দ পত্র (ডিও) তুলেদেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত'র ছেলে সাজেফ হাফেজ খান আমের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন, আব্দুল মান্নান, বাবুল হোসেন, আব্দুল গফুর, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাজকুমার রায়, সদস্য বিশ্বজিৎ কুমার রাজিব ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিবালয়ে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি সদস্য ও শিবালয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, শিবালয় ইউনিয়নের বিট অফিসের এস আই হাবিব, শিবালয় কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরের সভাপতি সুনীল দেবনাথ, শিবালয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়াজী, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য আবুল হাশেম ও ইউপি সদস্য মনির হোসেন। সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, মণ্ডপগুলোর নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় শিবালয় ইউনিয়নের ১১টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষাই জাতির ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।  এ উপলক্ষে সোমবার উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খান ইউসুফজ্জী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান আনিস, তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক এবং প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান।

শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে মানিকগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন এবং নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের উপস্থিত ছিলেন। এছাড়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন একাডেমিক ভবন নির্মাণ হলে শ্রেণিকক্ষের সংকট কমার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে।

আরও
X