শিবালয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জের শিবালয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ, নৌ থানার ওসি মো. শাহদাত, বিএনপি নেতা সুজাউদ্দিন বুলবুল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল, শিমুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দবিরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিখিল চন্দ্র মালো ও সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস প্রমুখ।
এ সভায় আরও বক্তব্য দেন শিবালয় সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র নাথ, নয়াবাড়ী বড়বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক উজ্জ্বল কুমার চৌধুরী, উথুলী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দীপেন্দ বাবু এবং মহাদেবপুর ইউনিয়ন পূজা কমিটির চঞ্চল মুখার্জিসহ সংশ্লিষ্টরা।
এছাড়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডপ কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।