ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দৌলতপুরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত
দৌলতপুরে পদ্মার পানি হু হু করে বাড়ছে, দুর্ভোগে মানুষ
পীরের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা, কবর ঢালাই 
পীরের দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা, কবর ঢালাই 
কুষ্টিয়ার দৌলতপুরের আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শামিম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তাঁর প্রতিষ্ঠিত দরবার শরিফে নিয়ে নতুন করে দাফনের ঘটনায় থানায় মামলা হয়েছে। পীরের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে শনিবার রাতে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পীরের কবরটি পুরোপুরি কংক্রিটের ঢালাই দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থান থেকে পীর শামিমের দেহাবশেষ তুলে তাঁর প্রতিষ্ঠিত দরবার শরিফে নিয়ে দাফন করা হয়। শনিবার সকালে বিষয়টি পীরের স্বজনেরা জানতে পেরে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরবার শরিফ প্রাঙ্গণে খোঁড়া নতুন কবর থেকে শামিমের দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে উপজেলার ‘৫০০ বিঘা মাঠ’ নামে পরিচিত কবরস্থানে তাঁর দেহাবশেষ আগের কবরেই পুনরায় দাফন করা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পীরের ভাই বাদী হয়ে দেহাবশেষ উত্তোলনের ঘটনায় মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ওসি আরও জানান, এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য কবরস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি কবরটির পুরো অংশ কংক্রিটের ঢালাই দিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১১ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগ এনে আস্তানায় হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয় পীর আব্দুর রহমান ওরফে শামিম জাহাঙ্গীরকে।
আরও
X