ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা 
শ্রীনগরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
টঙ্গীবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি নেতা এপোলোর উদ্যোগে সভা
টঙ্গীবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি নেতা এপোলোর উদ্যোগে সভা
মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।  স্থানীয় যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এলাকাবাসীকে নিয়ে এ সভার আয়োজন করেন হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ জামান এপোলো।  শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মরহুম কাশেম সরদারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় মাদকের ভয়াবহ পরিণতি, যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং পরিবার ও সামাজিক জীবনে মাদকাসক্তির ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা হয়।  পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবারকে বিপর্যস্ত করে এবং সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতা সৃষ্টি করে। তাই মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে।  তারা আরও বলেন, এলাকার যুবসমাজই দেশের ভবিষ্যৎ। এই তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর মধ্যে ঐক্য ও সচেতনতা বাড়াতে হবে।  সভায় এমএ জামান এপোলো বলেন, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করা জরুরি।  এ ক্ষেত্রে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। সভায় উপস্থিত ছিলেন আজিজ সরদার, দুলাল গাজী, বাচ্চু গাজী, কাদির বেপারী, সাংবাদিক ফিরুজ আলম বিপ্লব, আপন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। এ সময় বক্তারা নিজ নিজ পরিবার ও এলাকায় মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
টঙ্গীবাড়ীতে নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
টঙ্গিবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা
টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত
লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের অনুকূলে চাল বিতরণ

সনাতনধর্মের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে  সকলেই যার যার অবস্হানে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সকল এমপিদের এলাকায় এসে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আপনারা যারা স্হানীয় পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই উৎসবে যার যার অবস্হানে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। বিগত সংসদ নির্বাচনে আমি এই সনাতন ধর্মের লোকদের থেকে বিপুল পরিমানে ভোট পেয়েছি। আমি তাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারী অনুদানর পাশাপাশি আমি আমার ব্যাক্তিগত ফান্ড থেকে লৌহজংয়ের প্রতিটি পূজা মন্ডপে নগদ ৫ হাজার টাকা করে অনুদান হিসাবে দেওয়ার ঘোষনা করছি। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিশেষ সভা ও পূজামণ্ডপের অনুকূলে সরকারি বরাদ্দের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা ব্যাক্ত করেন। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু বলেন, এবছর লৌহজং উপজেলায় ৩৭ মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষনিক সিসি ক্যামারার ব্যাবহার, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার, স্বেচ্ছাসেবকদের সার্বক্ষনিক উপস্থিতি নিশ্চিত করতে ও কোন প্রকার সমস্যা মনে হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার এবং লৌহজং থানা অফিসার ইনচার্জসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জনাননোর জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৩৭ টি পূজা মন্ডপে ৬ শত কেজি করে সরকারী চাউল বিতরন করা হয়েছে। এমপি মহোদয় তার ব্যাক্তিগত ফান্ড থেকে প্রতিটা পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে অনুদান দিবেন বলে জানিয়েছেন।  এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংদের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস, লৌহজং উপজেলা (এলজিইডি) প্রকৌশলী সান্তুনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লৌহজং উপজেলা শাখার সভাপতি বাবু মনোজ কুমার সিংহ, সাধারণ সম্পাদক এড. বিপ্লব সাহা,  উপজেলা বিএনপির সদস্য হাজী বাদল হাওলাদার প্রমুখ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর অনুকূলে চাল বিতরণ কর্মসূচী ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সহায়তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে সকলেই প্রত্যয় ব্যাক্ত করেন।

লৌহজংয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব শিশু দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা আনোয়ার হোসেন, সালমা পারভেজ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইভা পারভীন প্রমুখ। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও বিকাশের সমান সুযোগ সৃষ্টি করা একটি দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম শর্ত। বিশ্ব শিশু দিবসের এ আয়োজন শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে সম্মিলিত উদ্যোগকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ এবং শিশুবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লৌহজংয়ের পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মো. আবুল কাশেম খাঁন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো.আবুল কাশেম খাঁন। শনিবার সকাল ১০ টায়  বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এ সময় লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মনিরা আক্তার উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্ধারিত পদগুলোতে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মনিরা আক্তার। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা হলেন—দাতা সদস্য হাজী শহিদুল ইসলাম রনি। অভিভাবক সদস্য শাহিন খান, সাংবাদিক তাজুল ইসলাম রাকিব, মো. রিয়াজুল বেপারি ও মো. হানিফ শেখ। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শারমিন আক্তার। শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল হক ও মো. আব্দুল খালেক এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পলি রানী সেন। ম্যানেজিং কমিটির সদস্য সচিব হিসেবে পয়শা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ পাল। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সার্বিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

টঙ্গিবাড়ীতে নির্বাচন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কামাখাড়া ইউনিয়নের ৩নং ওর্যাড বেশনাল মাদ্রাসায় ৯ সেপ্টেম্বর শুক্রবার জুমা নামাজের শেষে উক্ত ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শেখ জামাল স্থানীয় মুসল্লীদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।   এ সময় উপস্থিত ছিলেন বেশনাল মাদ্রাসার সাধারন সম্পাদক ইসমাইল মৃধা, মালয়েশিয় যুবদল সহ-সভাপতি হাকিম দেওয়ান, ইলিয়াস মেম্বার, শিবলু মিয়া, নিজাম মেম্বার, বিএনপি নেতা বাবুল হালদার, যুবদল নেতা আউয়াল হালদার, অনিক মৃধা, কবির শেখ, রিপন শেখ, শাহিন হাওদার,মিন্টু শেখ সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতীবৃন্দরা উপস্থিত ছিলেন।   শেখ জামাল বলেন, আমি আপনাদের সন্তান, আমি চেয়ারম্যান প্রার্থী হয়ে আগামিতে নির্বাচন করবো । আপনাদের দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করিবেন। আমি নির্বাচিত হলে আপনাদেন সব ওয়াদা পালন করিব। আপনাদের পাশে সব সময় থাকবো, মানুষ ভুল করিতে পারে, আমার কোন ত্রুটি থাকিলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মুন্সিগঞ্জে পপুলার লাইফের ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার বীমা গ্রাহকদের ২ কোটি ৪৭ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং জেনারেল ম্যানেজার (জিএম) মো. সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি বি এম ইউসুফ আলী গ্রাহকদের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন। বক্তব্যে বি এম ইউসুফ আলী বলেন, বীমার মেয়াদ শেষে গ্রাহকদের হাতে চেক তুলে দেওয়া কোম্পানির দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে পপুলার লাইফ ইনস্যুরেন্স দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও গ্রাহকদের পাশে থেকে তাদের সেবা নিশ্চিত করতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের কার্যক্রম অব্যাহত থাকবে।

লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পেল ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের স্বীকৃতি হিসেবে মুন্সিগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়কে জেলার পক্ষ থেকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী বিদ্যালয়টির অসামান্য ফলাফলের বিবেচনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস এর হাতে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম ও সাধন কুমার সরকার। জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। একই সঙ্গে বিদ্যালয়টি লৌহজং উপজেলায় সর্বোচ্চ সংখ্যক ২১ জন জিপিএ-৫ অর্জনের গৌরব লাভ করে। শিক্ষার্থীদের এ কৃতিত্ব ও বিদ্যালয়ের সামগ্রিক ফলাফল বিবেচনায় জেলার পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ প্রদান করা হয়। এ সম্মাননা অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ স্বীকৃতিকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও উৎসাহ ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছে। সম্মাননা প্রদান করায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

নৈরাজ্যের বিরুদ্ধে শ্রীনগরে বিএনপির প্রতিবাদ সভা 

শ্রীনগরে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শ্রীনগর স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) সংসদ সদস্য  শেখ মোঃ আব্দুল্লাহ।  শ্রীনগর  উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন মিলন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামিম, দুলাল দাস, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান,সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হয়দার আলী।  এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজীন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীবৃন্দ। 

আরও
X