ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা 
টঙ্গীবাড়ীতে মাদকমুক্ত সমাজ গড়তে বিএনপি নেতা এপোলোর উদ্যোগে সভা
টঙ্গীবাড়ীতে নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
টঙ্গীবাড়ীতে নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে নিতিরা ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নিতিরা ফজুশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপিনপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শানবাড়ি একাদশ। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক। আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম, পাঁচগাও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মো: কাইয়ুম ফকির, বিএনপি নেতা আজিজুর রহমান দেওয়ান, আবুল বাসার শেখ, দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের এবং আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শানবাড়ি একাদশ।
টঙ্গিবাড়ীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ
টঙ্গীবাড়ীতে নিসচার উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা
টঙ্গীবাড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত
টঙ্গিবাড়ীতে নির্বাচন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
মালয়েশিয়া যুবদলের সহসভাপতি হাকিম দেওয়ানকে সংবর্ধনা

মালয়েশিয়া যুবদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল হাকিম দেওয়ানকে সংবর্ধনা দিয়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আব্দুল হাকিম দেওয়ান এর আগে দীর্ঘদিন মালয়েশিয়া যুবদলের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।  ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়া যুবদলের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে তাঁকে সহসভাপতি করা হয়েছে বলে আয়োজকেরা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মোল্লা, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হালদার, উপজেলা জাসাসের সভাপতি মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. ফিরুজ দেও, কামারখাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মাদবর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সৈয়াল, বিএনপি নেতা আবুল কালাম, যুবদল নেতা মো. আবিদুল বেপারী, কামাল শেখ ও শামীম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলামিন মালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মোল্লা।  

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টঙ্গীবাড়ীতে সংবাদ সম্মেলন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ বেপারীর সভাপতিত্বে এবং মাসুম হোসেন অপুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সড়ক নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।  এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, সার্ভেয়ার কামাল হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল শেখ, যুব বিষয়ক সম্পাদক কাজী তামিম, কার্যকরী সদস্য মো. শাকিল হোসেন, মো. কুদ্দুস শেখ, কামাল হোসেন বেপারীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।  সংবাদ সম্মেলনে বক্তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, চালকদের সচেতনতা বৃদ্ধি, যানবাহন চলাচলে নিয়ম-কানুন মেনে চলা এবং পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

মুন্সীগঞ্জ জেলা বিএনপি অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মো. শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক এ কে এম ইরাদত মানু এবং টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলীয় কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভা শেষে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা মিরকাদিম পৌরসভায় যুবদল নেতা শহিদ শাওনের কবর জিয়ারত করেন। পরে তিনি শহিদ শাওনের বাড়িতে গিয়ে তার বাবা-মা, স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সফরে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানার সঙ্গে বিপুলসংখ্যক যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সুমন, কামারখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির দেওয়ান, কামারখাড়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর ঢালী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার শেখ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির ঢালী, যুবদল নেতা নোমান মোল্লা, রাসেল মোল্লা, সাবেক ছাত্রদল সভাপতি শাহ জামালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত  হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, টঙ্গিবাড়ী উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার,মৎস কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন, আনসার বিটিভি কর্মকর্তা আঃ মান্নান টঙ্গিবাড়ী সরকারী ডিগ্রী কলেজের প্রভাসক বাবু পরিতোষ ঘোষ, হাসাইল বানরী, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন মোল্লা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার সোহের মিজি,  মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক গন্যব্যাক্তি বর্গ। সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আরো বলেন আমরা জনগণ যদি সচেতন না হই তাহলে প্রশাসনের উপজেলা নিয়ন্ত্রন কঠিন হবে।  

টঙ্গিবাড়ীতে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আহত ১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল গ্রামে এক অসহায় নারীর ক্রয় করা সম্পত্তি জোর করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামিদা আক্তার (২৮) নামে এক নারী আহত হয়েছেন। আহত হামিদাকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আমেনা বেগম (৪৫) বাদী হয়ে গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নুর মোহাম্মদ মাতবর, আমানুর মাতবর ও আমিন মাতবরকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারখাড়া মৌজার ৭৮৪ নম্বর দাগের ৮০ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে প্রায় ২৫ বছর ধরে ভোগদখল করে আসছেন আমেনা বেগম। তাঁর দাবি, ওই সম্পত্তি নুর মোহাম্মদ গং নিজেদের বলে দাবি করে আসছেন। অভিযোগে বলা হয়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আসামিরা কাঠের ডাসা ও হাতুড়ি নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় রান্নাঘর ভাঙচুর করা হয়। রান্না করার সময় হামিদা আক্তার হামলার শিকার হয়ে আহত হন। আমেনা বেগম বলেন, ‘আমি একজন অসহায় নারী। অনেক কষ্টে ধারদেনা করে সম্পত্তিটি ক্রয় করে প্রায় ২৫ বছর ধরে ভোগদখল করে আসছি। কিছুদিন ধরে তারা আমাকে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছে। প্রতিনিয়ত হামলার চেষ্টা চালাচ্ছে। তাদের ভয়ে পরিবার নিয়ে আতঙ্কে বসবাস করছি। যেকোনো সময় তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।’ এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

টঙ্গিবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী শেখ জামালের গণসংযোগ, ভোটারদের কাছে চাইলেন দোয়া

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভিটি মালধা এলাকায় জুমার নামাজ শেষে দোয়া ও মিলাদ মাহফিল, তাবারক বিতরণ এবং গণসংযোগ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শেখ জামাল। শুক্রবার (২৯ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- টঙ্গীবাড়ী উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক বাদশা বেপারী, কামারখাড়া ইউনিয়ন   ভিটি মালধা ওর্য়াড বিএনপির সভাপতি বাবুল হালদার, বিএনপি নেতা সেলিম শেখ, অনিক মৃধা, কবির শেখ, রিপন শেখ, মিন্টু শেখ, আমির মৃধা। চেয়ারম্যান প্রার্থী শেখ জামাল বলেন- আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমাকে দোয়া করবেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন সরকারি ভাবে যা কিছু আসে আপনাদের সব কিছু আমি দিয়ে দিব এবং আমার নিজ অর্থায়ন দিয়ে আমি আপনাদের পাশে থেকে সব সময সেবা করবো । আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে আমি থাকতে চাই।

টঙ্গিবাড়ীতে জন্মাষ্টমী পালিত 

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলায় শ্রী জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী দুলাল দাস সভাপতি মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ নবীন কুমার রায় সহ-সভাপতি মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ রঞ্জিত দেবনাথ যুগ্ন সাধারন সম্পাদক মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ বিমল পাল সাবেক সহ-সভাপতি মুন্সীগঞ্জ জেলা জেলা পূজা উদযাপন পরিষদ বিশ্বনাথ ঘোষ উপদেষ্টা মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ মহাদেব গোপ উপদেষ্টা মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ। গণেশ দেবনাথ উপদেষ্টা মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ নয়ন রায় সহ দপ্তর সম্পাদক মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ ।   বিপ্লব ঘোষ ঝন্টু, টিটু চৌধুরী সদস্য মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ শংকর কর্মকার কার্যকর সদস্য মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ নীল কৃষ্ণ ঘোষ সভাপতি (ভারপ্রাপ্ত) টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ দিলীপ ঘোষ, বিশ্বজিৎ সরকার সহ-সভাপতি টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ, কৃষ্ণ পাল, বানেশ্বর পোদ্দার,প্রভাষক পরিতোষ ঘোষ বাবু সাধারণ সম্পাদক টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ। জয়ন্ত ভট্টাচার্য যুগ্ম সাধারণ সম্পাদক টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ অমিত সরকার গোবিন্দ সাংগঠনিক সম্পাদক উদযাপন পরিষদ সুবল দাস কোষাধ্যক্ষ  টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ সরোজ ব্যানার্জি দপ্তর সম্পাদক টঙ্গীবাড়ি  উপজেলা পূজা উদযাপন পরিষদ রঞ্জিত ভদ্র আইন বিষয়ক সম্পাদক উপজেলা পূজা পরিষদ সুজন দেবনাথ সহ দপ্তর সম্পাদক টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ বিধান ঘোষ,রাজু পাল সাংস্কৃতিক সম্পাদক সত্যজিৎ দাস গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদ তপন মুদি, রিপন গোপ, সুমন দাশ, সমীর দাস, খোকন রায়। এছাড়াও ১৩ টি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও
X