মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শনিবার বিকেলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শ্রীনগর ছনবাড়ী এলাকা থেকে বের হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর সদর জমজম টাওয়ারের সামনে এসে শেষ হয়। পরে এক পথসভার আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপি সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সন্ত্রাস ও নৈরাজ্যের পায়তারা করছে, তাই সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামিম, শ্রীনগর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, শ্রীনগর উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক শফিউল আলম আজম, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।