ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আড়াইহাজারে হত্যা মামলার আসামির স্বীকারোক্তি ও অস্ত্র উদ্ধারে পুলিশের পৃথক প্রেস ব্রিফিং
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
আড়াইহাজারে পরকিয়া প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার স্বামীর বস্তাবন্দী লাশ, স্ত্রী আটক
আড়াইহাজারে পরকিয়া প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার স্বামীর বস্তাবন্দী লাশ, স্ত্রী আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকিয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে প্রেমিকার স্বামী নাদিম আকন্দ (৩৬) এর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে ১৪ অক্টোবর থেকে ভিকটিম নাদিম আকন্দ নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানায়। নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের পুত্র এবং দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।এ ঘটনায় ভিকটিমের স্ত্রী খাদিজাকে আটক করেছে থানা পুলিশ।  পুলিশ জানায়, ১৬ অক্টোবর সকাল অনুমান সাড়ে ৮ টায় দুপ্তারা ইউনিয়নের  দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া টিনের ঘরের ভিতরে বস্তাবন্দী  লাশ পাওয়া যায়। ঘরের ভিতর থেকে গন্ধ বের হলে বাতেনের ছেলে উক্ত বিষয়ে থানা পুলিশকে অবহিত করে। প্রাথমিকভাবে জানা যায় ভিকটিমের স্ত্রী খাদিজার সঙ্গে নড়াইল জেলার  জনৈক হাকিম মোল্লা এর সাথে দীর্ঘদিন যাবত  অবৈধ সম্পর্ক চলে আসছে। ভিকটিমের স্ত্রী খাদিজার সাথে   পরকীয়া প্রেমিক হাকিমের অবৈধ  সম্পর্কের  জের হিসাবে উক্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে  লাশের সুরতহাল রিপোর্ট  প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে  প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে। আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসনে জানান, এ বিষয়ে ভিকটিমের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। পরকিয়া প্রেমিক হাকিম মোল্লা পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হচ্ছে। 
রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে হবে আধুনিক স্থাপনা: এমপি দীপু
রূপগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তায় বিশেষ উদ্যোগ, ১০ মণ্ডপে গ্রাম পুলিশ
আইভীর আইনজীবীসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনায় আইনজীবীসহ তিনজন কারাগারে
মানবিকতার দৃষ্টান্ত / নারায়ণগঞ্জে চার ঘণ্টার চেষ্টায় হারানো শিশু আবদুল্লাহকে পরিবারের কাছে ফেরাল প্রশাসন

মানবিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া চার বছর বয়সী শিশু আবদুল্লাহকে দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।  এ সময় শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি শিশুটিকে  হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো এবং পরিবারের সন্ধানে সহযোগিতা করায় অটোরিকশা চালককেও সম্মানী প্রদান করা হয়।  মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন এর বাসভবনে স্হানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় শিশুটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।। জানা যায়,  নারায়ণগঞ্জের গাবতলী মোড় এলাকায় মঙ্গলবার সকালে একটি অটোরিকশা সাথে ধাক্কায় আহত হন শিশু আব্দুল্লাহ। পরে ওই অটোরিকশা চালক শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে পরিবারের সন্ধান করতে থাকেন তিনি। কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেও পরিবারের সন্ধান না পেয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে রাতে  উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে উপস্থিত হন মানবিক অটোরিকশা চালক। বিষয়টি জানার পর নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন শিশুটির পরিবারের সন্ধানে উদ্যোগ নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে লালখান, কুতুবপুর এলাকায় শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে আবদুল্লাহকে তার পরিবারের হাতে তুলে দেন। এ সময় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়। একই সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করায় অটোরিকশা কখনও চালককে সম্মানী প্রদান করা হয়। শিশুটিকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় নিম্ন আদালত থেকে পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। জামিন পেয়ে আদালতে উপস্থিত সাংবাদিকদের কোনো বক্তব্য না দিলেও গাড়িতে ওঠার আগ মুহূর্তে এই আওয়ামী লীগ নেত্রী বলেন, “জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।” মঙ্গলবার সকালে জেলা ও দায়রা আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আইভীর জামিন আবেদন মঞ্জুর করেছেন বলে জানান তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। এদিন আদালতে সেলিনা হায়াৎ আইভী আদালতে সশরীরে উপস্থিত ছিলেন জানিয়ে তার আইনজীবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. তুহিন নামে ৩৬ বছর বয়সী এক রিকশাচালক নিহতের ঘটনায় তার স্ত্রী আলেয়া আক্তার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওই মামলার বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্তকারী কর্মকর্তা। এ প্রতিবেদনের উপর জেলা ও দায়রা জজ আদালতে শুনানি ছিল। এ মামলায় উচ্চ আদালত থেকে আইভী জামিনে থাকলেও এদিন জেলা ও দায়রা আদালতে পুনর্জামিনের আবেদন করা হয়। পরে তা মঞ্জুর হয় বলে জানান আওলাদ হোসেন। এদিকে, আইভীর উপস্থিতিকে কেন্দ্র করে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। পরে আইভী আদালতে হাজিরা দেন এবং শুনানি শেষে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের থেকে তিনবারের নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে আইভীকে অপসারণ করা হয়। পরের বছর ৯ মে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর মোট ১২টি হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় আইভীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। প্রায় ১৩ মাস কারাগারে বন্দি থাকার পর গত ৩ জুন রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রশাসনকে সহযোগিতা করেন। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আড়াইহাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।   সোমবার (১২ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ও আহত ব্যক্তিরা সবাই উপজেলার বান্টি এলাকার মালুপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাঁরা আধুরিয়া থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুজন  ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ছয়জন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং গাউছিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, অতঃপর পুলিশের ধাওয়ায় গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় রাজন (২৫) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল (২৪) ও জামাল মিয়া (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজন রূপসী প্রধানবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে রাজন অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় সড়কের ওপর ফেলে রেখে তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। একই সময়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে। পরে তারাবো বিশ্বরোডসংলগ্ন ময়লার স্তূপের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামাল মিয়াকে আটক করা হয়। আটক ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। অপর আটক জামাল মিয়া নোয়াখালীর করিমপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে। পুলিশের হাতে আটকের পর তাঁদের কাছ থেকে একটি রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাজনকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে। গুরুতর আহত রাজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহের ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

ইলমদীর স্মৃতিময় সিঁড়ি ব্রিজ দুই ইউনিয়নবাসির মেল বন্ধন

ইলমদী স্মৃতিময় সিঁড়ি ব্রিজ। দীর্ঘ দিন ধরে হয়ে আছে কালের স্বাক্ষী এবং আড়াইহাজার উপজেলার হাইজাদী এবং উচিৎপুরা এ দুটি ইউনিয়নবাসির যোগাযোগের মাধ্যম।  ব্রিজটি এ দুটি ইউনিয়নের সীমানা এলাকায় ছাগলবাঘিনি নদীর উপর তৈরী। দূর দূরান্ত থেকে আগত ভ্রমণ পিয়াসী ও ইউটিউবারদের কন্টেন্ট তৈরীর একটি পছন্দের স্থান।  ব্রিজটির এক প্রান্তে উচিৎপুরা ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট (বর্তমানে যেটির পদবী ইউপি চেয়ারম্যান) ডাঃ আজিজ মোল্লার গ্রাম পশ্চিম আতাদী এবং হাইজাদী ইউনিয়নের ইলমদী গ্রামের প্রাণ পুরুষ প্রয়াত কবি বেনজীর আহাম্মেদ এর গ্রামকে জোড়া লাগিয়েছে। ইলমদী গ্রামের যে ঘাটে ব্রিজটির পশ্চিম মাথা অবস্থিত সেটি জামান সাহেবের ঘাট হিসেবেও এলাকায় বিশেষ ভাবে পরিচিত। ব্রিজটির পশ্চিম পাশে ব্রিটিশ আমলে তৈরী এলাকার প্রথম পাকা মসজিদটি রয়েছে। রয়েছে ঐতিহাসিক জামান সাহেবের বাড়ী ও ইলমদীর ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট। বর্তমার হাইজাদী ইউনিয়ন পরিষদ ভবনটি ও এখানে অবস্থিত।  অপরদিকে পূর্ব প্রান্তে রয়েছে উচিৎপুরা ইউনিয়নের পশ্চিম আতাদী, পূর্ব আতাদী, সীতারামকান্দি, টেগুরিয়াপাড়া, ভৈরবদী এ সমস্ত গ্রাম গুলো এবং নবপ্রতিষ্ঠিত আতাদী বাজার, আতাদী উচ্চ বিদ্যালয় ও নব নির্মিত উচিৎপুরা ইউনিয়ন পরিষদ ভবন। দুই ইউনিয়নের এত গুলো গ্রামের সাধারণ মানুষের জমি জিরত রয়েছে ব্রিজ ও নদীর দু পাশে।  মূলত এ দুটি ইউনিয়নের দু পাশের কাছাকাছি অবস্থিত গ্রামগুলোর সাধারণ মানুষের নদী পারাপার এবং যোগাযোগ ব্যবস্থাকে সহজকরণ করার লক্ষ্যেই ১৯৯০ পরবর্তী সময়ে বএিনপির সাবেক এমপি আতাউর রহমান খান অঙ্গুরের আমলে তার বড় ভাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ক্ষুদ্র ও কূটির শিল্প বিষয়ক সম্পাদক এ এম বদরুজ্জামান খান খসরু এ ব্রিজটি নির্মাণ করেন।  ব্রিজটির নির্মাণ পদ্ধতি ও আকৃতি দেখে তখন থেকেই এটিকে একটি ব্যাতিক্রমি ব্রিজ বলে এলাকাবাসি জেনে আসছে। ব্রিজটি অন্যান্য ব্রিজ থেকে অপেক্ষাকৃত উঁচু হওয়ায় এর নিচ দিয়ে অনায়াসে বড় বড় নৌকা যাতায়াত করতে পারতো। নদীতে এখনো নৌকা চলে তবে তা আগের তুলনায় অনেক কম। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনেকটা উন্নতি হওয়ায় দূর দুরান্ত থেকে কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং দর্শণার্থীরা ব্রিজটির সৌন্দর্য তুলে ধরতে প্রায় সময় এখানে আসছেন। ইলমদী গ্রামের বাসিন্দা মো. বাবুল মিয়া এবং পশ্চিম আতাদী গ্রামের সুমন মোল্লা জানান, দেখতে ব্যাতিক্রম ব্রিজটি দুটি ইউনিয়নবাসির মধ্যে যোগাযোগের এক নতুন মাত্র যোগ করেছে। ব্রিজটি নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরেরা অনেক রকম কন্টেন্ট তৈরী করছেন।

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড, ৩০ টি গোডাউনের মালামাল পুড়ে ছাই 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ৩০টি গোডাউনের মালামাল পুড়ে হয়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা ফতুল্লার বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একের পর এক গোডাউনের মালামাল আগুনে পুড়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। গোডাউন মালিকদের দাবি, প্রতিটি গোডাউনে প্রায় পাঁচ থেকে ২০ লাখ টাকা মূল্যের ঝুটের কাপড় মজুত ছিলো। ৩০টি গোডাউনের মালামাল পুড়ে যাওয়ায় তাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার কথা জানালেও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও
X