ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রূপগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে হবে আধুনিক স্থাপনা: এমপি দীপু
রূপগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তায় বিশেষ উদ্যোগ, ১০ মণ্ডপে গ্রাম পুলিশ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও বিভিন্ন স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে থাকা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও প্রশাসনকে সহযোগিতা করেন। অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ প্রশাসন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, অতঃপর পুলিশের ধাওয়ায় গ্রেফতার
রূপগঞ্জে ৫৬ মণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসিটিভি ও প্রশাসনের কড়া নজরদারি
এমপি দিপুকে কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা
১৫ বছর পর রূপগঞ্জে নৌকা বাইচ, শীতলক্ষ্যার তীরে হাজারো মানুষের ঢল
রূপগঞ্জে জলসিঁড়ির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৭ শতাধিক মানুষ

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্প কর্তৃপক্ষের উদ্যোগে স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী প্রকল্পের ৪ নম্বর সেক্টরের হরিনাগ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ‎ক্যাম্পে রূপগঞ্জ, মাইলাবো, হরিনা, ইছাখালি ও মাঝিনাসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় সাত শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।  চিকিৎসাসেবা প্রদান করেন ডা. এস এম রাফাতুজ্জামান ও ডা. ক্যাপ্টেন সাবরিন। ‎ক্যাম্পে আসা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ‎এর আগে গত ১১ আগস্টও স্থানীয়দের জন্য একই ধরনের চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করে জলসিঁড়ি কর্তৃপক্ষ এবং ভবিষ্যতেও এধরনের জনকল্যাণমূলক  কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জলসসিঁড়ি কর্তৃপক্ষ।  জলসিঁড়ি কর্তৃপক্ষের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।  

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপি এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বের হওয়া এ মিছিলটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ শেষে ভুলতা গোলচত্বরে সমাবেশ করে। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ ইউপি প্রশাসক নুরুন্নবী ভুইয়া, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, শিল্পপতি সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ শাহীন ভুঁইয়া স্বপন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, কাঞ্চন পৌর বিএনপিরত সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম, সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এদেশের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনা আর ফিরে আসবে না। আসলে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে। নিরীহ যারা রয়েছে তাদেরকে পুলিশে হয়রানি না করার কথাও বলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। আর যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকে কঠোর হস্তে দমন করার ঘোষণা দেওয়া হয়।

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৭ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৫ ডাকাত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল হোসেন নামের এক জমি ব্যবসায়ীর বাড়িতে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণ, নগদ টাকাসহ মালামাল লুটের ঘটনায় স্বর্ণ উদ্ধার ও ধারালো অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভুলতা পুলিশ ফাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে, ভোর তিনটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগর পাড়া কাজীবাড়ি এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।  গ্রেফতারকৃতরা  হলেন,  নরসিংদী জেলার মাধবদী এলাকার মো: তামজিদ মিয়া  মো: শাহিন মিয়া মো:শামিম মিয়া  হৃদয় দাস ও কুমিল্লা জেলার হোমনা এলাকার মো: শরিফ মিয়া। ডাকাতের কবলে পড়া ব্যবসায়ী পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান,  ভোর তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবুল হোসেনের বাড়ির গেট ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। আবুল হোসেনের ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সকলকে বেঁধে রেখে ও  অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও মালামাল লুট করে । পরে পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।  এ ঘটনার খবর পেয়ে রুপগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পরে সকালে ভুলতা পুলিশ ফাড়ি এলাকায় ডাকাত সন্দেহে ৫ ডাকাতকে গণপিটুনি দেয় বলে পুলিশ সংবাদ পায়। পুলিশ সোয়া ৬ ভরি স্বর্ণ উদ্ধার, পিকআপ ভ্যান,  ধারালো অস্ত্রশস্ত্র ও ডাকাতের ব্যবহৃত মালামালসহ তাদের গ্রেফতার করে ।   ওসি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদ চলছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুট হওয়া বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।  

রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতি, ৫ মিনিটে অর্ধকোটি টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় ২৪ সেপ্টেম্বর রাত ২টা ৫৫ মিনিটে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরিহিত ১৫-১৬ সদস্যের একদল ডাকাত পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে হামলা চালায়। তারা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ব্যবসায়ী আবুল হোসেন (৬৫), তার স্ত্রী রণি বেগম (৫৮) ও ছোট ছেলে আল-আমিনকে (৩৫) মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে লুটপাট চালায় ডাকাতরা। পরে নগরপাড়া জামে মসজিদের মাইকে আবুল হোসেনের বাড়িতে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হলে আশপাশের লোকজন ছুটে আসেন। এর আগেই ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকার ও জমির বায়নার ৩ লাখ ৫০ হাজার টাকাসহ ৫০ লাখ টাকার বেশি মালামাল লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে দুটি কালো রঙের মাইক্রোবাস ও একটি পিকআপে করে ঢাকার দিকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আবুল হোসেন বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। ধাতব কিছু একটা দিয়ে গেটের তালা ভেঙে ঘরে ঢুকেই সবাইকে বেঁধে ফেলে। আমাকে লাথি, কিল-ঘুষি মারতে থাকে আর বলে—জান দিবি না টাকা দিবি? এ সময় একজন ধারালো দেশীয় অস্ত্র আমার গলায় ধরে রাখে। আমি কাঁপতে কাঁপতে পড়ে যাই। ওদের মধ্যে একজন আমার মাথায় পানি দেয়। আটজন ডাকাত ঘরে প্রবেশ করে আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।’ তিনি আরও বলেন, ‘দুইজন লোহার মতো কিছু একটা দিয়ে স্টিলের আলমারির তালা ভেঙে ড্রয়ারে থাকা দুই মেয়ের ও নাতনিসহ আমাদের ২০ ভরি স্বর্ণালংকার, জমির বায়নার নগদ সাড়ে ৩ লাখ টাকা, কাপড়চোপড় ও অন্যান্য মালামালসহ ৫০ লাখ টাকার বেশি মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।’ আবুল হোসেনের ছেলে আলজাবের বলেন, ‘রাত ২টা ৫৫ মিনিটে ঢুকে ৩টার মধ্যে ফিল্মি স্টাইলে সব নিয়ে চলে গেল। চেয়ে চেয়ে দেখলাম, কিছুই করার ছিল না। আমি আমার বোনের জামাই শাকিলকে ফোন দিলে তিনি নগরপাড়া মসজিদের মাইকে ডাকাতির ঘটনা ঘোষণা করেন। এরপর ডাকাতরা দুটি কালো রঙের হাইস গাড়ি ও একটি পিকআপ ভ্যানে করে ডাকাতির মালামাল নিয়ে চলে যায়।’ প্রত্যক্ষদর্শী শামিম মিয়া বলেন, ‘চিৎকার শুনে বের হয়ে দেখি, গেটের সামনে মুখোশ পরা চার ডাকাত দেশীয় অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। ভয়ে আমি আর কিছু করিনি।’ চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়া গেছে। ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি চালকসহ গাউছিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। ডাকাতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

রূপগঞ্জে বেদখল সরকারি জমি উদ্ধারে কঠোর সিদ্ধান্ত ভূমি প্রতিমন্ত্রীর

সরকারের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, সরকারি এক ইঞ্চি জমিও দখলদারদের হাতে থাকতে দেওয়া হবে না। দখল হয়ে থাকা সরকারি জমি উদ্ধার করে জনগণের প্রয়োজন ও সরকারি কাজে ব্যবহার করা হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ এবং তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমি প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের মতো রূপগঞ্জেও যেসব সরকারি জমি দখল করে রাখা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা হবে। সরকারি সম্পত্তি জনগণের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, কোনো দখলদারকে সরকারি জমি ভোগ করার সুযোগ দেওয়া হবে না। উদ্ধার করা জমি জনগণের কল্যাণে এবং সরকারি প্রয়োজনে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ে দীর্ঘদিনের অনিয়ম ও কাজের প্রতি অনীহা একদিনে দূর করা সম্ভব নয়। এ জন্য প্রক্রিয়াগতভাবে কাজ এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও এলাকার মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজে সরকারি কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে গেলে বিভিন্ন পক্ষ নানা বক্তব্য দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান তিনি। সরকারি জমিতে মাঠ করার দাবি এমপি দিপুর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে অনেক মানুষ ভূমিহীন হয়ে পড়ছেন। তাঁদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি জমি দখল করে রাখার কারণে শিশু-কিশোরদের খেলাধুলার মাঠের সংকট তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারি জমি উদ্ধার করে সেসব জায়গায় খেলাধুলার মাঠ তৈরির দাবি জানান তিনি। শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগারের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প দেওয়া হয়। একই সঙ্গে তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ রূপগঞ্জ থানা ও তারাবো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

‎যুবলীগের ‘ঢাকা লকডাউনের’ প্রতিবাদে ‎বিএনপির বিক্ষোভ মিছিল

‎নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ ও কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্যের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  ‎২০ সেপ্টেম্বর রোববার  দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে গোলাকান্দাইল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‎সমাবেশে বক্তারা বলেন, রূপগঞ্জের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের নৈরাজ্য বা জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না। কোথাও এমন কর্মকাণ্ডের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। ‎বক্তারা আরও বলেন, ২০ সেপ্টেম্বর আওয়ামী যুব লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগসহ নৈরাজ্যের ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

আরও
X