ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনায় আইনজীবীসহ তিনজন কারাগারে
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে: নারায়ণগঞ্জ ইউএনও এসএম ফয়েজ 
যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে: নারায়ণগঞ্জ ইউএনও এসএম ফয়েজ 
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।  ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” নারায়ণগঞ্জ  সদর উপজেলার উদ্যেগে ময়লা আর্বজনা পরিস্কারের আগে উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন এসব  কথা বলেন।  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়  যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই গড়ে তুলবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিস থেকে চানমারী পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার ৬ ( অক্টোবর)   সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সড়ক ও এর আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। দেশে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন বলেন, “পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ অত্যন্ত জরুরি। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের বাড়িঘর, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।  প্রশাসনের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতাই গড়ে তুলবে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ
‘থানার ইট খুলে নেওয়ার’ হুমকি এনসিপি নেতার
এনসিপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হা'মলায় আহত ৪
ফতুল্লায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল 

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিলে সমবেত হয়। এসময় বিক্ষুব্দ এলাকাবাসী একটি ভাঙচুর ঘুড়িয়ে দিয়পছে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর সাত ভাই মার্কেটের সামনে সাত মাকর্কেট ও বারেক মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগ আয়োজিত এ বিক্ষোভ মিছিল বের করে।  এদিকে মুসলিমনগর সাত ভাই মার্কেটের পিছনে একটি বাড়ি দখল করে মাদকের আস্তানা গড়ে তুলেছে। এমন সংবাদে বিক্ষোভ সমাবেশ শেষ করে মিছিল নিয়ে উক্ত মাদকের আস্তানা ভেঙে ঘুরিয়ে দেয়া হয়। মাদক সেবীদের নিরাপদ আস্তানা হওয়ার ফলে বিভিন্ন এলাকা হতে আসা মাদক সেবী আসা যাওয়া করে। যার কারনে এলাকাবাসী টনের তৈরি বাড়ি ভাঙচুর করে ঘুরিয়ে দেয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মাদক ব্যবসায়ী পায়েলের বাড়িতে হানা দিতে গেলে বাধামুখে পড়ে এলাকাবাসী। মাদক ব্যবসায়ী পায়েলকে আইনের আওতায় জোর দাবি জানিয়েছে এলাকাবাসী। মাদক ও সন্ত্রাসী বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ সেবক আব্দুল বাতেল, আবুল কাশেম, আব্দুল মমিন, আনোয়ার হোসেন, আজিজ মাষ্টার, বিল্লাল হোসেন, আলম মোল্লা প্রমুখ। 

‘চাঁদা না দিলে চাকরি নয়’— হুমকি দেওয়া সেই ফয়সাল অবশেষে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, এ ঘটনায় ডিপোর কর্মী মো. রফিকুল ইসলাম ফয়সালসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছিলেন রফিকুল ইসলাম। তিনি পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে চেকার পদে কর্মরত। অভিযোগ পত্রে বলা হয়েছিল, গত ১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগকারীর মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এ সময় গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে কর্মরত কর্মচারীদের কাছ থেকে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ডিপোতে চাকরি করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ১ আগস্ট সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে কয়েকজন ব্যক্তি গোদনাইল ডিপোর জেট-এ-১ পয়েন্টে গিয়ে পুনরায় এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় কর্মরতদের সঙ্গে গালিগালাজ ও মারমুখী আচরণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা কর্মচারীদের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করে এ বিষয়ে থানায় অভিযোগ বা মামলা করলে সুযোগমতো হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন অভিযোগকারী। এ ঘটনায় গোদনাইল ডিপোর কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে কর্মস্থলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান অভিযোগকারী। ফয়সালের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান।

বিএনপির ঐক্যের সামনে রাজাকার-স্বৈরাচার টিকতে পারবে না: সাগর

‘বিএনপির ঐক্যের সামনে রাজাকার আর স্বৈরাচার টিকতে পারবে না। বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। এখন রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ- কোনো কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না।’ দেশে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর। বক্তব্যে তিনি আরও বলেন, ‘২৪-এর জুলাই-আগস্টের আন্দোলনে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। প্রতিপক্ষের আঘাতে চোখ নষ্ট হওয়ার কবলে পড়েও জীবনের মায়া না করে আন্দোলনের সম্মুখসারি থেকে পিছপা হইনি। ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম করেছি।’ এ সময় বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে আদমজী ইপিজেড এলাকা মুখরিত হয়ে ওঠে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া লেকপাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী ইপিজেড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল শেষে নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। এর আগে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।  রোববার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিট থেকে ২টার মধ্যে সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। এদিকে অগ্নিকাণ্ডে বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। 

সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে মাইজভান্ডারী ফাউন্ডেশনের আয়োজনে ১৩তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন স্কুল ও মাদরাসার ছাত্রছাত্রীরা ১৩তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মেধা বৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদরাসার ৪র্থ শ্রেণি থেকে ৮ম শ্রেণির কোমলমতি ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহের সঙ্গে অংশ নেন। এ সময় আঞ্জুমানে মোত্তাবেয়ানে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের জনসংযোগ ও প্রচার সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ফটিকছড়ির মাইজভান্ডারী টিচার্স ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ তৌহিদুল আলম। মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদুল আলম। কেন্দ্রপ্রধান ছিলেন মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। এছাড়াও এ মেধা বৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম, ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট। পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীন দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী।

নারায়ণগঞ্জ নতুন পুলিশ সুপার হলেন হাবিবুর রহমান 

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে। তিনি খুবই শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।  রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। মো. হাবিবুর রহমান এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার বাসিন্দা। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা। এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়। জানা যায়, ২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় নয় মাসের মাথায় তার বদলির আদেশ আসে। তিনি দক্ষতার সহিত নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে কাজ করে গিয়েছিলেন। বিশেষ করে মাদকের উপর জেহাদ ঘোষণা করেছিলেন। 

গার্মেন্টসে ‘ভূত আতঙ্কে’ সাধারণ ছুটি ঘোষণা!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় শনিবার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার ভূত আতঙ্কে রোববার সকালে আরও কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। কর্মরত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কারখানার ভেতরে ভূতের আনাগোনার প্রভাবে এমন ঘটনা ঘটছে। তবে বেপজা কর্তৃপক্ষ ও কারখানাটির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, তারা সরেজমিনে পরিদর্শন করে এমন কোনো বিষয় খুঁজে পাননি। গতকাল শনিবার ছুটির পর রোববার (২৩ আগস্ট) সকালে শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার পর এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পোশাক কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের নতুন ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকের সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই রাত সাড়ে ৭টায় কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। অসুস্থ শ্রমিকদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে রোববার সকালে শ্রমিকরা পুনরায় কর্মস্থলে এলে শনিবারের মতোই পরিস্থিতির সৃষ্টি হয়। এদিনও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় আতঙ্কিত হয়ে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি মোকাবিলায় কারখানা কর্তৃপক্ষ এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। নাম প্রকাশ না করার শর্তে কারখানায় কর্মরত তিনজন শ্রমিক বলেন, রোববার এক নারী শ্রমিক ভূতের উপস্থিতি দেখতে পান। ভূত দেখার পর ওই শ্রমিক ভিন্ন রকম আচরণ শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে ধীরে ধীরে আরও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় কর্মরত একজন পুরুষ শ্রমিক জানান, রোববার সকালে শ্রমিকরা অফিসে এসে কাজ শুরু করার প্রস্তুতিকালে গতকালের মতো একে একে অসুস্থ হয়ে পড়েন। এদিনও অন্তত ৫০ জনের বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিকভাবে বেপজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়। বক্তব্যের জন্য ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের কারখানার জিএম বিল্লাল হোসেনের মুঠোফোনে ফোন করা হলে তিনি জানান, আজ প্রায় ৯০ শতাংশ শ্রমিক কর্মস্থলে এসেছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে আজও ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দিয়েছি। শ্রমিকরা ভূত দেখার দাবি করছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “শ্রমিকরা অনেকে বলছেন, তারা ভূত দেখেছেন। তাদের এ কথা বলা তো আর বন্ধ করতে পারি না। কিন্তু আমরা যারা সচেতন মানুষ, তারা ভূতের বিষয়টি কীভাবে বিশ্বাস করি? পাশাপাশি অসুস্থ হওয়ার ঘটনাও কোনো একটি স্থানে ঘটছে না; পুরো কারখানার কয়েকটি স্থানে ঘটেছে। এছাড়া পুরো ইপিজেডের মধ্যে একমাত্র আমরাই শ্রমিকদের আরামের কথা চিন্তা করে কারখানায় এসি লাগিয়েছি, যাতে গরমে কোনো সমস্যা না হয়। মূলত কী কারণে তারা অসুস্থ হচ্ছেন, সেটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।” আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, আজও ৫-৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ইডি স্যারসহ কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছি। সকাল থেকেই আমি সেখানে উপস্থিত ছিলাম। কারখানায় গিয়ে দমবন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসরোধ হওয়ার মতো তেমন কিছু চোখে পড়েনি। শ্রমিকরা ভূতের কথা বলছেন, তবে এটি সচেতন মানুষের বোঝার বিষয়। আসলে এর মূল কারণ নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। পরিস্থিতি বিবেচনায় আজ কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

আরও
X