ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আড়াইহাজারে হত্যা মামলার আসামির স্বীকারোক্তি ও অস্ত্র উদ্ধারে পুলিশের পৃথক প্রেস ব্রিফিং
আড়াইহাজারে পরকিয়া প্রেমিকের ভাড়া বাসায় প্রেমিকার স্বামীর বস্তাবন্দী লাশ, স্ত্রী আটক
আড়াইহাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আড়াইহাজারে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুজন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।   সোমবার (১২ অক্টোবর) সকাল সাতটার দিকে উপজেলার পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ও আহত ব্যক্তিরা সবাই উপজেলার বান্টি এলাকার মালুপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাঁরা আধুরিয়া থেকে মাছ ধরে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাল্লা এলাকায় রয়েল ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সুজন  ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ছয়জন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার লালমাটিয়ায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং গাউছিয়ার একটি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইলমদীর স্মৃতিময় সিঁড়ি ব্রিজ দুই ইউনিয়নবাসির মেল বন্ধন
আড়াইহাজারে ৭ আসামীকে কোর্টে প্ররণ
আড়াইহাজারে অস্ত্র উদ্ধার, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১১
আড়াইহাজারে ৫ কোটি টাকার ভ্যাট বিহীন চায়না সূতা জব্দ, ব্যবসায়ি আটক
আড়াইহাজারে কুইজ প্রতিযোগিতা ও নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুইজ প্রতিযোগিতা ও সদ্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ম দপ্তরে নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় প্রতিভা কল্যাণ ট্রাস্ট, আড়াইহাজার, নারায়ণগঞ্জের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিভা কল্যাণ ট্রাস্টের সভাপতি ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব এবং ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাঈমা নূসরাত জিনিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিভা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজ সালমান। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ। একই সঙ্গে সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের ক্রেষ্ট বিতরন  ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগ্রহ সৃষ্টি এবং তরুণদের সরকারি চাকরিতে ও বড় ব্যবসায়ী হতে উৎসাহিত করেন।  

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

রায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় ছমিরুন নেছা (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ১৮ মাস বয়সী একটি শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাচালক রাসেলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কে এ ঘটনা ঘটে। নিহত ছমিরুন নেছা চৈতনকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার স্ত্রী। আহত শিশু আতিয়া একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ছমিরুন নেছা ও শিশু আতিয়া চৈতনকান্দা কাচারী বাজার-মানিকপুর সড়কের হাবিবুর রহমানের বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছমিরুন নেছাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু আতিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক অটোরিকশাচালক রাসেলের বাড়ি চৈতনকান্দা গ্রামে। তিনি মফিজ মোল্লার ছেলে। তাকে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। খবর পেয়ে গোপালদী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির নিহত নারীর বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।  

আড়াইহাজারে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা 

বৃহস্পতিবার (১ অক্টাবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বর্ষণের কারণে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসদর বাজারের অলিতে গলিতে সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। দীর্ঘ সময় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দোকানীরা দোকান খুলতে পারেনি।  বাজার ঘুরে দেখা গেছে, বাজারের কাঁচাবাজার পট্টি, সুবেদ আলী মার্কেট সহ বিভিন্ন গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোন কোন দোকানে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। ফলে দোকানীরা দোকান খুলতে পারছে না।  এমতাবস্থায় বেচা বিক্রি না হওয়ায় দোকানীরা লোকসানের  মুখে পড়েছেন।  বৃষ্টির কারণে রাস্তাঘাটে লোক ও যানবাহন চলাচল কম। বাজারের উপর দিয়ে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেনগুলো ময়লায় পরিপূর্ণ থাকার কারণে বৃষ্টির পানি অপসারণ করা সম্ভব হচ্ছে না। বাজারে নিযুক্ত পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত প্রতি দোকান থেকে টাকা তুলে নিলেও তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না বলে দোকানদারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।  দোকান মালিকেরা জানান, পৌরসভা থেকে পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে ঠিকমতো ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করালে বৃষ্টিতে বাজারে এ জলাবদ্ধতা হত না।  এ ব্যাপারে আড়াই হাজার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের সাথে সাক্ষাত করার চেষ্টা করা হলে তিনি অফিসিয়াল কাজে অফিসের বাইরে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। 

আড়াইহাজারে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা   

বৃহস্পতিবার (১ অক্টাবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বর্ষণের কারণে নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসদর বাজারের অলিতে গলিতে সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। দীর্ঘ সময় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দোকানীরা দোকান খুলতে পারেনি।  বাজার ঘুরে দেখা গেছে, বাজারের কাঁচাবাজার পট্টি, সুবেদ আলী মার্কেট সহ বিভিন্ন গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোন কোন দোকানে বৃষ্টির পানি ঢুকে পড়েছে। ফলে দোকানীরা দোকান খুলতে পারছে না।  এমতাবস্থায় বেচা বিক্রি না হওয়ায় দোকানীরা লোকসানের  মুখে পড়েছেন।  বৃষ্টির কারণে রাস্তাঘাটে লোক ও যানবাহন চলাচল কম। বাজারের উপর দিয়ে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেনগুলো ময়লায় পরিপূর্ণ থাকার কারণে বৃষ্টির পানি অপসারণ করা সম্ভব হচ্ছে না। বাজারে নিযুক্ত পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত প্রতি দোকান থেকে টাকা তুলে নিলেও তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না বলে দোকানদারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।  দোকান মালিকেরা জানান, পৌরসভা থেকে পরিচ্ছন্ন কর্মীদেরকে দিয়ে ঠিকমতো ড্রেনগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করালে বৃষ্টিতে বাজারে এ জলাবদ্ধতা হত না।  এ ব্যাপারে আড়াই হাজার পৌরসভার প্রকৌশলী তুষার জানান, বিষয়টি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে।

আড়াইহাজারে চালককে হত্যা করে অটো ছিনতাই, বিভিন্ন মামলায় গ্রেফতার ৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মোদ্দাশের নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটো রিকশা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। এ ছাড়া বিভিন্ন মামলার অভিযুক্ত ৯ আসামীকে গ্রেফতার করে বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে।   এলাকাবাসি ও নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায় যে, ফতেপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া এলাকার হারুন অর রশিদ এর পুত্র অটো রিকশা চালক মোদ্দাশের (৩০) মঙ্গলবার সকালে তার রিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বুধবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ রুপগঞ্জের একটি এলাকা থেকে তার লাশি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ছিনতাইকারীরা তাকে হত্যা করে তার অটো রিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। তার দুটি কন্যা সন্তান রয়েছে। অপর দিকে বিভিন্ন মামলায় মঙ্গলবার রাতে আড়াইহাজার থানা পুলিশ নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ী এলাকার মৃত সেলামত আলীর পুত্র রফিকুল ইসলাম (৩১), উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমান্দী এলাকার মৃত জসিমউদ্দিনের ছেলে রমজান আলী (৩০), দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া এলাকার মৃত জীবন বাফ্লো এর ছেলে শিপন বাফ্লো (১৯), গাগড়া এলাকার ইকবালের ছেলে ইয়াসিন শাহ (২১), সুনামগঞ্জের তাহিরপুর থানার আনোয়ারপুর এলাকার তারাই মিয়ার ছেলে শাহিন মিয়া (২১)কুমারবাগ এলাকার আক্তার হোসেনের ছেলে মো. হৃদয় (৩০), বাহ্মনদী ষাড়পাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মো. নাইম (২৬), নাগেরচর এলাকার নাছির উদ্দিনের ছেলে শাহ আলম (৩২), ও একই এলাকার মো. সাগর মিয়ার স্ত্রী শাহানা আক্তার (২৫) কে পুলিশ স্কটের মাধ্যমে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।   আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বিষয় গুলো স্বীকার করে বলেন, ধৃত আসামীদেরকে কোর্টে চালান করা হয়েছে। হত্যার বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ তদন্ত করে দেখছে।

নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে লাভ হবেনা বলে আ. লীগকে নজরুল ইসলাম আজাদের হুশিয়ারী

নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগকে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বিরত থাকার কথা বলে এ সমস্ত করে কোন লাভ হবে না বলে হুশিয়ার করেন নারায়ণগঞ্জ- ২ ( আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।  প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাকিবুল ইসলাম রাকিব। বিভিন্ন ইউনিয়ন, পৌর বিএনপি, ও আড়াইহাজার উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলে দলে সমাবেশে যোগ দিলে, সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়। সমাবেশ শেষে নজরুল ইসলাম আজাদ এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে আড়াইহাজার চৌরাস্তা পায়রা চত্বরে এসে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, যুগ্ম সম্পাদক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মাহমুদউল্লাহ লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহাম্মেদ ডালিম সহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ।   

আড়াইহাজারে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২ কেজি গাঁজা উদ্ধার 

নারায়ণগঞ্আজের ড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মিষ্টি (১৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন সিএনজি স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিষ্টি নওগাঁ জেলার দামুরহাট থানার ইসবপুর এলাকার তোফাজ্জল মন্ডলের মেয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আড়াইহাজার থানাপুলিশ  বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন সিএনজি স্টেশনে বিশেষ  অভিযান চালানোর সময়।  মিষ্টিকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাবজেল হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

আরও
X