ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা 
মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে ৫ জন গ্রেপ্তার
পূজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে নাঃ মনজুর এলাহী এমপি
পূজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে নাঃ মনজুর এলাহী এমপি
নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, আসছে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য জনপ্রতিনিধি, ডিসি, এসপি, প্রশাসন আমরা সকলেই সোচ্চার নিরাপত্তা দেওয়ার জন্য। কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া,  বাংলাদেশ হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন,  শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ।  অনুষ্ঠানে সরকারি অনুদানের পাশাপাশি মনজুর এলাহী এমপি ব্যক্তিগতভাবে ৭০টি পূজা মন্ডপে নগদ পাঁচ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা এবং ৩০০পিছ শাড়ি বিতরণ করেন। সভায় বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার বলেন, সরকার ক্ষমতায় আসছে মাত্র ছয়মাস হয়েছে। এখনই সরকার পতনের ষড়যন্ত্র চলছে। আসছে শারদীয় উৎসব যাতে শান্তিপূর্ণভাবে পালন করা হয় সেজন্য দলীয় নেতাকর্মীরা সতর্ক থাকতে হবে। যাতে কোন ষড়যন্ত্রকারী বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে। 
পূজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না: মনজুর এলাহী এমপি
শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 
মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক সমাবেশ
বেলাবোতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স
শিবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় নরসিংদীর শিবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করন প্রস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১২ অক্টোবর)  বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।  প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা সমাজ সেবা অফিসার কে এম আবু রায়হান প্রমুখ।  প্রেসকনফারেন্সে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। এটি বাস্তবায়নে সকলে সহাযোহিতা প্রয়োজন। আমাদের শিবপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শুমারী পরিচালনার জন্য ১২৮জন তথ্য সংগ্রহকারী ও রিজার্ভ হিসেবে ১৩জন তথ্য সংগ্রহকারী এবং ১৩জন সুপারভাইজার ও রিজার্ভ হিসেবে ১জন সুপারভাইজার মিলিয়ে মোট ১৪১জন মূল দায়িত্ব ও ১৪জন রিজার্ভ দায়িত্বে স্বেচ্ছাসেবী নিয়োজন সম্পন্ন করা হয়েছে।  প্রথম ধাপে দুলালপুর, বাঘাব ও আইয়ুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর শুমারী শুরু হবে।   

লাইসেন্স না থাকায় শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  

নরসিংদীর শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে মোবাইল কোর্ট। এসময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।  সোমবার (১২ অক্টোবর)  দুপুরে শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  এসময় প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।  অভিযানে ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসতানসির বিল্লাহ এবং শিবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন এসিল্যান্ড সামিউর রহমান

বেলাবোতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নরসিংদীর বেলাবোতে শারদীয় দুর্গাপূজা  উদযাপন উপলক্ষে  প্রস্তুতি  মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেসের সভাপতিত্বে উপজেলার ২৬ টি পূজা মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে উদযাপন করা যায় এ নিয়ে মতবিনিময় করা হয়।   সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মন্ডপের সিসি ক্যামেরা বাধ্যতামূলক বলে  সিদ্ধান্ত হয়।  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা, উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার খাদিজা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শিবপুরে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত  ​

"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে জাতীয় কন্যা ও শিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ​সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১ ঘটিকায় শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া স্যার)  ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ রোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষায় এগিয়ে নেওয়ার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মনোহরদীতে সতীনকে ফাঁসাতে গিয়ে নিজের শিশু কন্যাকে পানিতে চুবিয়ে হত্যা

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদির পুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে সতিন কে ফাসাতে গিয়ে  নিজের শিশু কণ্যা কে পানিতে চুবিয়ে হত্যা করলেন ঘাতক মা রহিমা টুনি।  হত্যা করার পর মরদেহ সতীনের বিছানায় লুকিয়ে রাখার এক চাঞ্চল্যকর ও নির্মম ঘটনা প্রকাশ পেয়েছে। ঘটনার পেছনে থাকা ঘাতক মা রহিমা টুনীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মা ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে, উপজেলার নয়াপাড়া গ্রামে নজরুল ইসলামের তালাবদ্ধ ঘরের ভেতর বিছানার ওপর চাদর দিয়ে পেঁচানো অবস্থায় তাঁর দ্বিতীয় স্ত্রীর আড়াই বছরের  শিশুকন্যা তানজিমার মরদেহ উদ্ধার করা হয়। রহস্যজনক এই ঘটনার পর শিশুটির নানি চরমান্দালীয়া গ্রামের ফিরোজা বেগম বাদী হয়ে মনোহরদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শিশুটির মা রহিমা টুনীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য ও পরিকল্পনা উন্মোচিত হয়।  পুলিশ সূত্র জানায়, সতীন হনুফা বেগমকে বিপদে ফেলার উদ্দেশ্যে রহিমা টুনী নিজের সন্তানকে গোপনে নানিবাড়ি থেকে নিয়ে যান। পরবর্তীতে খিদিরপুর  এলাকার পাড়াতলা গ্রামের একটি পুকুরের পানিতে চুবিয়ে শিশুটিকে নির্মমভাবে হত্যা করেন। এরপর সুযোগ বুঝে স্বামীর বসতঘরের দরজার তালা খুলে নিজ সন্তানের মরদেহ বিছানায় রেখে ঘরে বাইরে থেকে তালা দিয়ে সটে পড়েন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার রহিমার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। আদালতে দোষ স্বীকার করে তিনি  জবানবন্দি দেওয়ার পর বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ কার জব্দ, গ্রেপ্তার ১

নরসিংদীর শিবপুরে পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।   শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১০:২০ মিনিটে শিবপুর মডেল থানার এসআই মোঃ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শাষপুর (শহীদ মিনার) সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইমন মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে তার অন্য তিন সহযোগী আরমান খন্দকার (৩২), নাহিদ হাসান (২০) ও সালমান খন্দকার (৩০) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দকৃত সিলভার রঙের একটি টয়োটা প্রাইভেটকার (ঢাকা মেট্রোঃ গ-২৭-৮০৫১) তল্লাশি করে ডালার ভেতর থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো মোট ১৯৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত কাফ সিরাপ (ফেনসিডিল) উদ্ধার করা হয়।  শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর  মিয়া জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে এই গাড়িটি ব্যবহার করে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মনোহরদীতে চাঁদাবাজির মামলায় প্রতারক শাকিল গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদীতে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় প্রতারক শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে এসআরবি। তাকে বুধবার রাতে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার তাকে চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  এর আগে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে এসআরবি। গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের কাজী নজরুল ইসলাম বাদশাহর ছেলে। জানা যায়, চালাকচর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রোকেয়া আক্তারের স্বামী জাকির হোসেন চালাকচর বাজারে ভাড়া দোকানে ব্যবসা করবেন। দোকানের  মালিক সাজ্জাদ আলী বাহার দোকান বিক্রি করে দিবে জানালে জাকির হোসেন দোকান কেনার জন্য ১৮ লাখ টাকা দেয়। কিন্তু বাহার দোকান বুঝিয়ে দেয় না, আবার টাকা ফেরত চাইলেও দেয় না। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ চলতে থাকে। এর মধ্যে প্রতারক শাকিল দোকান মালিকের পক্ষ হয়ে রোকেয়া আক্তার ও স্বামীকে বিভিন্ন সময় হুমকি প্রদর্শন ও চাপ দিতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্ট মাসে শাকিল ভোক্তভোগীদের দোকানে গিয়ে সমস্যা সমাধান করে দিবে বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফেসবুকে বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে মানহানি করবে বলে হুমকি প্রদর্শন করে। পরে শাকিল তার ফেসবুকে রোকেয়া আক্তারের নামে মিথ্যা  চাঁদাবাজির বিভিন্ন পোস্ট দেয় ও তা স্থানীয় কিছু অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ করে। আর ভুক্তভোগীকে প্রতিনিয়ত হুমকি প্রদর্শন করতে থাকে। পরে ভুক্তভোগী রোকেয়া আক্তার নরসিংদী জজ কোর্টে শাকিলকে আসামি করে চাঁদাবাজি ও মানহানির মামলা দায়ের করেন। পরে আদালত ডিবিকে তদন্তভার দিলে তারা ঘটনার সত্যতা পেয়েছে বলে রিপোর্ট দেন। আর শাকিল আদালতে হাজির না হওয়ায় তার নামে আদালত ওয়ারেন্ট জারি করে। এরই প্রেক্ষিতে এসআরবি বুধবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে। পরে তাকে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  ভুক্তভোগী রোকেয়া আক্তার বলেন, শাকিল একজন খারাপ প্রকৃতির লোক। সে সমাজের বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করে মানহানি করে। তার এসব কর্মকান্ডে মনোহরদীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অতিস্ট। আমরা তার বিচার চাই যেনো সে আর কারো মানহানি না করতে পারে।  স্থানীয়রা জানায়, শরিফুল ইসলাম শাকিল মনোহরদীতে বিভিন্ন পেশার মানুষদের ব্ল্যাকমেইল করার জন্য একটি চক্র নিয়ন্ত্রন করেন। তাদের কাজ রাজনীতিবীদ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মানুষের কাছে নানা অজুহাতে অর্থ দাবি করা। তাদের চাহিদা মত অর্থ না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য পোস্ট করে হয়রানি করা। শাকিলের ফেসবুকে বিভিন্ন মানুষের বিরুদ্ধে পোস্ট এর সত্যতা পাওয়া গিয়েছে। সে বিভিন্ন মানুষের কাছে টাকা চাওয়ার অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত  রয়েছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, শাকিলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আরও
X