ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা 
মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে ৫ জন গ্রেপ্তার
মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক সমাবেশ
মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক সমাবেশ
নরসিংদীর মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা থেকে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে রক্ষা করে একটি সুন্দর, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে  ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) মনোহরদী উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি খ. ম. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহীনুর রহমান, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম বাবুল মোল্লা, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহামুদুর রহমান তপন এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সামসুল ইসলাম নাজিমসহ অন্যান্য অতিথিরা। সমাবেশে বক্তারা বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকাসক্তি শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং একটি মাদকমুক্ত, বাল্যবিবাহমুক্ত ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধ এবং নতুন প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
মনোহরদীতে সতীনকে ফাঁসাতে গিয়ে নিজের শিশু কন্যাকে পানিতে চুবিয়ে হত্যা
মনোহরদীতে চাঁদাবাজির মামলায় প্রতারক শাকিল গ্রেপ্তার 
‘জলপরী’ দেখতে পুকুরপাড়ে ভিড়, জাল ফেলতেই হতবাক সবাই!
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক–২০২৬’ সম্মাননায় মনোহরদীর নাজিম উদ্দিন 
মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মনোহরদী পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।  অভিযানে বিভিন্ন সড়ক,  আশপাশের ঝোপঝাড়, জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি কোথাও পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যায়—এ বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।  ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মনোহরদী পৌরসভায় এ বিশেষ অভিযান অনুষ্ঠিত হয়।  অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে।  তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।  এ সময় মনোহরদী পৌরসভার হিসাবরক্ষক নাসিমুর রহমান অপু, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।   

মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার

নরসিংদীর মনোহরদীতে কৃষক  কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে জাতীয় পর্যায়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন উপজেলা থেকে এ কার্যক্রম  সরাসরি সম্প্রচার করা হয়। মনোহরদীর সম্প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।   উপজেলা নির্বাহী অফিসার  মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ সজিব মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ  শামসুজ্জামান, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক, কৃষি অফিসার রুনা আক্তার, মনোহরদী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা উপজেলা বি এন পি সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন উপজেলা  বিএনপি  সদস্য গোলাম মস্তুফা ও চালাকচর ইঊনিয়ন বিএনপি সভাপতি  সরদার মাহমুদ হাসান ফোটন রাজনৈতিক ব্যক্তি বর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা ও কৃষি উপকরণ সহজে পৌঁছে দেওয়ার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, সেচ, কৃষি  প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ রাখা হয়েছে।  উল্লেখ্য, চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমে ১ লাখ ৪৭ হাজার কৃষকের মধ্যে  কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মাস্টারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট  অভিযোগের প্রতিবাদে

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে জালাল উদ্দিন ভূঁঞা, স্থানীয়ভাবে ‘সুরুজ ডাক্তার’ নামে পরিচিত, উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় খিদিরপুর বাজারে এলাকার সর্বস্তরের পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে বক্তারা বলেন, জালাল উদ্দিন ভূঁঞা সংবাদ সম্মেলনে আশিকুর রহমান মানিক মাস্টারের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুটপাট, গাছপালা কেটে জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিসহ যেসব  অভিযোগ করেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব অভিযোগের সঙ্গে মানিক মাস্টারের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এসব অভিযোগ সামনে আনা হয়েছে। অভিযোগগুলোর মাধ্যমে আশিকুর রহমান মানিক মাস্টারের সামাজিক ও  রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে তদন্ত ছাড়া কোনো ব্যক্তিকে হয়রানি না করার আহ্বান জানান তারা।  মানববন্ধন থেকে বক্তারা প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

মনোহরদীতে তিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২ হাজার গাছের চারা বিতরণ

নরসিংদীর মনোহরদীতে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার গাছের চারা বিতরণ  করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় চারা বিতরণ  করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দি হাজি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং অর্জুনচর উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, শফিকুল ইসলাম আপেল, দীপক কুমার বর্মন প্রিন্স, মো. সুরুজ মিয়া ও রায়হান উদ্দিন বাচ্চু। তারাকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন নরসিংদী জেলা ছাত্রদলের  যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কবির। প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব বলেন, ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ মনোহরদীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার বৃক্ষরোপণ করা হবে। দেশে পর্যাপ্ত বৃক্ষ না থাকায় ছয় ঋতুর দেশ এখন দুই ঋতুর দেশে পরিণত হয়েছে। বছরের অধিকাংশ সময়ই তীব্র গরম অনুভূত হচ্ছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন।’ তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। মানুষের গড় আয়ু কমে যাচ্ছে, বন্ধ্যত্বের হার বাড়ছে এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।’ পরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে  চারা বিতরণের মধ্য দিয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে মোখলেছুর রহমানের সঙ্গে থাকা অবশিষ্ট দুই পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও মনোহরদী থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জন সাধারন কে  মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মনোহরদী পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা গড়তে মেয়র প্রার্থী দোলনের অঙ্গীকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বারোপের পর নরসিংদীর মনোহরদী পৌরসভাজুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ  ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। কে হচ্ছেন মনোহরদী পৌরসভার আগামী দিনের মেয়র এ প্রশ্নই এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি পৌরসভার নয়টি ওয়ার্ড ঘুরে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সংকট রয়ে গেছে। নাগরিকদের প্রত্যাশা—এমন একজন জনপ্রতিনিধি, যিনি উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং ও আধিপত্য বিস্তারের রাজনীতি  বন্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া একটি আধুনিক, নান্দনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গঠনের প্রত্যাশাও রয়েছে পৌরবাসীর। স্থানীয়দের মতে, দল-মত নির্বিশেষে জনগণের পাশে থেকে সার্বক্ষণিক নাগরিক সেবায় নিয়োজিত থাকবেন—এমন  একজন কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতাই এখন সময়ের দাবি। এমন প্রেক্ষাপটে মেয়র পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন। দীর্ঘদিনের  পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে তিনি আন্দোলন-সংগ্রামের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত রাখার কারণে তিনি কর্মীবান্ধব এমনকি জনবান্ধব নেতা হিসেবেও পরিচিতি পেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মনোহরদী-বেলাবো আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের আস্থাভাজন হিসেবেও আমিনুর রহমান  সরকার দোলনের একটি শক্ত অবস্থান রয়েছে। স্থানীয়দের দাবি, গত প্রায় দুই বছর ধরে নানা সীমাবদ্ধতার মধ্যেও তিনি মনোহরদী পৌরসভার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। পৌরসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন সাধারণ মানুষের সেবায়। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির এবং আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবেও সহায়তা করে আসছেন তিনি।  মেয়র প্রার্থী আমিনুর রহমান সরকার দোলন বলেন, “আমার রাজনৈতিক শিক্ষাগুরু ও অভিভাবক, মনোহরদী-বেলাবো থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা এবং বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়ের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় মনোহরদী উপজেলার সকল  জায়গায় উন্নয়ন কাজ চলমান রয়েছে যা যা অবশিষ্ট রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে ইনশাআল্লাহ। বিশেষ করে পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতেও কাজ করছি। তিনি বলেন, পৌরসভার জলাবদ্ধতা নিরসনে ড্রেনসহ রাস্তা নির্মাণের কাজ চলছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে পানির পাম্প স্থাপনের কাজও চলমান রয়েছে।  পৌরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পৌরসভার বিদ্যুৎ সংযোগ একটি ফিডারের আওতায় আনার কাজও শুরু হয়েছে। দোলন আরোও বলেন, “একটি আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তুলতে পৌর এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং পৌরসভার অবকাঠামোগত উন্নয়নকে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি।”  আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে আমিনুর রহমান সরকার দোলন বলেন, আগামী তিন মাসের মধ্যে পৌরসভার অসম্পূর্ণ সব ড্রেন নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে পৌরসভার জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে নিরসন হবে এবং একই সঙ্গে  যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, পৌরসভার ভেতর দিয়ে প্রবাহিত খালটির খননকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে এই খালকে ঘিরে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।  পরিকল্পনার মধ্যে রয়েছে খালের দুই পাশের রাস্তা আধুনিকায়ন, সবুজায়ন, নাগরিকদের বসার ব্যবস্থা এবং দুই পাশের মানুষের সহজ পারাপারের জন্য একটি নান্দনিক ঝুলন্ত সেতু নির্মাণ। পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হলে খালটি মনোহরদী পৌরসভার অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে উঠবে বলে আশা করছেন তিনি।  তবে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক ভূমিকা ও জনসম্পৃক্ততার কারণে আমিনুর রহমান সরকার দোলনের প্রার্থিতা নিয়ে আলোচনা তুলনামূলক বেশি।  এখন মনোহরদী পৌরবাসীর দৃষ্টি মূলত দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক সমীকরণের দিকে। সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা এবং উন্নয়ন পরিকল্পনা ঘিরে এরই মধ্যে পৌরসভার  বিভিন্ন ওয়ার্ডে আলোচনা বাড়ছে। মনোহরদী পৌরবাসীর প্রত্যাশা, যেই মেয়র নির্বাচিত হন না কেন, তিনি যেন পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা, ড্রেনেজ, বিদ্যুৎ, পানি, যোগাযোগ ও নাগরিকসেবার  সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক পৌরসভা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখেন।

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর-চন্দনপুর এলাকায় ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে তিনজনকে ৭ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (২৬ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান চালিয়ে ইমন, সাদিকুল ও সজীবকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।  পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী প্রত্যেককে ৭ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।  অভিযানে মনোহরদী থানার এএসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।  মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও
X