ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বেলাবোতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স
বেলাবোতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বেলাবোতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বিভক্ত না করে পূর্ন:বহাল রাখার দাবিতে (২৭ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১ টায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী ও ভোটাররা।  জানা গেছে, নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২,৩০০ জন। স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলের ভোটাররা অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই কেন্দ্রে ভোট দিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি কোনো যৌক্তিক কারণ ছাড়াই উক্ত কেন্দ্র থেকে ৯০০ জন ভোটারের নাম কেটে নিয়ে সল্লাবাদ পশ্চিম পাড়া গ্রামে সল্লাবাদ আদর্শ ইসলামীয়া এবতেদায়ী মাদ্রাসায়  একটি সম্পূর্ণ নতুন ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, নতুন যে ভোট কেন্দ্রটি নির্ধারণ করা হয়েছে, তা সাধারণ ভোটারদের বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ায় এবং দূরত্বের কারণে বিশেষ করে বয়োবৃদ্ধ, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের জন্য সেখানে গিয়ে ভোট দেওয়া চরম কষ্টসাধ্য হয়ে পড়বে। এতে অনেক ভোটার ভোটদানে অনীহা প্রকাশ করতে পারেন, যা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার শামিল। মানববন্ধনে ভার্চুয়াল বক্তব্য রাখেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান।আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদল সদস্য মোঃ কামরুজ্জামান আজিম,মানববন্ধনে বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম বলেন,নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্বাধীনতার পর থেকে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করে আসছে, তা হঠাৎ ভেঙে দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নেব না। এই হঠকারী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে নবগঠিত কেন্দ্রটি বাতিল করে নিলক্ষিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেই পূর্বের মতো সমস্ত ভোটারদের ভোটদানের ব্যবস্থা বহাল রাখার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান। মানববন্ধন শেষে গণশুনানির অনুষ্ঠিত হয়। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাররুল হাসান বলেন দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় এলাকাবাসী।
বেলাবোতে আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বেলাবোতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
বেলাবোয় ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বেলাবোতে আনসার কমান্ডারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
বেলাবোতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও সড়ক তথ্য যাচাইকরণ কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে নরসিংদীর বেলাবোতে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি’ প্রকল্পের আওতায় সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বেলাবো উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক অধিকার সংক্রান্ত বিষয় এবং বিদ্যমান তথ্য যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করাই কর্মশালার মূল লক্ষ্য। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট মোঃ আদনান হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী,বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান (আক্তার), বেলাবো উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার কাজল, সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন,বেলাবো ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাবিবুর রহমান ও চর-উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট'সহ প্রমুখ।

বেলাবোতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও সড়ক তথ্য যাচাইকরণ কর্মশালা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে নরসিংদীর বেলাবোতে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি’ প্রকল্পের আওতায় সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, বেলাবো উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক অধিকার সংক্রান্ত বিষয় এবং বিদ্যমান তথ্য যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যৎ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করাই কর্মশালার মূল লক্ষ্য। বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ারের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেটস-এর জিআইএস স্পেশালিস্ট মোঃ আদনান হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন ইভা,উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান (আক্তার), বেলাবো উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার কাজল,সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন স্বপন,বেলাবো ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাবিবুর রহমান ও চর-উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট'সহ প্রমুখ।  

রায়পুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নরসিংদী রায়পুরা উপজেলার জঙ্গি শিবপুর বাজারে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গণপিটুনিতে নাসির নিহত হওয়ার পর, সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকার নির্দোষ ও গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে অভিযোগ উঠেছে। মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি  শিবপুর বাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার শম মানুষ ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেন। নরসিংদী জেলা শহিদ জিয়া পরিষদের সহ-সভাপতি আবু কাউছার আহমেদের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শহিদ মিয়া,উত্তর বাখরনগর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ সোহরাব হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ,যুবদলের নেতা মোঃ শ্যামল মিয়া ডিলার'সহ প্রমুখ। এই সময় ​মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তার মৃত্যু হয়। অথচ এই ঘটনাকে হাতিয়ার করে মামলার বাদি মোশারফ স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন। মামলা দিয়ে এলাকার মাদক বিরোধী আন্দোলন দমানো যাবে না। গ্রামের সব মানুষ আজ ঐক্যবদ্ধ। মাদক ব্যবসায়ী ও তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ​মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা এই বানোয়াট  মামলা প্রত্যাহার এবং প্রকৃত ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত ১৬ জুলাই ২০২৬ নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয় বলে জানান বক্তারা। নিহত যুবকের নাম নাসির মিয়া। তিনি জঙ্গি শিবপুর এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।  

সাইকেলে ৬ দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন বেলাবোর সজিব ​

সাইকেলে করে ছয়টি দেশ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার। তার এই ব্যতিক্রমী ও সাহসিক উদ্যোগে এলাকায় ব্যাপক আলোড়ন ও স্বতঃস্ফূর্ত আগ্রহের সৃষ্টি হয়েছে। ​সজিব বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির সালাউদ্দিন তালুকদারের ছেলে। সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে পৌঁছে হজ পালন করাই তার মূল লক্ষ্য। ​সৌদি আরব পৌঁছাতে সজিবকে মোট ছয়টি দেশ অতিক্রম করতে হবে। এটিই তার প্রথম দীর্ঘ অভিযান নয়,এর আগে তিনি সাইকেলে করে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। এমনকি মাত্র ৪৮ ঘণ্টায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে পাড়ি দেওয়ার এক অনন্য কীর্তিও রয়েছে তার ঝুলিতে। ​নিজের এই যাত্রা সম্পর্কে সজিব বলেন, ছোটবেলা থেকেই সাইকেলে চড়ে হজে যাওয়ার একটি স্বপ্ন লালন করছিলাম। অবশেষে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমার এই যাত্রা শুরু। নিরাপদে গন্তব্যে পৌঁছে যেন পবিত্র হজ সম্পন্ন করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই। বেলাবো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ বলেন, সজিবের এই ব্যতিক্রমী ও সাহসিক সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছাশক্তি ও দূরদর্শিতার এটি এক অনন্য দৃষ্টান্ত। তার এই দীর্ঘ সফর সফল ও সুগম হোক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার নিরাপদ যাত্রার জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।

বেলাবোতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

নরসিংদীর বেলাবো উপজেলার আড়িয়াল খাঁ নদে উৎসবমুখর পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে এই আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী ফয়সাল আহম্মেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি কামরুল শহীদ,উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব। পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তা মাসুদুজ্জামান সরকার,আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার মোঃ তানভীর আহমাদ বিপ্লব। শনিবার বিকেলে আড়িয়াল খাঁ নদের দুই পাড়ে হাজারো উৎসুক জনতা ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করতে ভিড় জমান। করতাল আর বৈঠার ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো নদী এলাকা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গ্রামবাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এমন আয়োজন প্রতি বছরই করা উচিত বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা।  

বেলাবোতে নিষিদ্ধ  ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেফতার ​

নরসিংদীর  বেলাবোতে  সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বাংলাদেশ  কেন্দ্রীয় কমিটির  ছাত্রলীগের  সহ-সভাপতি মো: এহসান উল্লাহ পিয়াল (৩২কে ) গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। ২৩ আগস্ট রবিবার  সকালে  বেলাবো বাজার সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পিয়াল নরসিংদী জেলার বেলাবো থানার নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে। ​পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাব থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের (সংশোধনী ২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রুজু করা হয়। ​বেলাবো থানার অফিসার ইনচার্জ   (ওসি) এসএম আমানউল্লাহ  বিষয়টি নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।  পাঁচ দিনের  রিমান্ড  চেয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাবিকে কুপিয়ে জখম

নরসিংদীর বেলাবোতে  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে।গতকাল বিকেলে উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত গৃহবধূকে  আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূর নাম সুলতানা খাতুন, তিনি  অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবুল হোসেনের স্ত্রী।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে শরিকানা জমি নিয়ে দেবর মো: মো মুনসুর আলীর সাথে তার পরিবারের সাথে বড় ভাই মোঃ আবুল হোসেনের বিরোধ চলছিল।গতকাল বিকেলে ওই বিরোধপূর্ণ জমিতে কাজ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেবর ও তার স্ত্রীর  সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বড় ভাইয়ের স্ত্রীর ওপর   ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ওই গৃহবধূর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এ ঘটনায় বেলাবো থানায় একটি লিখিত অভিযোগ দায়েরে হয়েছে। বেলাবো থানার  অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ  জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বেলাবো থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে  পাঠিয়েছেন।  বাকি আসামীদের ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও
X