ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
পূজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে নাঃ মনজুর এলাহী এমপি
পূজা মন্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না: মনজুর এলাহী এমপি
শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 
শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 
নরসিংদীর শিবপুরে 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬' পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ​মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে । এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"।  ​শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মাহবুব খান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব শেখ মানিকসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​আলোচনা সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপক দলের পরিচালনায় একটি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
শিবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করন প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
লাইসেন্স না থাকায় শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা  
শিবপুরে জাতীয় কন্যা ও শিশু দিবস পালিত  ​
শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ কার জব্দ, গ্রেপ্তার ১
শিবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন 

নরসিংদীর শিবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।  এ উপলক্ষে বুধবার (৭ অক্টোবর)  দুপুরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন উদ্বোধন করেন শিবপুর আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী।  অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি)  সামিউর রহমান, ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মাসুদুর রহমান।    অনুষ্ঠানে প্রধান অতিথি মনজুর এলাহী এমপি বলেন, বিএনপি সরকার শিক্ষাবান্ধব সরকার। এবছর শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন,  ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে, রাষ্ট্র পরিচালনার কারিগর হবে। ফলে শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয় গুরুত্বপূর্ণ।  শিশুরা শিক্ষকদের কথা বেশি মেনে থাকে। শিক্ষকরা যেভাবে পড়ান তারা সেটাই বিশ্বাস করে। অনেক সময় অভিভাবকরা শিশুদের পড়া নিয়ে কিছু বললে বলে মেডাম বা স্যার এইভাবে বলেছেন। অর্থাৎ শিশুরা শিক্ষকদের ফলো করেন। কাজেই শিক্ষকরা পাঠদান কালে শিশুদের নীতি আদর্শ, নৈতিকতা, আদব কায়দা এসব বিষয়েও গুরুত্ব দেবেন।  

শিবপুরে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত ইউএনও ফারজানা ইয়াসমিন

নরসিংদীর শিবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন তাঁর কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে অল্প সময়েই শিবপুরবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার প্রতি আন্তরিক মনোযোগ এবং দ্রুত সমাধানের উদ্যোগ তাঁকে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন জনবান্ধব প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিত করেছে। বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের একটি সষ্কটকাল মুহূর্তে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সরকারি বিভিন্ন সেবাকে সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে নিরলস ভাবে কাজ করছেন। উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে তিনি সেবার মান নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগ, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা উদ্যোগেও তাঁকে সবসময় সক্রিয় দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন একজন দেশ প্রেমিক, সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তা। ওনার বিশেষ গুণ হলো তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন। তাঁর আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণেই শিবপুরবাসীর হৃদয়ে তিনি একটি বিশেষ স্থান করে নিয়েছেন। উপজেলার সচেতন মহল মনে করেন, এ ধরনের জনবান্ধব ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তা শিবপুরের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোছা: ফারজানা ইয়াসমিন সততার সঙ্গে শিবপুরবাসীর কল্যাণে কাজ করে যাবেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, আমি সরকারের দেওয়া দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করি। উপজেলাবাসীর সেবা নিশ্চিত করাই আমার কাজ। আমার অফিসের দরজা সবসময়ই জনগণের জন্য খোলা থাকে। যে কোন লোক যেকোন সময় আমার এখানে আসতে পারে। আমি মানুষের কল্যাণে কাজ করতে  সচেষ্ট থাকি।

শিবপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান 

নরসিংদীর শিবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসন ও শিবপুর পৌরসভার আয়োজনে শহীদ মিনার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নেতৃত্বে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, উপজেলা জাসাসের আহবায়ক এস এম আরিফুল হাসান প্রমুখ। 

ময়লার ভাগাড় সরিয়ে প্রশংসিত শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিন

কয়েক দিন আগেও যেখানে ছিল পৌরসভার ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর জনদুর্ভোগ, সেই স্থানটিই এখন পরিণত হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছের বাগানে। এমন ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে নরসিংদীর শিবপুরের বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী ও পথচারীরা। জনগুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার ভাগাড় থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি নানা রোগের ঝুঁকি ও চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। অবশেষে শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে সেই ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে ফুল, ফল ও ঔষধি গাছের চারা লাগানো হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিমের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকত, সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। ময়লার দুর্গন্ধের পরিবর্তে এখন স্থানটি হয়ে উঠেছে সৌন্দর্য ও পরিবেশবান্ধবতার প্রতীক। স্থানীয়রা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ বানিয়াদি ডিসি রোডের ময়লার ভাগাড় অপসারণ ও সেখানে বাগান তৈরির যে উদ্যোগ নিয়েছেন, তা তাঁর জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এলাকাবাসীর প্রত্যাশা, বাগানটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে এটি শিবপুরের একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব স্থান হিসেবে গড়ে উঠবে। ময়লার ভাগাড় থেকে ফুল-ফল ও ঔষধি গাছের বাগান—শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের এই উদ্যোগ যেন বলে দেয়, সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে পুরো এলাকার চিত্র। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ‘জনগণের চলাচলের এই রাস্তায় দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় ছিল। মাননীয় সংসদ সদস্য মনজুর এলাহী স্যারের নির্দেশনায় দীর্ঘদিনের এই ময়লার ভাগাড় অন্যত্র সরানো হয়েছে।’

শিবপুরের চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন ইঞ্জিনিয়ার বশির আহমেদ

নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্যা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার বশির আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অনুমোদিত এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে মুহাম্মদ ছফিউল্লাহ এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে  মো. রেজাউল করিম ভূঞা মনোনীত হয়েছেন।  উল্লেখ্য তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা,  সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন , দারিদ্র্য বিমোচন, খেলাধুলার প্রসার, মাদক নির্মূল, এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছেন। সুখে-দুঃখে ও বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি এলাকায় একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে পরিচিত। ইঞ্জিনিয়ার বশির আহমেদ এর আগেও এই স্কুলের সভাপতি ছিলেন। তখন স্কুলের লেখা পড়ার মান বৃদ্ধি সহ অবকাঠামো উন্নয়ন করে প্রশংসিত হয়েছেন।  শিক্ষা বোর্ডের অনুমোদনপত্রে স্মারক ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে বিধি মোতাবেক বিদ্যালয়ের একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।  প্রকৌশলী বশির আহমেদ অত্র স্কুলের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

ইলেকট্রিক হুইল চেয়ার পেয়ে আনন্দিত শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহিম

বেঁচে থাকার লড়াই এর জন্য একটি ইলেকট্রিক হুইলচেয়ারের অপেক্ষা শেষ হয়েছে শারীরিক প্রতিবন্ধী অসহায় আব্দুর রহিমের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন তার হাতে একটি ইলেকট্রিক হুইল চেয়ার তুলে দেন।  নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর দুড়িপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিম একজন শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে তিনি প্যারালাইজড হয়ে কোমরের নিচের অংশের অনুভূতি হারিয়েছেন। নিজে চলাফেরা তো দূরের কথা, অন্যের সহযোগিতা ছাড়া ঘর থেকেও বের হতে পারেন না। অসহায় এই মানুষটির সংসারে রয়েছে দুটি ছেলে সন্তান। দুর্ভাগ্যজনকভাবে তার সন্তানরাও শারীরিক প্রতিবন্ধী। পরিবারের উপার্জন করার মতো কার্যত কেউ নেই। একসময় মানুষের সহায়তায় তিনি চলাফেরা করতেন এবং কোনোভাবে সংসারের খরচ জোগাড় করার চেষ্টা করতেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখন আর স্বাভাবিকভাবে ঘরের বাইরে বের হওয়াও সম্ভব হচ্ছে না। জীবনের কঠিন বাস্তবতায় বাধ্য হয়ে অন্যের সহযোগিতায় রিকশায় বসে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাইতে হয় তাকে।  মানুষের কাছ থেকে পাওয়া সামান্য সহায়তার একটি অংশ আবার রিকশা নিয়ে তাকে ঘোরানো ব্যক্তিকে দিতে হয়। অবশিষ্ট অর্থ দিয়ে কোনো রকমে চলে তার অসহায় পরিবার। আব্দুর রহিমের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল একটি ইলেকট্রিক  হুইলচেয়ার । এমন একটি হুইলচেয়ার পেলে তিনি অন্তত অন্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন। মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য যাওয়ার ক্ষেত্রেও তার দুর্ভোগ অনেকটা কমে আসত। তার এই স্বপ্ন পূরণ হয়েছে। এতে অসহায় আব্দুর রহিম জীবনে নতুন আশার আলো দেখছেন।  তিনি তাঁরপাশে দাড়ানোর জন্য সংসদ সদস্য মনজুর এলাহী ও ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিনকে কৃতজ্ঞতা জানিয়েছেন। 

শিবপুরে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন, আহত মা ও ভাই 

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক পিতা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।  নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫)। পরিবারের সদস্যরা জানান, ছেলের সাথে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগম সহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়।  খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, এঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

আরও
X