চিতলমারীতে অশ্বিনী সেবাশ্রমে কপিল সভাপতি সঞ্জীবন সাধারণ সম্পাদক
বাগেরহাটের চিতলমারী উপজেলার গঙ্গাচন্না গ্রামের শ্রী অশ্বিনী সেবাশ্রমের কার্যানির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কপিল কৃষ্ণ মণ্ডলকে সভাপতি ও সঞ্জীবন গাইন সাধারণ সম্পাদক এবং শংকর ঢালীকে কোষদাক্ষ পদে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে অশ্বিনী সেবাশ্রম চত্বরে শত শত মতুয়া ভক্তদের উপস্থিতিতে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সেবাশ্রমের কার্যক্রম আরো গতিশীল ও সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক কর্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে এ কর্যনির্বাহী কমিটি গঠিত হয়।
মতুয়া প্রতিনিধিদের পূর্ণ সমর্থনে ও সর্বসম্মতিক্রমে কমিটিতে পুনরায় কপিল কৃষ্ণ মণ্ডলকে সভাপতি, সঞ্জীবন গাইন কে সাধারণ সম্পাদক এবং শংকর ঢালীকে কোষাদাক্ষ পদে মনোনীত করা হয়। কপিল কৃষ্ণ মণ্ডলকে পূনরায় সভাপতি নির্বাচিত করায় তিনি সকল ভক্তবৃন্দ ও এলাকাবাসিকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
ফকিরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র্যালি ও আলোচনা সভা
ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ