ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ফকিরহাটে মূলঘর স্কুলে সাইবার সিকিউরিটি বিষয়ে সভা
ফকিরহাটে অবৈধভাবে সার নেওয়ার সময় জব্দ, তিনজনের জরিমানা 
ফকিরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
ফকিরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
“উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১০টায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তৌহিদুর রহমান, সমাজসেবক শেখ আব্দুল সালাম, ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শৈখ সৈয়দ আলীসহ অন্যান্যরা।  এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন কমৃকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 
ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার  
ফকিরহাটে ভৈরব নদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার 
শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ফকিরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ
ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২

বাগেরহাটের ফকিরহাটে গরু বহন করে নিয়ে যাওয়ার পথে ভ্যানের পিছনে সোহাগ পরিবহণের ধাক্কায় ভ্যানযাত্রী মো: জাহিদুল ইসলাম খলিল (৪৭) নিহত হয়েছেন। এসময় নিহতের ছেলে নাহিদ হাসান (২০) ও অজ্ঞাত ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।  খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো: জাহিদুল ইসলাম খলিল খুলনার লবনচরার মোক্তার হোসেন সড়ক এলাকার ছামাদ আকনের ছেলে।   পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হতাহতরা উপজেলা বেতাগা পশুরহাট থেকে একটি গরু ক্রয় করে ভ্যানযোগে খুলনার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে এসে পৌছালে খুলনাগামী সোহাগ পরিবহণ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মো: জাহিদুল ইসলাম খলিল ঘটনাস্থলে মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এরমধ্যে নিহতের ছেলে নাহিদ হাসান আশংকাজনক বলে পুলিশ জানান।  উপজেলা মেডিকেল অফিসার ডা: সৈয়দা রেহেনা আক্তার জানান, সড়ক দুর্ঘটনার ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।   কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। 

বৃষ্টি উপেক্ষা করে নৌকাবাইচ দেখতে চিত্রার পাড়ে মানুষের ঢল

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মায়ারখালী চিত্রা নদীতে ৩৬তম বার্ষিক গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীদের ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করে বাঙালি সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষ সহ নানা বয়সের মানুষ আনন্দে মেঠে উঠে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ১০টি নৌকা অংশগ্রহন করে। নৌকাবাইচ এর আয়োজন করে মায়ারখালী যুব সংঘ।  এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজন কমিটির সভাপতি পরিতোষ বাগচী, সাধারন সম্পাদক রঞ্জন বালা ও মিল্টন শাখারীসহ কমিটির কিরন মন্ডল, পঞ্চানন বিশ্বাস, গৌতম বিশ্বাস, সঞ্জিত বিশ্বাস, মনোজ গাইন, মিলন মোহšসহ অন্যান্যরা। নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফকিরহাটে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি প্রকল্পের অর্থায়নে ফুটবল বিতরণ করা হয়েছে।  উপজেলা প্রশাসনের উদ্যোগে (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে এই ফুটবল বিতরণ করা হয়। এদিন ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি করে মোট ১০০টি ফুটবল বিতরণ করা হয়েছে।  বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। উপজেলা একাডেমিক সুপাভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।   এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। শির্ক্ষাথীরা খেলাধুলায় মন দিলে অপরাধমূলক কর্মকান্ঢে জড়াতে পারবে না। তিনি বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীরা কোথায় যাচ্ছে এগুলো দেখার জন্য সকলের প্রতি আহবান জানান।   

ফকিরহাটে চাকুলীবাসীর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন 

“মাদকমুক্ত সমাজ গড়ি. সুস্থ ভবিষ্যত গড়ি” এই স্লোগানকে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার চাকুলী চৌরাস্তা মোড়ে এই মান্ববন্ধনের আয়োজন করা হয়। এতে বেতাগা ইউনিয়নের বিভিন্ন এলাকা শত শত নারী-পুরুষ অংশগ্রহন করেন।  মানববন্ধন কর্মসূচিতের বক্তব্য রাখেন বেগাতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: নুর ইসলাম শেখ, বেতাগা ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমির মো: আবু দাউদ, বিএনপি নেতা মো: ইউনুস আলী শেখ, যুবদল নেতা মো: মিরুজুল ইসলাম, জায়ামায়ত নেতা মো: মিরুজুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য লূৎফর রহমান কালা, মহিলা ইউপি সদস্যা কামরুন্নাহার নিপাসহ অন্যান্যরা।  এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্র এলাকা মাদকে ছয়লাব হয়েছে গেছে। এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেড়ে চলেছে। সাধারন মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছেন। চিহ্নিত মাদক ব্যবসায়ী ইকবাল ও রাজনসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের দৌরাত্বে মানুষ অতিষ্ট হয়ে গেছে।  বক্তারা আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দলমত নির্বিশেষে আমরা চাকুলীসহ বেতাগা এলাকা মাদকমুক্ত করবো। 

ফকিরহাটে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নলধা মাধ্যমিক বিদ্যালয়ে সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।  বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার নলধা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।  উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা উপজেলা প্রকৌশলী শোভন সরকার  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অপরদিকে, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) সুরঞ্জিত কুমার হালদার। এসময় এসএমসির সভাপতি মল্লিক ইদ্রিস আলী, শেখ সুমন হোসেন, সবুজ কুমার দাশসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  এসময় বক্তারা বলেন, সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করার একটি সমন্বিত বিশেষ উদ্যোগ গ্রহন। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় বিষয়ে সকলকে অবহিতকরণ। সামাজিক বাল্যবিবাহের কুফল এবং এর আইনি প্রতিরোধ সম্পর্কে সচেতন করা।  

ফকিরহাট শিরীণ হক স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) পালিত হয়েছে। এ উপলক্ষে  কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও কুইজ প্রতিযোগিতাা, রাসুল (সা:) এর জীবনী নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শেখ কবীর আহম্মেদ। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়।  সহকারী শিক্ষক মো: খায়রুল বাসার জুয়েলের সঞ্চালনায় এসময় অধ্যক্ষ স. ম নাসির উদ্দিন মাহাতাব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, অভিভাবক সদস্য শেখ সেলিম আহমেদ, সাবেক অভিভাবক সদস্য কাজী মনিরুজ্জামান টুটুক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোড়ল সাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ হুসাইন মোহম্মদ জিয়া ও বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।  

ফকিরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন 

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্সে ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্ত শোভা রায়, সমাজসেবা কর্মকর্তা দিপঙ্কর কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, মোড়ল কামররুজ্জামান, মো: আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।   

আরও
X