ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 
মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টি চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভায় মিলিত হন। পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা সোমনাথ দে। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। ​অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক বি. এম. রেজাউল করিম সোহাগ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সাবিনা ইয়াসমিন এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মজনু মোল্লা। সভাটি সঞ্চালনা করেন মোরেলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ। ​সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারকে অস্থিতিশীল করতে নিষিদ্ধঘোষিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার দোসররা পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। তাদের এই নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির দলীয় নেতাকর্মীরা মাঠে থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন
মোরেলগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
মোরেলগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভা: দলীয় ঐক্যের তাগিদ এমপি সুবর্ণা সিকদারের
মোরেলগঞ্জে 'ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাই নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে কৃষক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পিছনে মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই। মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাই নিহতের ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে গভির শোক ও সমবেদনা জ্ঞাপন করে মেহেদী হাসান ইয়াদ বলেন, জাতীয়তাবাদি দল বিএনপি নিহত দুই পরিবারের পাশে আছে।পরবর্তিতে সরকারী কোন সাহায্য সহযোগিতার ব্যাপারেও উপজেরা বিএনপি তাদের পাশে থাকবে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, নিহতের খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

​মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। ​উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ- এর সভাপতিত্বে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এবং অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ​আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য, দর্শন, সৃষ্টিকর্ম, দেশপ্রেম ও সাম্যের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কবির রচিত জনপ্রিয় গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​উল্লেখ্য, সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ - ২৫ মে ২০২৭) উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে এবং এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট মোরেলগঞ্জে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ আগস্ট সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। ​উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ- এর সভাপতিত্বে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এবং অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ​আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির জীবন, সাহিত্য, দর্শন, সৃষ্টিকর্ম, দেশপ্রেম ও সাম্যের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে কবির রচিত জনপ্রিয় গান ও কবিতা নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ​উল্লেখ্য, সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ (২৫ মে ২০২৬ - ২৫ মে ২০২৭) উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে এবং এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট মোরেলগঞ্জে এ উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ আগষ্ট) বেলা ২টার দিকে ৬৯ নম্বর এসবি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সমানের সড়কে অভিভাবকবৃন্দ, এলাকাবাসি ও সচেতন নাগরিকের ব্যানারে মানববন্ধনটি করা হয়। মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে লেখা ছিলো, প্রধান শিক্ষক শিউলী পারভিন কর্তৃক বিদ্যালয় পরিচালনায় দুর্নীতি এবং স্লিপ বরাদ্দ, সরকারি গাছ কর্তনসহ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মেনর বিরুদ্ধে মানববন্ধন’। মানববন্ধনে নিজেদেরকে অভিভাবক সদস্য, এলাকার সচেতন নাগরিক, জমিদাতা ও বিএনপি নেতা দাবি করে বক্তৃতা করেন সুমন হাওলাদার, মিনারা বেগম, শিল্পি খানম, রবিউল ইসলাম, জাকির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি গফফার খান, জমিদাতা নাসির খান ও আমজাদ হোসেন। বক্তারা বলেন, শিউলী পারভীনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা নিয়ম বর্হিভূত ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসি ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন করছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক শিউলী পারভীন বলেন, বিদ্যালয় ছুটির দিনে নিজেদেরকে অভিভাবক দাবি করে যারা মানববন্ধন করেছেন তারা কেউই এ বিদ্যালয়ের অভিভাবক নন। তাদের অভিযোগ কাল্পনিক ভিত্তিহীন। সাংবাদিকদেরকে বিষয়টি খতিয়ে দেখার জন্যও অনুরোধ করেন প্রধান শিক্ষক। এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা বলেন, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। কমিটি বাতিল করার নির্দেশনা দেওয়া হয়েছিলো। পরে আবার সে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। গাছ কাটার বিষয়ে পৃথক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোরেলগঞ্জে রাত ১০ টায় জামায়াতের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের জরিপ কাজে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যাপক দলীয়করণের অভিযোগ তুলেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। সোমবার রাত সাড়ে ৯টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। ​সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর ও নায়েবে আমীরের যৌথ স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মো. মনিরুজ্জামান। ​লিখিত বক্তব্যে তিনি বলেন, “ফ্যামিলি কার্ডের জরিপসংক্রান্ত কাজে ইউনিয়নভিত্তিক সুপারভাইজার ও গণনাকারী নিয়োগের ক্ষেত্রে চরম দলীয়করণ করা হয়েছে। এতে বিগত সরকারের সুবিধাভোগী ফ্যাসিবাদের সহযোগীদের নিয়োগ দেওয়া হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, মোরেলগঞ্জের বিভিন্ন মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগের ক্ষেত্রেও একটি পক্ষ দলীয়করণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ​উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, পৌর আমীর মো. রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন আমীর মাওলানা মো. মহিবুল্লাহ রফিক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আলীম এবং পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আল আমীন। ​এছাড়াও সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মো. রেজাউল করিম, পৌর যুব বিভাগের সেক্রেটারি তানভিরুল ইসলাম বনি এবং জামায়াত নেতা মাওলানা মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানির সংকট নিরসনে ২৪ আগস্ট সোমবার বেলা ১০ টায় ডিএমজেড ও নেটজ বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর সৃজন প্রকল্পের সহোযোগিতায় ও মোরেলগঞ্জ ও শরনখোলার ভুক্তভোগী নাগরিক সমাজের আয়োজনে নাগরিক সমাবেশ, পদযাত্রা এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তারা ভূগর্ভস্থ পানির অতিরিক্ত লবণাক্ততা এবং প্রাকৃতিক দুর্যোগে মিষ্টি পানির উৎস নষ্ট হওয়ার ফলে তৈরি হওয়া সংকট তুলে ধরেন। বৃষ্টির পানি সংরক্ষণে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ, সরকারি পুকুর ও জলাধারসমূহের নিয়মিত খনন, পুনঃখনন ও সঠিক রক্ষণাবেক্ষণ বন্যা নিয়ন্ত্রণ ও লবণাক্ততা প্রতিরোধে দ্রুত বাঁধ সংস্কার এবং অকার্যকর পিএসএফ মেরামত ও নতুন পিএসএফ স্থাপন, ইউনিয়ন পর্যায়ে পানি ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ, নিয়মিত পানির মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী জলবায়ু-সহনশীল বাজেট বরাদ্দ নিশ্চিতকরণসহ পানির সংকট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,জাগরণী চক্র ফাউন্ডেশন (সৃজন প্রকল্প)-এর পক্ষ থেকে প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান,স্হানীয় গণমাধ্যম কর্মী, যুব সমাজের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।  আয়োজকেরা জানান, উপকূলীয় মানুষের সুপেয় পানির অধিকার বাস্তবায়নে তাঁদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন (সৃজন প্রকল্প)-এর ইউনিট ম্যানেজার মো: জিল্লুর রহমান।

মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানির সংকট নিরসনে ২৪ আগস্ট সোমবার বেলা ১০ টায় ডিএমজেড ও নেটজ বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর সৃজন প্রকল্পের সহোযোগিতায় ও মোরেলগঞ্জ ও শরনখোলার ভুক্তভোগী নাগরিক সমাজের আয়োজনে নাগরিক সমাবেশ,পদযাত্রা এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তারা ভূগর্ভস্থ পানির অতিরিক্ত লবণাক্ততা এবং প্রাকৃতিক দুর্যোগে মিষ্টি পানির উৎস নষ্ট হওয়ার ফলে তৈরি হওয়া সংকট তুলে ধরেন। বৃষ্টির পানি সংরক্ষণে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ, সরকারি পুকুর ও জলাধারসমূহের নিয়মিত খনন, পুনঃখনন ও সঠিক রক্ষণাবেক্ষণ বন্যা নিয়ন্ত্রণ ও লবণাক্ততা প্রতিরোধে দ্রুত বাঁধ সংস্কার এবং অকার্যকর পিএসএফ মেরামত ও নতুন পিএসএফ স্থাপন, ইউনিয়ন পর্যায়ে পানি ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ, নিয়মিত পানির মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী জলবায়ু-সহনশীল বাজেট বরাদ্দ নিশ্চিতকরণসহ পানির সংকট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,জাগরণী চক্র ফাউন্ডেশন (সৃজন প্রকল্প)-এর পক্ষ থেকে প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান,স্হানীয় গণমাধ্যম কর্মী, যুব সমাজের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।  আয়োজকেরা জানান, উপকূলীয় মানুষের সুপেয় পানির অধিকার বাস্তবায়নে তাঁদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন (সৃজন প্রকল্প)-এর ইউনিট ম্যানেজার মো: জিল্লুর রহমান।

আরও
X