ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
লালন মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার শিক্ষা দিয়েছেন: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন।। আটক-২
ভেড়ামারায় রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার
ভেড়ামারায় রেললাইন থেকে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে জয়নাল আবেদীন (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ ৬৮ পাড়া এলাকা সংলগ্ন রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয়নাল আবেদীনের পিতার নাম নয়া মিয়া, সাং-দাঙ্গাপাড়া, থানা-বোদা, জেলা-পঞ্চগড়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রেললাইনের ওপর এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানান। খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পোড়াদহ রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। জয়নাল আবেদীনের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পোড়াদহ রেলওয়ে থানার ওসি হুসাইন হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবরার ফাহাদ সেতুর নির্ধারিত স্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী শাহে আলম
প্রতিমন্ত্রী শাহে আলমের অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি!
বাড়ি ছেড়ে পালিয়ে ৪ কিশোরীর স'মকা'মিতা, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুইজন!
ভেড়ামারায় পদ্মার ভয়াবহ ভাঙন, অস্তিত্ব সংকটে কুচিয়ামোড়া পানবাজার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ভেড়ামারা কলেজের সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকসে অসাধারণ সাফল্য অর্জন করেছে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ। গোলক ও চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়নসহ বিভিন্ন ইভেন্টে রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জন করে কলেজের শিক্ষার্থীরা। ভেড়ামারা সরকারি কলেজ (ছাত্র) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার অংগ্রহন করেন। এ সাফল্যে কলেজের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা। বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মান জানাতে সোমবার ভেড়ামারা সরকারি কলেজ কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করেন।ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত খুলনা বিভাগীয় পর্যায়ে খুলনার সরকারি ব্রজলাল কলেজ মাঠে এ্যাথলেটিক্স গোলক ও চাকতি নিক্ষেপ প্রতিযোগিতায় ২টিতে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী আছিয়া আনান মিথিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করেন। এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে ২টি ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র ছোটন আহম্মেদ রানার্সআপ অর্জন করেন। এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ২০০ মিটার দৌড়ে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্র আল আমিন তৃতীয় স্থান অর্জন করেছে। এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ভেড়ামারা সরকারি কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার  রানার্সআপ অর্জন করেন। ভেড়ামারা সরকারি কলেজ (ছাত্র) ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার অংগ্রহন করেন।   ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে ক্রীড়াঙ্গনে নতুন গতি কলেজের এ সাফল্যের পেছনে অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তারের নেতৃত্ব, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে তাঁর গুরুত্বারোপ এবং ক্রীড়া কার্যক্রমে ধারাবাহিক উৎসাহ ও দিকনির্দেশনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।  এ ক্ষেত্রে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলের প্রত্যক্ষ তদারকি, প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ততা এবং প্রতিযোগীদের প্রস্তুতিতে ভূমিকা রেখেছে বলে কলেজসংশ্লিষ্টরা জানান।

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ০৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে পুশইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, রোববার (১১ অক্টোবর) আনুমানিক সকাল ৭ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ০৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা ছিলেন। বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ এর প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক সকাল ৮ টার দিকে ওই ৪ জন নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়েছে। উল্লেখ্য, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে বিজিবি অধিনায়ক (কুষ্টিয়া ব্যাটালিয়ন) রাশেদ কামাল রনি জানিয়েছেন।

খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, মিলল কত টাকা?

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির দানবাক্স থেকে ছয় লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখড়াবাড়ির মাজারের ভেতরে ও বারান্দায় থাকা দুটি সিন্দুক খুলে এ টাকা পাওয়া যায়। কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, সাধারণত বছরে দুইবার লালন আখড়াবাড়ির দানবাক্স খোলা হয়। প্রথমবার অক্টোবর মাসে এবং দ্বিতীয়বার লালন তিরোধান দিবসের পর। এখন থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হবে। তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। রবিবার এসব টাকা লালন অ্যাকাডেমির তহবিলে জমা দেওয়া হবে। এর আগে, গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে চার লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া যায়। পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা। দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও লালন অ্যাকাডেমির সদস্যরা।

ব'লাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষককে গণপি'টুনি, উদ্ধারে গিয়ে ওসিসহ আহত ৩ পুলিশ!

কুষ্টিয়ার দৌলতপুরে একাধিক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার মুহতামিম ও শিক্ষককে আটক করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় অবস্থিত মার্কাজুল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের নাম আশিকুল্লাহ (৪০)। তিনি যশোরের বাঘারপাড়া থানার জামদিয়া এলাকার মৃত ক্বারী এনামুল্লাহর ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও মুহতামিম হিসেবে দায়িত্বরত ছিলেন। জনতার হাত থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার ও আটক করতে গিয়ে আহত হয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল আজম হোসেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মার্কাজুল মাদ্রাসার হেফজ বিভাগে পড়ুয়া একাধিক ছাত্রকে বিভিন্ন সময় আশিকুল্লাহ যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে তাঁকে অবরুদ্ধ করে মারধর শুরু করেন। ভুক্তভোগী এক শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘মাদ্রাসার হুজুর বিভিন্ন সময়ে আমার ওপর জোরপূর্বক নির্যাতন চালিয়েছেন। উপায় না পেয়ে বিষয়টি আমি পরিবারকে জানাই। পরে পরিবারের লোকজন এসে মাদ্রাসায় হুজুরকে আটকে রাখে।’ ভুক্তভোগী আরেক শিক্ষার্থীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ছেলেকে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদ্রাসায় দিয়েছিলাম। অথচ সেখানে আমার ছেলে এমন পাশবিক নির্যাতনের শিকার হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, ‘মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাঁকে অবরুদ্ধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।’ এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়ার সময় জনতার হামলায় আমিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছি। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার নদীপথ দিয়ে ভারতে পাচারকালে প্রায় ৯ হাজার কেজি রাসায়নিক সার আটক করেছে বিজিবি। তবে, তারা একাজে জড়িত কাউকে আটক করতে পারেনি।   বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) বেলা ১ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে।  এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় নৌকা ভর্তি ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ডিএপি সর্বমোট ৯,২৫০ কেজি সার উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে। বিজিবি কুষ্টিয়া ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে।  সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভেড়ামারায় দশম শ্রেণির মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে সাদিয়া খাতুন (১৬) নামের দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ অক্টোবর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি মেঘনাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সাদিয়া খাতুন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইয়ানুর রহমানের মেয়ে এবং বাহাদুরপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। ‎‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একই এলাকার আসিফ নামের এক তরুণের সঙ্গে সাদিয়ার প্রেমের সম্পর্ক ছিল পারিবারিকভাবে তাদের বিয়ের বিষয়টি একপ্রকার চূড়ান্ত করে সাদিয়াকে আসিফের পরিবারের পক্ষ থেকে আংটি ও নাকফুলও পরানো হয়েছিল। তবে কী কারণে বা কোন পরিস্থিতিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে মৃত্যুও আগে রাতে আসিফের সঙ্গে সে মোবাইলে কথা বলেছিল এবং ইমুতে চ্যাটিং করেছিল বলে আসিফ জানায়। আসিফ আরোও জানায়, সে ২/১ মাস পরে বিয়ে করতে চেয়েছিল, কিন্ত সাদিয়া দ্রুত বিয়ের জন্য চাপ দিচ্ছিল। সাদিয়ার পিতা ইয়ানুর জানা, গতরাত ১১টার দিকে সবাই সাদিয়া তার কক্ষে শুয়ে পড়ে। কিন্ত সকালে ডাকাডাকিতে দরজা না খোলায় জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। ‎খবর পেয়ে ভেড়ামারা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ‎‎ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, খবর পেয়ে আমি গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন

সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং পর্যায়ের উদ্বোধন করা হয়েছে।  ১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আয়োজিত মুল অনুষ্ঠান থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফেনী মূল কেন্দ্রের সাথে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলা ভার্চুয়ালি যুক্ত হয়। এর মধ্যে দৌলতপুর উপজেলাও সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল। দৌলতপুর কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সরাসরি সম্প্রচার দেখার বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শওকত হোসেন ভূঁইয়া, জেলা প্রশিক্ষণ অফিসার মো. আব্দুল করিম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মহসীন আলী এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. টিপু সুলতান। উপজেলা পর্যায়ে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মি: অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষি কর্মকর্তা ও বিপুল সংখ্যক কৃষক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক কার্ডের প্রাক-পাইলটিং সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার পাইলট পর্যায়ে সারাদেশে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কৃষি উপকরণ কেনার জন্য সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সেই মোতাবেক এ দিন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া ব্লকের মোট ১,৯১৩ জন তালিকাভুক্ত কৃষকের মধ্যে ১,৭৬৯ জন কৃষকের নিজস্ব অ্যাকাউন্টে সরাসরি ২,৫০০ টাকা করে জমা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সহায়তার টাকা পেয়ে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।

আরও
X